- Shipping Time : 7 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Educational>Physical Education
- Publication Year : 2023
- ISBN No : 978-81-957458-4-5
- Binding : Paper Back
- Pages : 224
- Weight : 300 gms
- Height x Width x Depth : 8.25x5.25x0.5 Inch
If so, it will be notified
About the Book
শারীরশিক্ষায় প্রকৃতপক্ষে বিশেষ্যপদ শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। সেই কারণে আমাদের উচিত 'শিক্ষা' শব্দটির অর্থ প্রথমে অনুধাবন করা। ব্যাপক অর্থে যা কিছু শেখা যায় তাই শিক্ষা। কিন্তু 'শিক্ষা' শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ এডুকেয়ার (Educare) থেকে যার অর্থ প্রতিপালন করা (to bring up) আবার সঙ্কীর্ণ অর্থে শিক্ষা হল কোনো বিশেষ জ্ঞান অর্জন করা বা কোনো বিশেষ কৌশল আয়ত্ত করা। তবে যে অথেই শিক্ষাকে ব্যক্তি উপলব্ধি করুক না কেন শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্য সত্যিই আজও অপরিবর্তনীয়। যেমন- শিক্ষা জীবন ব্যাপী প্রক্রিয়া, অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন, সামাজিক প্রক্রিয়া, বাস্তব সমস্যার সমাধান, আচরণে পরিবর্তন আনে, ক্রমবিকাশের উভমুখী প্রক্রিয়া।
আরো স্পষ্টভাবে বলতে গেলে শিক্ষা হল ব্যক্তির জীবন ব্যাপী ক্রমবিকাশের ছেদহীন প্রক্রিয়া যা নিত্য নতুন অভিজ্ঞতার মাধ্যমে তাকে তার পরিবর্তমান পরিবেশের সঙ্গে সুষ্ঠতম সঙ্গতি বিধানে এবং প্রয়োজন বোধে পরিবর্তন সাধনে সমর্থ করে। শুধু তাই নয় তাকে তার সমাজের প্রতি বহুমুখী কর্তব্য ও দায়িত্ব পালনে সক্ষম করে একদিকে যেমন সমাজের সংরক্ষণ ও অগ্রগতিতে সাহায্য করে, তেমনই অপর দিকে তার আভ্যন্তরীণ সম্ভাবনাগুলিকে পূর্ণমাত্রায় বিকশিত করে। সুতরাং শিক্ষা হল ব্যক্তির শারীরিক, জ্ঞানমূলক, মানসিক ও সামাজিক দিকের সর্বাঙ্গীণ বিকাশের নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। স্বামী বিবেকানন্দের ভাষায় সত্যিকারের শিক্ষা হল সেটি যেটি ব্যক্তিকে লড়াই করে অস্তিত্ব রক্ষার্থে তৈরি করে (Real education is that which prepares a man for struggle of existence)।
