Welcome to Dorlink
Selected Books
×
Kamalpurer Jamidar Bari | Bengali Thriller Novel

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Shaibya Prakashan Bibhag

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Thriller (Crime & Detective)
  • Publication Year : 2024
  • ISBN No : 978-81-95781-34-8
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 132
  • Weight : 250 gms
  • Height x Width x Depth : 7.5x5.5x0.5 Inch
MRP : ₹250.00/- Discount : 10% Off
Your Price : ₹225.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

কোলকাতা পুলিশের দুই গোয়েন্দা মুম্বাই রোডের ধারে এক রিসর্টে অভিযান চালিয়ে জানতে পারে যে কমলপুর নামে এক অখ্যাত জায়গায় বড় কোনো অপরাধ ঘটতে চলেছে। কী সেই অপরাধ? দুই গোয়েন্দা তদন্তে বের হয়। কমলপুরের জমিদার রায়দের পরিবারে সদস্যদের মধ্যে প্রতিহিংসার দীর্ঘ ইতিহাস। তারপর তাদের বর্তমান বংশধর দেবেন্দ্র নারায়ণ রায়ের বহুদিন ধরে কোন খোঁজ নেই কমলপুরের লোকেদের কাছে। 

  • সত্যিই কি কমলপুরের কেউই জানে না তার খবর? 
  • কমলপুরে তপনের আবার সর্বত্র অবাধে চলাফেরা। এভাবেই তার চোখে পড়ে সেখানকার জমিদার বাড়িতে আর তার আশেপাশের জঙ্গলে কিছু রহস্যময় লোকেদের আনাগোনা। কারা এরা? কি তাদের উদ্দেশ্য? 
  • কমলপুরের নতুন ব্রাইট স্টার ক্লাবের বখাটে ছোঁড়াগুলোরই বা কি মতলব? 
  • এই রহস্য উদ্ধারে তার সাথে জড়িয়ে পড়ে জয়ন্ত উকিলের ছেলে আবির আর তার দূর সম্পর্কের কাকা-দিনেন্দ্র নারায়ণ পাল। আবিরের নতুন মাস্টারমশাই প্রতাপ মালাকারের হাবভাবই বা এরকম কেন? 
  • কি তার আসল উদ্দেশ্য? 
  • গণেশের চায়ের দোকানে হাজির হওয়া গেরুয়া পোষাকধারী সাধু ভদ্রলোকটিরই বা হঠাৎ কমলপুরে আগমনের কারণ কি? 
  • আবিরের বুড়ি পিসিমা হঠাৎ করে দেবেন্দ্র নারায়ণের প্রসঙ্গ টেনে আনছেন কেন? 
  • নতুন দারোগা মনোরঞ্জন পাকড়াশিকে কীর্তন পালাটার রচনা শেষ করতে হবে দুর্গাপুজোর আগেই। কমলপুরের জমিদার বাড়িতে এত ঝামেলায় তিনি তাঁর পালা শেষ করে উঠতে পারবেন তো? 

সব নিয়ে জমজমাট কমলপুর আর সেখানকার জমিদার বাড়ি।


নিশান্ত মুখোপাধ্যায়ঃ

স্বপ্নের পুরুষ বাবার চাকরি সূত্রে ছোটবেলা কেটেছে পুরুলিয়া জেলার রেল শহর আদ্রায়। সেখানে বাবা-মা আর ভীষণ প্রিয় একমাত্র দিদির সাথে কেটেছে এক অনিন্দ্যসুন্দর ছোটবেলা। তারপর পৈতৃক বাড়ি বেলঘরিয়া। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পড়াশোনা। পরে চাকরি করতে করতে ইগনু থেকে ইংরাজি সাহিত্যে এম এ। পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক হিসেবে বিভিন্ন জেলায় ঘোরা এবং থাকা। বর্তমানে কল্যাণীতে বাস। বই পড়ার অভ্যাস মায়ের থেকে পাওয়া। লেখার তাগিদও। স্কুল ম্যাগাজিনে প্রথম গল্প লেখা ক্লাস সেভেন-এ। তারপর অনিয়মিত ভাবে কিছু কবিতা মফস্বলের বিভিন্ন ছোটখাট পত্রিকায় আর ডাইরির পাতায়। কিশোর জ্ঞান বিজ্ঞানে কয়েকটি গল্প প্রকাশিত হওয়ার পর এটাই প্রথম উপন্যাস। এগিয়ে যাবার তাগিদটা বাড়ছে। এখন অবশ্য লেখায় অদম্য উৎসাহ পাওয়া যায় বন্ধুসম স্ত্রী সহ দুই কন্যাদের কাছ থেকেও।