Writer : Moti Nandi
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Child-n-Juvenile>Novels & Short Stories
- Publication Year : 2020
- ISBN No : 978-8177561180
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 720
- Weight : 900 gms
- Height x Width x Depth : 9.5x6.5x02 Inch
If so, it will be notified
About the Book
গোয়েন্দা গল্প, অ্যাডভেঞ্চার, কল্পবিজ্ঞান, অভিযান কিংবা হাসির উপাখ্যানের ধরাবাঁধা পরিমণ্ডলের বাইরে এক নতুন ধরনের কিশোর-কাহিনি লিখে মতি নন্দী ছোটদের মন জয় করে নিয়েছেন। এই নতুন স্বাদের উপন্যাসগুলি তিনি লিখেছেন ক্রীড়া-জগতের আলেখ্যকে উপজীব্য করে।
বিষয়সীমার এমন ব্যাপক সম্প্রসারণ তাঁর আগে কেউ ঘটাতে পারেননি। এদিক থেকে মতি নন্দী কিশোর কাহিনি রচয়িতাদের মধ্যে এক স্বতন্ত্র নাম। খেলতে খেলতে যারা বড় হয়ে উঠছে, তাদের কাছে এই কাহিনিগুলির জনপ্রিয়তা কেবল খেলাধূলার পরিচিত প্রতিচ্ছবিতে নয়। খেলার সূত্রে যে-লড়াই আর হারজিতের কথা বলা হয়েছে এইসব গল্পে, সেই দিকগুলি কিশোরপাঠকদের অনুপ্রাণিত করে সবচেয়ে বেশি। তারা সবিস্ময়ে আবিষ্কার করে, এ গল্প তাদেরই। তাদেরই পাড়া, খেলার মাঠ, ক্লাব, পাড়ার লোক, আত্মীয়স্বজনের কথা এখানে। এ কাহিনি তাদেরই প্রত্যয় ও সংকল্পের, প্রয়াস ও স্বপ্নের। ক্রীড়াজগতের আলো-অন্ধকার, জয়-পরাজয়, প্রস্তুতি-পরীক্ষা, সংযোগ-প্রশিক্ষণ ইত্যাদি বিভিন্ন দিকে আলো ফেলে এক অপরাজেয় বহুবর্ণী জীবনের উপাখ্যান চিত্রিত হয়েছে এই দশটি উপন্যাসে:
- ননীদা নট আউট,
- স্ট্রাইকার,
- স্টপার,
- অপরাজিত আনন্দ,
- নারান,
- ফেরারি,
- দলবদলের আগে,
- শিবার ফিরে আসা,
- তুলসী, এবং
- মিনুচিনুর ট্রফি।
মতি নন্দী জ্ঞান হওয়ার পর থেকেই খেলা আর মাঠের সঙ্গে যে-অন্তরঙ্গতা এবং উত্তর কলকাতার পুরনো পাড়ায় বংশানুক্রমে প্রায় একশো বছরের বসবাসের ফলে পরিবেশের সঙ্গে যে-ঘনিষ্ঠতা, এ-দুইয়েরই জীবন্ত উজ্জ্বল ছাপ মতি নন্দীর সাহিত্য-রচনায়। সাহিত্যে প্রবেশের সঙ্গে-সঙ্গে সাড়া। সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে আয়োজিত উপন্যাস-প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান। প্রথম গল্প—সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায়, ১৯৫৭ সালে। পুজো সংখ্যায় প্রথম গল্প ‘পরিচয়’ পত্রিকায়, ১৯৫৮-য়। গল্প-উপন্যাস ছাড়াও ক্রিকেটের নিয়মকানুন ও রেকর্ডস নিয়ে বই লিখেছেন। বহু ভাষায় অনূদিত হয়েছে তাঁর রচনা। আনন্দ পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রে রূপায়িত হয়েছে তাঁর কাহিনি।
