Writer : Devajit Bandyopadhyay
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Analysis of Creative Arts & Crafts
- Publication Year : 2025
- ISBN No : 9789354255663
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 160
- Weight : 350 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
ষোলো শতকের প্রথম দশকে যাত্রাগানের প্রচার-পন্থায় দুনিয়া-জয়ের স্বপ্ন দেখেন বিশ্বম্ভর শ্রীচৈতন্য। তাঁর যাত্রাপালার সংলাপ মুখর হত গানে গানে। সেই অভিনয়-পরম্পরায় যাত্রাগান তথা যাত্রার ইতিহাস আজ পেরিয়ে এসেছে পাঁচশো বছর। আঠারো শতকের শেষাবধি যাত্রার প্রসার ঘটেছে মৌখিক ঐতিহ্যেই। কলম-কালির আঁচড়ে বা ছাপাই-কালির অক্ষরে অপ্রকাশ রয়ে গেছে যাত্রাগানের দীর্ঘ ইতিহাস।
উনিশ শতকের দ্বিতীয় দশকে শুরু হয় ছাপাখানার বিস্তার। সে পরম্পরায় প্রকাশ পেতে থাকে নানাজনের যাত্রাপালা। গোবিন্দ অধিকারী, কৃষ্ণকমল গোস্বামী, গোপালচন্দ্র দাস, হরিনাথ মজুমদার, ব্রজমোহন রায়, হরিমোহন কর্মকার, ধনকৃষ্ণ সেন, সর্বোপরি মতিলাল রায়ের যাত্রাপথে বিশ শতকের পালাকার মুকুন্দদাস, হরিপদ চট্টোপাধ্যায়, ভোলানাথ কাব্যশাস্ত্রী, ফণীভূষণ বিদ্যাবিনোদ, ব্রজেন্দ্রকুমার দে, উৎপল দত্ত, ভৈরব গঙ্গোপাধ্যায়, শম্ভুনাথ বাগ প্রমুখদের পালারচনায় বদলেছে কত না অভিনয়-প্রকরণ। দেব-দেবী-পুরাণের কালান্তরে স্বদেশ-সমাজ-রাজনীতির নানান ঘাত-প্রতিঘাতে পালটেছে পরিবেশনার অঙ্গ-কৌশল।
পরিবর্তনের স্রোতে হ্যাজাক-আলোর ঝলমলানি, কনসার্টের ঝমঝমানি, আমজনতার ময়দান-প্রবেশে বয়ে চলেছে বাংলার বহুরূপী যাত্রা-তরণী। বিস্মৃতির অতলে হারিয়ে গেছে বহু পালাকারের অমুদ্রিত যাত্রাগান। বিশ শতকের শেষাবধি যাত্রার বহুবিধ প্রযোজনা-প্রবর্তনা-পর্যেষণার আদত-আধারে আদ্যন্তকালের সময়-সারণিতে ‘কালান্তরে বাংলার যাত্রাগান’ এক পরিমিত প্রদক্ষিণ মাত্র।
দেবজিত্ বন্দ্যোপাধ্যায়-এর জন্ম ১৯৫৪। মুখ্যত নাট্যসংগীতের গবেষক-শিল্পী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলার মঞ্চনাট্যে সংগীতের ব্যবহার বিষয়ে পিএইচ ডি৷ পেয়েছেন ভারত সরকারের বিবিধ ‘ফেলোশিপ’। টেলিচিত্র ‘ব্যাপিকা বিদায়’, ‘রামাধার অউর হাথি’, ‘রাজেন্দ্রপ্রসাদ অউর স্বরাজ কে বাদ’ এবং দ্বিভাষিক তথ্যচিত্র ‘মঞ্চগীতি পঞ্চজন’ রসিকজনের স্বীকৃতি আদায় করে নিয়েছে। প্রশংসিত হয়েছে তাঁর থিয়েটারের গান বা মঞ্চগানের নানান প্রযোজনা এবং একক পরিবেশনা। দু’ বাংলা থেকেই প্রকাশ পেয়েছে তাঁর গানের সিডিক্যাসেট।
প্রকাশিত গ্রন্থ: ‘বাংলার মঞ্চগীতি (১৭৯৫-১৮৭২)’, ‘বিনোদিনী রচনাসমগ্র’, ‘বঙ্গরঙ্গমঞ্চে লোকসংগীত’, ‘Rabindranath, among the arts: multiple perspectives’, ‘Theatre Songs: The Alter Ego of the Nineteenth Century Bengali Stage’, ‘বাংলা থিয়েটারের গান’ এবং ‘নির্বাচিত বাংলা যাত্রা’ (৪ খণ্ড)।
