Welcome to Dorlink
Selected Books
×
Upanishad Rahasya Ba Gitar Yogic Byakhya (Akhanda)

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Prachi Publication

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Spirituality>Hinduism
  • Publication Year : 2020
  • ISBN No : NA
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 518
  • Weight : 1300 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x2.5 Inch
MRP : ₹1200.00/- Discount : 15% Off
Your Price : ₹1020.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

গীতা লইয়া ধৰ্ম্মজগতে হুলস্থূল পড়িয়া গিয়াছে। কেহ বলেন, গীতা ইতিহাসের আদর্শ ধৰ্ম্মভাবযুক্ত একটি অপূর্ব্ব ঘটনা। কেহ বলেন, গীতা ঐতিহাসিক ঘটনা নহে, ইহা সম্পূর্ণ আধ্যাত্মিক বিজ্ঞান-রূপক ছলে লিখিত। কেহ বলেন, গীতা কবির আদর্শ কল্পনা। কেহ বলেন, গীতা একখানি যোগশাস্ত্র। নানা চক্ষে গীতা জগতের সমক্ষে নানারূপে রঞ্জিত।

যিনি আমায় গীতা শুনাইয়াছেন, তিনি আমায় এ বাগ্বিতণ্ডা হইতে রক্ষা করুন। গীতা কি-আমি জানি না। ভাষায় গীতার সম্পূর্ণ বর্ণনা করিতে আমি অক্ষম। যতটুকু শক্তি পাইয়াছি, দুই চারি জন সাধকের আগ্রহে তাহাই প্রকাশ করিলাম।

গীতা ঐতিহাসিক আদর্শ ধৰ্ম্মভাবযুক্ত ঘটনা-ইহাও সত্য। গীতা আধ্যাত্মিক যোগবিজ্ঞান-ইহাও সত্য। কুরুক্ষেত্র-রণাঙ্গনে যাহা ঘটিয়াছিল, তাহা বিরাট্ পুরুষের একটি বিরাট্ লীলা। যোগচক্ষুষ্মান্ ব্যক্তি যেমন আপনার শরীরের মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতিবিম্ব দেখিতে পান, মনুষ্যদেহকে যেমন বিরাট্ ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র আদর্শ বলিয়া চিনিতে পারেন; বস্তুতঃ বিরাটে ও দেহ-ব্রহ্মাণ্ডে যেমন পরিমাণগত 'তারতম্য ছানা অন্য কোন প্রভেদ নাই, তেমনই গীতাসম্বলিত কুরুক্ষেত্র-রণাঙ্গনের ঘটনা, এব বিরাট্ ব্রহ্মাণ্ডের মুক্তির দিকে বিরাট্ গতি ও জীবমাত্রের ব্যক্তিগত মুক্তিপথে সঞ্চারণ-এ তিনেও কোন প্রভেদ নাই।

বিরাট্ পুরুষ শ্রীকৃষ্ণরূপে ধরণীতে অবতীর্ণ হইয়া কুরুক্ষেত্র-রণাঙ্গনে এমন একটি অপূর্ব্ব লীলা দেখাইয়া গিয়াছেন, যাহা প্রত্যেক পরমাণুতে ব্যষ্টিভাবে এবং সমগ্র ব্রহ্মাণ্ডে সমষ্টিভাবে অভিনীত হইতেছে। জীব ধীরে ধীরে যে প্রকারে মুক্তির দিকে অগ্রসর হয়, সমগ্র ব্রহ্মাণ্ড যে প্রকারে মুক্তির দিকে অগ্রসর হইতেছে, সাধকপ্রবর অর্জুনকে কুরুক্ষেত্ররূপ আদর্শ-রণাঙ্গনে আদর্শ-পুরুষ তাহারই একখানি আদর্শ-ছবি দেখাইয়া গিয়াছেন।