Writer : Dr. Pintu Shil
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Educational>Physical Education
- Publication Year : 2023
- ISBN No : 978-81-95565-88-7
- Binding : Paper Back
- Pages : 568
- Weight : 560 gms
- Height x Width x Depth : 8.5x5.5x01 Inch
If so, it will be notified
About the Book
ন্যাশানাল কাউন্সিল অফ টীচার এডুকেশন (NCTE)-এর নতুন শিক্ষাক্রম-২০১৪ চালু হওয়ার পর বি. পি. এড. এবং এম. পি. এডের শিক্ষাক্রম সম্পূর্ণ বদলে গেছে। একবছরের পরিবর্তে দু'বছরের বি. পি. এড. শিক্ষাক্রম চালু হয়েছে। সংযোজিত হয়েছে সেমেস্টার পদ্ধতি। সম্পূর্ণ কোর্সটি চারটি সেমেস্টারে ভাগ হয়েছে। সংযুক্ত হয়েছে ইন্টার্নশিপ ব্যবস্থা। মোট নম্বর বেড়ে হয়েছে ৩২০০। অনেকগুলি নতুন বিষয় সংযুক্ত হয়েছে বি.পি.এড ও এম.পি.এড. কোর্সে। 'স্পোর্টস্ মেডিসিন' হল এমনই একটি বিষয় যা বি.পি.এডের কোর্সে নতুন সংযুক্ত হয়েছে। স্বাভাবিক ভাবেই এই বিষয়টি এই পাঠ্যক্রমে অপরিচিত এবং শিক্ষার্থীরা ভাসা ভাসা জ্ঞানের একটি আবছায়া এলাকায় বিচরণ করছে। তাদের এই অসম্পূর্ণতা ও অজ্ঞানতার থেকে উত্তরণের লক্ষ্যেই এই বইয়ের পরিকল্পনা ও প্রকাশ।
বইটির সূচনা হয়েছিল দু'বছর আগে, NCTE-এর নতুন পাঠ্যক্রম প্রকাশের সঙ্গে সঙ্গেই। নতুন পাঠ্যক্রম অনুসারে রচিত বইয়ের অভাবে শিক্ষার্থীরা যাতে দিশেহারা না হয়ে পড়ে, সে কথা ভেবেই খুব দ্রুত এর রচনা ও বিন্যাস করা হয়েছিল। কিন্তু NCTE-এর নতুন পাঠ্যক্রম, পশ্চিমবঙ্গের শারীরশিক্ষা শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে নানান রূপে ও নানান বিন্যাসে গৃহীত হওয়ায় এর পাঠ্যসূচীতে অনেক প্রতিবন্ধকতা তৈরী হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের মতো করে এর পাঠ্যসূচীতে নানান বিষয় যোগ করে বা বাদ দেয়। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে অনুসরণ ও অন্তভূর্ত্তিকরণের বাধ্যবাধকতাই বইটি প্রকাশে অনেকটা দেরী হওয়ার অন্যতম কারণ। এ সত্ত্বেও হয়তো কোন কোন বিশ্ববিদ্যালয়ের গৃহীত পাঠ্যক্রমের দু'একটি বিষয়ের অন্তভুক্তি বাদ পড়ে গেছে, তবে দ্বিতীয় সংস্করণে সেগুলি অবশ্যই অন্তর্ভুক্ত হবে সে কথা দিয়ে রাখছি।
