Writer : Dr. Pintu Shil
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Educational>Physical Education
- Publication Year : 2022
- ISBN No : 978-81-87616-46-7
- Binding : Paper Back
- Pages : 640
- Weight : 600 gms
- Height x Width x Depth : 8.25x5.25x0.75 Inch
If so, it will be notified
About the Book
শারীরশিক্ষা পেশায় শিক্ষক হিসাবে যুক্ত হওয়ার আগেই ছাত্র হিসাবে অন্যান্যদের মতো বাংলাভাষায় একটি স্বয়ংসম্পূর্ণ শারীরবিদ্যার বই-এর অভাব অনুভব করেছিলাম। এমন একটি বই যাতে দুই মলাটের ভিতর থাকবে শারীরশিক্ষার সঙ্গে যুক্ত শারীরবিদ্যার সম্পূর্ণ আনুষঙ্গিক বিষয়। বাংলা ভাষায় শারীরবিদ্যার বই অনেক, কিন্তু শারীরশিক্ষার সঙ্গে সম্পর্কিত শারীরবিদ্যা বিষয়ের উপর একটি সম্পূর্ণ বই বাংলা ভাষায় আজও অপ্রকাশিত। অভিজ্ঞতা থেকে দেখেছি শারীরশিক্ষার ছাত্রছাত্রীরা এখানে ওখানে নানান বই হাতড়ে বেড়ায় তাদের পাঠ্যবিষয় জোগাড়ের জন্য। প্রধানতঃ এই অভাব ও অসুবিধার কথা ভেবেই শারীরশিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য 'শারীরশিক্ষায় শারীরবিদ্যা' বইটির প্রকাশ। বইটিতে B.P.Ed শিক্ষাসূচীর অন্তর্গত অঙ্গসংস্থান, শারীরবিদ্যা ও ব্যায়াম শারীরবিদ্যা'র সমস্ত পরিধি অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের পাঠ্যবিষয় খোঁজার অযথা পরিশ্রম ও খরচ-দুটোরই সাশ্রয় হয়।
কিন্তু শুধুমাত্র উপরে উল্লিখিত বিষয়টিই এই বই প্রকাশের একমাত্র উদ্দেশ্য নয়। যে কোনো পেশায় প্রকাশিত ভালো বই-এর সংখ্যা পরোক্ষে সেই পেশার দৃঢ় ভিত্তি ও প্রসার নির্দেশ করে। পশ্চিমবঙ্গে শারীরশিক্ষার প্রথম প্রচলন থেকে প্রায় আশি বছর অতিক্রান্ত হলেও শারীরশিক্ষা এবং এর সঙ্গে সম্পর্কিত আন্তঃবিভাগীয় বিষয়গুলির উপর প্রকাশিত পাঠ্যপুস্তকের সংখ্যা এখনো নগন্য। সাম্প্রতিককালে বেশ কিছু বই প্রকাশিত হলেও তা এখনো পেশাগতভিত্তি দৃঢ় করা জন্য যথেষ্ট নয়। এর কারণ প্রকাশিত বইগুলির বেশীরভাগই 'সহায়ক পাঠ্যপুস্তক' প্রকৃতির। বিষয়ভিত্তিক পাঠ্যসূচী অনুযায়ী রচিত না হওয়ায় তাকে ঠিক পাঠ্য পুস্তকের মর্যাদা দেওয়া যায় না। শারীরশিক্ষার অন্তর্গত অঙ্গসংস্থান, শারীরবিদ্যা ও ব্যায়াম শারীরবিদ্যা বিষয়ে দীর্ঘদিনের এই অভাব এই বইটির মাধ্যমে পুরিত হবে; এটিও এই বই রচনার অন্যতম উদ্দেশ্য।
