Welcome to Dorlink
Selected Books
×
Snatakstare Sharir Shiksha

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Classique Books

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Educational>Physical Education
  • Publication Year : 2022
  • ISBN No : 978-81-951650-5-6
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 204
  • Weight : 380 gms
  • Height x Width x Depth : 8.25x5.25x0.5 Inch
MRP : ₹250.00/- Discount : 10% Off
Your Price : ₹225.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

এখন স্নাতকস্তরে শারীরশিক্ষা প্রায় শতাধিক কলেজে পড়ানো হয়। কিন্তু সিলেবাস অনুযায়ী বাংলা ভাষায় লেখা সেরকম বই নেই। সেইজন্য ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। এই জায়গা থেকে এই লেখক ত্রয়ীর এই প্রচেষ্টা। 'স্নাতকস্তরে শারীরশিক্ষা' বইটি আশা করি ছাত্রছাত্রীদের প্রাথমিক চাহিদাটুকু নিশ্চিতভাবেই পূরণ করবে। বিভিন্ন বিষয়ে ধারণা তৈরী করার ক্ষেত্রটি প্রস্তুত করার দিকে আমরা সচেষ্ট ছিলাম। প্রচুর ইংরেজী শব্দের বাংলা অক্ষরে ব্যবহার এখানে হয়েছে। আসলে সময় বদলেছে, দেখা যাচ্ছে যে অনেক ইংরেজী শব্দের বাংলা প্রতিশব্দের থেকে মূল ইংরেজী শব্দের বোধগম্যতা অনেক বেশী।

পরিবর্তিত সময়ে শারীরশিক্ষা ক্ষেত্রে প্রচুর বাংলা বইয়ের সম্ভারের মাঝে এই বইটি নিশ্চিতভাবেই জায়গা করে নেবে। সবচেয়ে বড়ো কথা শুধুমাত্র স্নাতকস্তর নয়, বি.পি.এড এবং এম.পি.এড -এর ছাত্র ছাত্রীদের পক্ষেও এই বইটি যথেষ্ট উপযোগী বলেই দাবী করি। মেধায়, মননে একান্ত পিপাসায় এই বইটি ছাত্রছাত্রীদের তৃপ্ত করবে এই প্রত্যাশায় এই নিবেদন।

সত্য কথনে একটা অদ্ভুত তৃপ্তি পাওয়া যায়। কৃতজ্ঞতা স্বীকারে মনে একটা আবেশ তৈরী হয়, যা আরো নতুন কাজে এগিয়ে যাবার জ্বালানী হিসাবে কাজ করে। সংকীর্ণ জ্ঞানের পরিসরে এমন কিছু তথ্য প্রয়াত ধ্রুব স্যারের কাছে আমরা পেয়েছি যাতে এই বইটি ফলে, ফুলে আরো পল্লবিত হয়েছে। হ্যাঁ, ধ্রুব রুদ্র স্যার সর্বদা আমাদেরকে উৎসাহিত করেছিলেন তার সংগৃহীত তথ্য দিয়ে পুস্তক প্রকাশ করার জন্য। এই বইটি লেখার জন্য তাঁর প্রদেয় কিছু তথ্য সত্যিই বইটিকে সমৃদ্ধ করেছে। আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট থাকবো।