Writer : Bimal Dey
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Travelogue>Expeditions
- Publication Year : 2025
- ISBN No : 978-81-943136-4-9
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 285
- Weight : 499 gms
- Height x Width x Depth : 8.5x5.5x01 Inch
If so, it will be notified
About the Book
ভ্রমণ আমার নেশা, চলা আমার সাধনা, পথ আমার সাধন ক্ষেত্র। কী করে এই সাধনক্ষেত্র পেলাম সে বিদ্যা-বুদ্ধি-জ্ঞান আমার নেই।
শাস্ত্রে আছে-
"অন্যস্থানে সুখং জন্ম নিষ্ফলঞ্চ গতাগতম্ ভারতে চ ক্ষণংজন্ম সার্থকং শুভ কৰ্ম্মজম্"....
অর্থাৎ 'পৃথিবীর অন্যস্থানে সুখে জন্ম নিষ্ফল যাতায়াত মাত্র। ভারতবর্ষে শুভকৰ্ম্মার্জিত ক্ষণমাত্র জন্মলাভ সার্থক'- বলেছেন নারদমুনি।"
ভারতবাসী মাত্রেই বিরাট ঐতিহ্যের অধিকারী সেই ঐতিহ্যকেই বলে দর্শন। ভারতের মাটিতে, বাতাসে, বনে, পাহাড়ে, নদী, সমুদ্রে সর্বত্র সর্বক্ষণ সেই দর্শনেরই প্রতিধ্বনি। হয়তো সে কারণেই মহামুনি নারদ বলেছেন এই পুণ্যভূমিতে ক্ষণমাত্র জন্মলাভও সার্থক। আমি ভাগ্যবান আমি ভারতীয়, কোনো এক সময়ে আমার অজ্ঞাতেই আমার মনে ভ্রমণ ইচ্ছাটা অঙ্কুরিত হল- ভারতেরই প্রাচীন ভাবধারার একটা ছোট্ট স্পন্দন। শুরু হল আমার ভ্রমণ। তারপর চলার পথেই কোনো এক শুভক্ষণে তিব্বতে দর্শন দিলেন এক মহাযোগী। তিনি আমাকে বাঁচালেন, পথ দেখালেন, তারপর দীক্ষা। না চাইতেই পাওয়া। সেটা ছিল ১৯৫৬ সাল আমার বয়স তখন ষোলো। তিনি কী দিলেন, কী পেলাম সে প্রশ্ন আমি করিনি কারণ যে মন প্রশ্ন করে সে মনটাকে তিনি সরিয়ে রেখেছিলেন, আর তার পরিবর্তে পেয়েছিলাম তাঁকে। আমার পথ চলা আর ভূপর্যটনের মূলে আছে তাঁরই প্রেরণা আর আশীর্বাদ।
...তারপর দৈহিক বিচ্ছেদ, কিন্তু মনে তিনি রইলেন জাগ্রত। আরও কয়েকবার তিব্বতে গিয়েছি। তিব্বতের রাজনৈতিক পরিবর্তন পথিক মাত্রেরই চোখে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে বিগ্রহ খোঁজার ইচ্ছা মনে আসেনি। বস্তুতঃ আমি ধরে রেখেছিলাম তিনি এক অদৃশ্য যোগী কায়কল্প। ইংরাজি ২০০৭ সালে মনের মধ্যে অনবরত একটা ইচ্ছা বার বার আনাগোনা শুরু করল, দীর্ঘ একান্ন বছর পরে আবার তাঁর দৈহিক রূপটা দেখার প্রবল ইচ্ছার ঢেউ আমাকে অতিষ্ঠ করে তুলল। আমি জানি ইচ্ছা শক্তিটা যখন মনের গভীর স্তর থেকে জেগে ওঠে তখন জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তি এগিয়ে আসে তাকে সহযোগিতা করতে। আমার অন্যান্য পুস্তকের মতো এটাও ভ্রমণ কাহিনী মাত্র। মহাতীর্থে কৈলাস বাবার সন্ধানে। আমার মতো যারা পরিব্রাজক ও পর্যটক তাদের কথা মনে রেখে আমি ভ্রমণের বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করলাম। ~~ বিমল দে
