Writer : Various/Multiple Writers
Edited By : Tridib Kumar Chattopadhyay
Compiled By : NA
Translated By : NA
Publishers : Patra Bharati
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Comics>Slice of Life (Stories)
- Publication Year : 2022
- ISBN No : 978-9394913165
- Binding : Paper Back
- Pages : 328
- Weight : 600 gms
- Height x Width x Depth : 8.5x5.5x01 Inch
If so, it will be notified
About the Book
১৯৬৮ সালে কিশোর ভারতী যখন তার যাত্রা শুরু করেছিল, সেই শুরুর সময় থেকেই সম্পূর্ণ ব্যতিক্রমী এই পত্রিকার সম্পদ ছিল তার ছবিতে গল্প, যাকে ইংরেজিতে কমিকস, অদূর গ্রাফিকস নভেলও বলা হয়। প্রতিষ্ঠাতা দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম থেকেই বাংলার বিখ্যাত শিল্পীদের দিয়ে আঁকাতে শুরু করেন ছোট থেকে বড় ছবিতে গল্প, যাঁদের অনেকেই আগে কখনও এই কাজ করার কথা ভাবেননি।
কিশোর ভারতী যত দ্রুত গতিতে এগিয়ে চলে, ততই নবীন–প্রবীণ শিল্পীদের এক বিরাট মিছিল যুক্ত হতে থাকে পত্রিকার পাতায়। বস্তুত, সেই যুগের সব ছোট-বড় লেখক–শিল্পী সকলের কাছেই কিশোর ভারতীর আকর্ষণ ছিল অপ্রতিরোধ্য।
সেই সময়ের কিংবদন্তি শিল্পী সূর্য রায়, শৈল চক্রবর্তী, পিজি বা পরিতোষ গুপ্ত থেকে শুরু করে একে একে জড়ো হতে থাকেন ময়ূখ চৌধুরী, নারায়ণ দেবনাথ, সুফি… আরও পরে সুব্রত গঙ্গোপাধ্যায়, গৌতম কর্মকার, ধ্রুব রায়, ইন্দ্রনীল ঘোষ, দিলীপ দাস, শুভ চক্রবর্তী, অনল ঘোষ…। তারপর এলেন উজ্জ্বল ধর, শ্রীপার্থ, চণ্ডী লাহিড়ী, শুভ্রনাথ ভট্টাচার্য, অরিজিৎ দত্ত চৌধুরী, প্রবীরকুমার সামন্ত, অমর মজুমদার, সুদীপ মণ্ডল, জুরান নাথ প্রমুখ। প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে ১৯৬৯ থেকে ১৯৮০–র সেপ্টেম্বর পর্যন্ত ছবিতে গল্প।
প্রিয় পাঠক বন্ধুরা বইটিকে সাদরে গ্রহণ করেছেন, ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। দ্বিতীয় খণ্ডে বেছেনেওয়া হয়েছে ১৯৮০–র শেষভাগ থেকে ১৯৯১ সাল পর্যন্ত কমিকস বা ছবিতে গল্পের সম্ভার। এবার তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হল ১৯৯২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কমিকস বা ছবিতে গল্পের সম্ভার।
