Writer : Zahiruddin Muhammad Babur
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Translated Literature>Autobiography & Biography
- Publication Year : 2025
- ISBN No : 978-81-935711-3-2
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 192
- Weight : 390 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
মাত্র বার বছর বয়সে, পিতার মৃত্যুর পরে বাবর যেদিনই সিংহাসনের অধিকারী হন, সেদিনই গুপ্ত হত্যার ভয়ে দুর্গ ছেড়ে পালাতে বাধ্য হন। ১৫২৬ সালের দিল্লি দখলের আগে পর্যন্ত জীবনের সমস্ত অংশটাই কেটেছে গুপ্তশত্রুর ভয়ে, রক্তক্ষয়ী যুদ্ধে, জ্ঞাতিশত্রুতায় দুর্ভাগ্যপিড়ীত হয়ে। 'বাবরনামা' তাই ধারাবাহিক লেখা নয়, খন্ডিত।
কিন্তু এই লেখা কোন যুদ্ধক্ষেত্রের বর্ণনা নয়, বরং যুদ্ধবিবাগী একজন পারিবারিক মানুষের কথা যিনি ফুলের বাগান করেন, পরিবারের মহিলাদের সুরক্ষিত রাখেন, সর্বোপরি কবিতা লেখেন। মধ্যযুগের ভয়ানক রক্তক্ষয়ী যুগে, মধ্যপ্রাচ্যের মতো জায়গায়, যেখানে নিজের জীবন বাঁচানোর জন্য স্ত্রী, কন্যাই নয়-ম'কে পর্যন্ত আক্রমণকারীর হাতে তুলে দিতে বাধ্য হত পরাজিতরা, সেখানে জেনানাদের সুরক্ষিত রাখাই ছিল সবচেয়ে বড় কথা।
কেবল ঘটনার রোমাঞ্চকতায় নয়, বর্ণনার নিপুনতায় 'বাবরনামা' পৃথিবীর সেরা আত্মজীবনী হিসেবে গণ্য করা হয়। মূল তুর্কি ভাষায় লেখা হলেও পরবর্তীকালে ফারসি, এবং ফারসি থেকে ইংরাজি ভাষায় তা অনুদিত হয়েছে। বাবর তাঁর আত্মপরিচয় লেখেন তুর্কিতে। ফারসি ভাষায় তা বহুবার অনূদিত হয়েছে। এমনকী বিখ্যাত উজবেগ লেখক পি. কাদিমভ বাবরনামাকে অবলম্বন করে উপন্যাসও লিখেছেন। তবে এ নিতান্ত বর্তমানের কাহিনী। ১৮২৬ সালে প্রথম John Leyden এবং William Erskine বাবরনামার ইংরেজি অনুবাদ করেন। সে বই আর পুনঃমুদ্রিত হয়নি এবং এমন মহামূল্যবান বই বিস্মৃতির অতলে তলিয়ে যায়। সেই দুইজন ইংরেজ অনুবাদকের সূত্র ধরে লেফটেন্যান্ট কর্নেল F.G. Talbot একটি সংক্ষিপ্ত অনুবাদ প্রকাশ করেন। সেটা ১৯০৯ সাল। পরে ১৯২১ সালে Mrs. Annette Susannah Beveridge সরাসরি তুর্কি ভাষা থেকে অনুবাদ করে দু'খণ্ডে বাবারনামা প্রকাশ করেন।
এই বইটি ইংরাজি থেকে অনুদিত।
