Writer : Ruma Bandyopadhyay
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Historical Fiction
- Publication Year : 2025
- ISBN No : 978-93-91704-61-2
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 112
- Weight : 275 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
'অনুপমা নিরুপমা' আসলে একটা ফেলে আসা সময়কে ফিরে দেখা।
এমন একটা উত্তাল সময় যেখানে একদিকে চলছে শিক্ষা-সামাজিক ক্ষেত্রে সংস্কার, অন্যদিকে পরাধীন ভারতের স্বাধীনতার দাবীতে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন তীব্র আকার নিচ্ছে, এমন একটা সময়, যখন ধীরে ধীরে তমসা সরিয়ে আলো ফুটি ফুটি করছে। আর এই সকল ক্ষেত্রেই হাতে আলোর মশাল নিয়ে যারা এগিয়ে এসেছেন, তাঁরা আমাদের পূর্বনারী! কেমন ছিল সেই যাত্রাপথ, কেমন করে নিজের মধ্যে আলো জ্বালিয়ে তাঁরা হয়ে উঠলেন আলোকবর্তিকা?
নিরুপমা দেবী, এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের বাল্যবিধবা, কেমন করে হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের এক অন্যতম স্তম্ভ, একসময় শরৎচন্দ্রের সঙ্গে তুলনা করা হত তাঁকে। অবশ্য শুধু সাহিত্য কেন সমাজ সংস্কারে, নারীশিক্ষায় তিনি ছিলেন অগ্রণী।
নিরুপমাদেবী এখানে কেন্দ্রীয় চরিত্র, কিন্তু তাঁর সঙ্গে রয়েছে আরও অনেক মানুষের কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সেকালের প্রখ্যাত সাহিত্যিক রাধারাণীদেবী, অনুরুপাদেবীর কথা। আবার এমন অনেকেই এসেছেন গল্পের প্রয়োজনে যারা হয়তো ইতিহাসের পাতায় নেই, কেউ বা হারিয়ে গেছেন। কিন্তু তাঁরা সকলেই চলেছিলেন এই পথটুকু অন্ধকার থেকে আলোর দিকে। তাঁদের সেই চলার চিহ্নটুকুই ধরে রাখার প্রয়াস 'অনুপমা নিরুপমা'।
এই উপন্যাসে খুঁজে পাবেন:
- এক নারীর আত্মদ্বন্দ্ব ও আত্মপ্রতিষ্ঠার রুদ্ধশ্বাস কাহিনি
- উনিশ শতকের সমাজব্যবস্থার প্রতিচ্ছবি
- শরৎচন্দ্রের সঙ্গে নিরুপমার অন্তরঙ্গ সম্পর্কের মানবিক রূপ
- সাহিত্যের পাতা ছাপিয়ে উঠে আসা এক জীবন্ত ইতিহাস
"অনুপমা নিরুপমা" শুধুমাত্র একটি চরিত্রের গল্প নয়, বরং এক সময়ের, এক কালের, এক নারীর অভ্যুত্থানের অনুপম দলিল।
আপনি কি প্রস্তুত সেই সময়কে নতুন চোখে দেখার জন্য ?
