Writer : Prasenjit Sinha
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Mystery / Suspense / Paranormal
- Publication Year : 2025
- ISBN No : 9789348607805
- Binding : Paste Board (Hard)
- Pages : 152
- Weight : 300 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
মনের অন্ধকার থাকা ভাল। অন্তত ভূতের গল্প পড়ে একটু আধটু ভয় পাওয়ার মতো। নইলে এমন এই সমৃদ্ধ ধারার রসাস্বাদনে অপ্রাপ্তির কাঁটাটি সাহিত্যপ্রেমীদের গলায় ফুটে রইবে চিরদিন। বাংলা সাহিত্যে ভূতপ্রেত চর্চার ধারাটি বেশ বলিষ্ঠ। তার ডালপালাও বিস্তার লাভ করেছে রূপকথা থেকে আধুনিক জীবনের নাগরিক কথনেও। মাঝে হাড় হিম করা প্রবল ভূতের সঙ্গে জায়গা করে নিয়েছে হাসির ভূত, সামাজিক ভূতেরাও। তন্ত্র, ডাইনি এসব বাদ রেখেও বলা যায় ভূতের ভবিষ্যৎ বরাবরই উজ্জ্বল। দুই মলাটের মধ্যে সীমায়িত এই সংকলনে রয়েছে বিভিন্ন রসের ভূতের কথা। কখনও সে ভয় দেখায়, কখনও সে উপকারী বন্ধু, কখনও প্রেমিক। কখনও ভূতের হালকা আমেজ রেখেই গল্প রহস্যে মোড় নেয়। এই মিশ্রভাবনার জারণে ছোটবড় দশটি ভিন্ন স্বাদের গল্পেরা পাঠককে মশগুল রাখবে।
প্রসেনজিৎ সিনহাঃ
গত শতাব্দীর সত্তরের জাতক। ছাত্রজীবন অতিবাহিত হয়েছে পুরুলিয়া এবং বেলুড় রামকৃষ্ণ মিশনের আবাসিক বিদ্যালয় ও কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র এবং আকাশবাণীতে কর্মজীবনের অনেকটা সময় অতিবাহিত করেছেন। মূল কাজের পাশাপাশি একটি কলেজে আংশিক সময়ের অধ্যাপনা করেছেন বছর পাঁচেক। এখন আনন্দবাজার পত্রিকা অনলাইনে কর্মরত।
দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হয় ২০১৪-য়। এ ছাড়া আনন্দবাজার রবিবাসরীয়, সানন্দা, উনিশ-কুড়ি, আনন্দমেলা, এবেলায় গল্প প্রকাশিত। ছোট গল্প স্থান পেয়েছে 'আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয় পঞ্চাশটি গল্প' সংকলনে। প্রকাশিত বই পরবাসের পারানি (২০২২), ইস্কুল না পালিয়ে (২০২৩), মালগুজার (২০২৪), বোধোদয়ের কাল (২০২৪)।
