Writer : Dipanjan Chakraborty (Ex NSG)
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Thriller (Crime & Detective)
- Publication Year : 2025
- ISBN No : 987-81-19693-74-0
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 280
- Weight : 510 gms
- Height x Width x Depth : 8.5x5.5x01 Inch
If so, it will be notified
About the Book
“NSG Commando চাণক্য” তার বিচিত্র রোমহর্ষক অভিজ্ঞতার ভাণ্ডার আবার নিয়ে আসছে আপনাদের কাছে, সঙ্গে সীমান্তের ওপারে, জীবনের সব থেকে কঠিন এবং প্রাণ বিপন্ন করার দিনগুলোর কথা নিয়ে! রাষ্ট্রীয় সুরক্ষার জন্যে সব কিছুই বাজি রাখতে ভালবাসে চাণক্য কিন্তু কোনও কিছুরই বিনিময়েই সমঝোতা নয়, রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে, এমনকী প্রাণের বিনিময়েও নয়!
পূর্বে প্রকাশিত “আমি কমান্ডো” বইটির বাজার থেকে নিঃশেষ হওয়ার পর পরিমার্জিত এবং সম্পূর্ণ অপ্রকাশিত বহু নতুন অধ্যায় এবং মিশন নিয়ে 'আবার কমান্ডো'-র পরিবর্ধিত সংস্করণ।
লেখকের নিজের কথায়, “কালের নিয়মে একদিন তুমি এই পৃথিবী থেকে বিদায় নেবে, তোমার সেদিন মৃত্যু হবে কিন্তু তুমি যদি এজেন্সিতে যোগদান করো তুমি শহীদ হওয়ার মর্যাদা পাবে। শহীদের মৃত্যু হয় না, শহীদ অমর। যদিও সরকারিভাবে এই মর্যাদা তুমি কোনোদিনই পাবে না, এমনও হতে পারে যে তোমার অন্তিম পরিণতি সম্পর্কে তোমার নিকটতম আত্মীয়ও বিন্দুমাত্র কিছু জানতে পারবে না। তাদের কাছে তুমি এক চিরতরে হারিয়ে যাওয়া মানুষ হিসাবেই থেকে যাবে।
-- 'ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সুসন্তান নেতাজী সুভাষচন্দ্র বোস পৃথিবীর একমাত্র রাষ্ট্রনেতা যার মৃত্যু দিবস পালন হয় না, তুমিও সেই সুযোগ পেতে পারো। চির অমর হয়ে থাকতে পারবে শুধু নিজের নিকটাত্মীয়দের কাছে।'
দুর্ভাগ্য আমার, বার বার সেই সুযোগ এসেছিল, আত্মাহুতি দেওয়ার, কিন্তু দেশের জন্য শহীদ হওয়ার সুযোগ আমার রয়ে গেছে অধরা। 'আবার কমান্ডো' লিখেছিলাম তাদের জন্য যারা হাসতে হাসতে দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন। নিজের প্রিয়তম সহযোদ্ধাদের মৃতদেহ নিজের কাঁধেই বহন করবার যন্ত্রনা সহ্য করতে হয়েছে বার বার।
আমরা কারা? কিসের অমোঘ আকর্ষণে আমরা বার বার ছুটে যাই আত্মাহুতি দেওয়ার জন্য? প্রত্যাশা শুধু একটাই 'আমার মরদেহ যেন ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা বুকে নিয়ে পৌঁছায় আমার গর্বিত মা-বাবা আত্মীয়-স্বজন এর কাছে, আমার বাড়িতে'। দেশবাসী কীভাবে জানতে পারবে আমাদের কথা?
তাই এবার লিখতে বসা, 'আবার কমান্ডো, সীমান্ত পেরিয়ে।'
'আবার কমান্ডো'-র পরিমার্জিত এবং সম্পূর্ণ অপ্রকাশিত বহু নতুন অধ্যায় এবং মিশন নিয়ে পরিবর্ধিত সংস্করণ।
রাষ্ট্রীয় সুরক্ষার বিধিবদ্ধ গোপনীয়তার স্বার্থে কিছু কিছু জায়গায় করতে হয়েছে ফের বদল, কাহিনির 'নান্দনিকতা'-র স্বার্থে আনতে হয়েছে 'একটি চরিত্র'-কে, বাকিটা অবিমিশ্র ঘাম রক্ত দিয়েই লেখা।
আমার পেশার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমার কর্মজগতের স্মৃতির সরণি ও যথেষ্টই রক্তাক্ত, বেদনাদায়ক, সেই সব স্মৃতি ফিরিয়ে আনতে গিয়ে বহু পুরোনো ক্ষতস্থান থেকে পুনরায় রক্তপাত শুরু হওয়ার কথা, হয়েওছে। রক্তপাত। সহ্য ও করতে হয়েছে, না-হলে যে 'বেদ প্রকাশ, সার্জন, সুরেশ, রামলাল, উন্নিকৃষ্ণন, জাহিদুল, ওমর শেখ মির্জা এবং আরও নাম না জানা অসংখ্য সত্যিকারের দেশ প্রেমিকের কথা থেকে যাবে অজানা, যারা যথার্থই 'জীবন মৃত্যু পায়ের ভৃত্য' করে দেশমাতৃকাকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখেছিলেন এবং এখনও রেখে চলেছেন, জীবন নিয়ে বাজি!
জয় হিন্দ! ভারত মাতা কি জয়!”
