Welcome to Dorlink
Selected Books
×
Om Mani Padme Hum

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Readers Express

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Historical Fiction
  • Publication Year : 2025
  • ISBN No : 978-93-49742-02-4
  • Binding : Paper Back
  • Pages : 144
  • Weight : 300 gms
  • Height x Width x Depth : 07x5.5x0.5 Inch
MRP : ₹239.00/- Discount : 15% Off
Your Price : ₹204.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

বুদ্ধের মহাপরিনির্বাণের পর বিভাজিত হয় বৌদ্ধধর্ম—উত্থান ঘটে মহাযান ও হীনযান ধারার। কিন্তু সময়ের স্রোতে জন্ম নেয় আরও এক রহস্যঘেরা ধারা—বজ্রযান। এই ধারার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে তন্ত্র, মন্ত্র, ধ্যান ও গভীর প্রতীকবাদ।

বাংলার মাটিতে জন্ম নেয়া বজ্রযানী তান্ত্রিক বৌদ্ধদের মন্ত্র—"ওম মণিপদ্মে হুম"—কীভাবে পার হয়ে গেল সীমান্ত, পৌঁছে গেল তিব্বতের হৃদয়ে? তিব্বতের ধর্ম ও সংস্কৃতিকে বদলে দেওয়া সেই ঐতিহাসিক যাত্রায় কীভাবে যুক্ত হলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান? সৃষ্টির আদি শব্দ 'ও' বা 'ওম' শব্দটিকে বিচ্ছেদ করলে পাওয়া যায় 'অ-উ-ম। যার 'অ' হল বিষ্ণু', 'উ' হল 'মহেশ্বর বা শিব আর 'ম' অর্থে 'ব্রহ্ম বা ব্রহ্মাকে নির্দেশ করা হয়। যা সকল মন্ত্রের আদিধ্বনি। সামবেদের শব্দ অবয়বের প্রথম অবয়ব হল- 'ওম বা 'ওঁ'। তার সাথে কীভাবে জুড়েছিল 'মণিপদ্মে এবং 'হুম শব্দ দুটি ?

এই গবেষণামূলক গ্রন্থে সাংবাদিক ও গবেষক অনিরুদ্ধ সরকার অনুসন্ধান করেছেন এক বিস্ময়কর ইতিহাসের স্তর খুলে। তিনি খুঁজেছেন উত্তর—

  • কীভাবে বিক্রমশীলা মহাবিহার হয়ে উঠেছিল বজ্রযানের কেন্দ্র?
  • তিব্বতের প্রার্থনা পতাকায় কেন অমোঘভাবে লেখা থাকে “ওম মণিপদ্মে হুম”?
  • অতীশ দীপঙ্করের আধ্যাত্মিক নেতৃত্ব কীভাবে তিব্বতের বৌদ্ধ সংস্কারকে প্রভাবিত করেছিল?

আধ্যাত্মিকতা, ইতিহাস ও দর্শনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে লেখা এই বই পাঠককে নিয়ে যাবে এক জ্ঞানভিত্তিক অভিযাত্রায়—যার প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে প্রাচীন ভারত ও তিব্বতের গভীর অন্তর্জগত।


লেখক অনিরুদ্ধ সরকারের জন্ম ২৫ অগাস্ট ১৯৮৭।

বাংলা ভাষা-সাহিত্যে স্নাতকোত্তর। পরে সাংবাদিকতা ও সিনেমা নিয়ে পড়াশোনা। কর্মসূত্রে জড়িয়েছেন কনভেন্ট স্কুলে শিক্ষকতা, অধ্যাপনা, সাংবাদিকতা থেকে প্রথম সারির সংবাদমাধ্যমের সম্পাদনা বিভাগে। বিশ্বাস করেন, ঠাণ্ডা ঘরে বসে মানুষের কথা লেখা যায় না। প্রথাগত নিয়ম ভেঙে বরাবরই অন্য ভ্রমণে আগ্রহী।

ভালোবাসেন বই পড়তে, ছবি আঁকতে, আড্ডা দিতে এবং দেশ বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে। হেরিটেজ সংরক্ষণ এবং তথ্যচিত্র নির্মাণের কাজ করে চলেছেন। সংবাদমাধ্যমে প্রবেশ আনন্দবাজার পত্রিকার হাত ধরে। ব্লগ লিখেছেন টাইমস অফ ইণ্ডিয়ার 'এই সময় এ। প্রথম বই আনন্দ পাবলিশার্স থেকে, 'কেদার থেকে বেঁচে। লেখক স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে ভাবিত ও অনুপ্রাণিত। লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০ ছাড়িয়েছে।