Welcome to Dorlink
Selected Books
×
Mother Teresa Mukhosher Arale

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Peoples Book Society

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Personality Analysis
  • Publication Year : 2022
  • ISBN No : 81-85383-71-5
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 295
  • Weight : 499 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹400.00/- Discount : 18% Off
Your Price : ₹330.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

অরূপ চ্যাটার্জীর জন্ম কলকাতায় ১৯৫৮ সালে। স্কুল ও কলেজ শিক্ষাও কলকাতায়। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করে '৮০-র দশকে তিনি লন্ডনে গিয়ে উচ্চশিক্ষা লাভ করেন ও সেখানেই কর্মজীবন শুরু করেন। কলকাতায় থাকাকালীন মাদার টেরেসা সম্পর্কে বিশেষ কোন উৎসাহ বা সমালোচনা ছিল না তাঁর। কিন্তু বিদেশে বসবাসকালে তিনি যখন পাশ্চাত্যে মাদার টেরেসার বিশাল ভাবমূর্তি ও তারই ফলে কলকাতার এক ভ্রান্ত ও অন্ধকারাচ্ছন্ন ভাবমূর্তির সঙ্গে পরিচিত হলেন, তিনি হতবাক হয়ে যান। কিন্তু সেখানে থেমে না থেকে তিনি এ নিয়ে কিছু করার সিদ্ধান্ত নেন। দিনের পর দিন কলকাতায় ও বিশ্বের অন্যত্র গবেষণা করেন ও প্রতিবাদী তথ্যচিত্র, সাক্ষাৎকার, বই ইত্যাদির মাধ্যমে তাঁর গবেষণার ফলাফল বিশ্ববাসীর কাছে জানাতে থাকেন। ইংরাজিতে তাঁর বই আগেই প্রকাশিত হয়েছে। বিবিসি, সিএনএন, লস এঞ্জেল্স টাইম্স, আইরিশ টিভি, ডাচ টিভি প্রভৃতি পাশ্চাত্য মাধ্যমে তিনি এই বিষয়ে বক্তব্য রেখেছেন। বাংলায় তাঁর পূর্ণাঙ্গ বই এই প্রথম।

"অরূপ চট্টোপাধ্যায়কে তাঁর সমুজ্জ্বল কাজের জন্য অভিনন্দন জানাতে চাই। যে-গবেষণার চালিকা শক্তি কোনো প্রাতিষ্ঠানিক তাগিদ নয়, গবেষকের একেবারে নিজস্ব ব্যক্তিগত অবসেশন, তার সৌন্দর্য এইখানেই যে তেমন গবেষণা আমাদের নানা রত্নোপম অন্তর্দৃষ্টির দিকে নিয়ে যেতে পারে। অরূপ তাঁর বিষয়টার ভিতরে এবং চারপাশে গভীরভাবে খোঁড়াখুঁড়ি করেছেন। তিনি এমন এক স্টাইলে লেখেন, যা সর্বদাই সামনের দিকে এগিয়ে যায়। কিছু কিছু পুনরাবৃত্তি আছে, কিন্তু তাঁর বক্তব্যের কোনো কোনো খুঁটিনাটিকে সুস্পষ্ট করতে তার প্রয়োজন ছিলো। এক জায়গায় তাঁর ব্যবহৃত একটি উপমার প্রাণবন্ত বাঙালী স্বাদে আমি প্রায় লাফিয়ে উঠেছিলাম: 'এটা... সেই সময় যখন মাদার টেরেসার আন্তর্জাতিক খ্যাতি ধাপে ধাপে বেড়ে যাচ্ছিলো, আর তিনি পুরস্কার কুড়িয়ে বেড়াচ্ছিলেন সেইরকমই অনায়াসে এবং সহযে, যেভাবে বৃষ্টির পর আমরা টগরফুল তুলে বেড়াই।'... আত্মসম্মানযুক্ত প্রত্যেক বাঙালীর এই বই পড়া উচিত। বইটির বহুল প্রচার কামনা করি।” ~~ কেতকী কুশারী ডাইসন

"অরূপ চট্টোপাধ্যায় কলকাতার খুব হাতে গোনা 'মুক্তচিন্তকদের মধ্যে একজন। মাদার টেরেসা সম্পর্কে তিনি যা জানেন, তা ভুল জানেন না। ভেড়ার পালের মতো যেদিকে সব ভেড়া যায়, সেদিকে যান না তিনি। পত্র পত্রিকা টেরেসাকে ভালো বলছে, রেডিও টেলিভিশন ভালো বলছে, প্রতিবেশীরা ভালো বলছে, বড় বড় লোক ভালো বলছে, সুতরাং তিনি ভালো— এই যুক্তি তিনি মানেন না। তাঁর অনুসন্ধিৎসু চোখ টেরেসা কতটা ভালো, কতটা ভুল, তা খুঁজেছে। খুঁজে যা পেয়েছে তা ভয়াবহ।"  ~~ তসলিমা নাসরিন