Writer : Satyajit Ray
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Child-n-Juvenile>Adventure, Horror & Thriller Stories
- Publication Year : 2023
- ISBN No : 978-81-77564808
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 1440
- Weight : 2499 gms
- Height x Width x Depth : 9.5x6.5x3.5 Inch
If so, it will be notified
About the Book
ফেলুদা সমগ্র (দু’খণ্ডে) - রহস্য, রোমাঞ্চ আর বুদ্ধির খেলায় ফেলুদা একাই একশো— এবার দুই খণ্ডে একসঙ্গে ফেলুদার শ্রেষ্ঠ অভিযান! ক্লাসিক গোয়েন্দা কাহিনি, অ্যাডভেঞ্চার, অল টাইম ফেভারিট বাংলা সাহিত্য।
বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্পের ইতিহাসে যে চরিত্রটি সময়ের সব সীমা পেরিয়ে দাঁড়িয়ে আছে এক মহিমায়, তিনি গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র, যাকে আমরা ভালোবেসে ফেলুদা নামে জানি। বুদ্ধিদীপ্ত, সাহসী, বিচক্ষণ এই গোয়েন্দা তাঁর সহকারী তোপসে ও লেখক-সঙ্গী জটায়ুকে সঙ্গে নিয়ে নানা রহস্য-রোমাঞ্চে পা রেখেছেন কলকাতা থেকে কাঠমাণ্ডু, বোম্বে থেকে বেনারস, দার্জিলিং থেকে রাজস্থান কিংবা হংকং পর্যন্ত।
শুধু তো গল্প নয়, ফেলুদার গল্প-উপন্যাসে যেসব জায়গায় রহস্য ঘনিয়েছে, সে দেশে কিংবা বিদেশে যেখানেই হোক, সেখানকার নিখুঁত ইতিহাস ও ভূগোলের বর্ণনা পাঠকদের চমকে দেয়। কোথাও এতটুকু ভুলচুক নেই। স্থান-কাল-পাত্র সম্পর্কে ফেলুদার জ্ঞান তো গভীর বিস্ময় জাগায়! সব মিলিয়ে গোয়েন্দা ফেলু মিত্তিরকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার সাধ্য কারও নেই। ফেলুদা, তোপ্সে আর লালমোহনবাবুকে নিয়ে লেখা সত্যজিৎ রায়ের প্রতিটি অ্যাডভেঞ্চার-অভিযান অবশ্যই পড়তে হবে। না পড়লে ঠকতে হবে।
এই “ফেলুদা সমগ্র” দু’খণ্ডে সংকলিত হয়েছে ফেলুদার সমস্ত ক্লাসিক রহস্য-উপন্যাস ও ছোটগল্প — যেখানে কেবল রহস্যভেদ নয়, পাঠক খুঁজে পাবে নিখুঁত বর্ণনা, ইতিহাস-ভূগোলের নির্ভুল তথ্য, আর লালমোহনবাবুর সরলতাপূর্ণ হাস্যরস। ফেলুদার প্রতিটি গল্প মানেই এক দমবন্ধ করে পড়া, আঁকিবুঁকিতে সাজানো পাতা, আর এক অনন্য গোয়েন্দা অভিজ্ঞতা।
সত্যজিৎ রায়ের অনবদ্য ভাষা, নির্ভুল ছাঁদ, আর টানটান গাঁথুনি — সব মিলিয়ে ফেলুদা সিরিজ বাংলা গোয়েন্দা সাহিত্যের এক অমর অধ্যায়। এই সমগ্র সেট সেই স্মরণীয় অধ্যায়ের শ্রেষ্ঠ সংকলন, যা যে কোনও বয়সের পাঠকের জন্য এক অপরিহার্য সংগ্রহ।যারা এখনও ফেলুদা পড়েননি, তাদের জন্য এ-সেট না-পড়লে সত্যিই ঠকে যেতে হবে। আর যারা ফেলুদার অন্ধভক্ত, তাঁদের জন্য এ এক সম্পূর্ণ এবং অনন্য আর্কাইভ।
