Welcome to Dorlink
Selected Books
×
Poroloker Kotha | Paraloker Kotha | Essay on Spiritual Realm

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Prachi Publication

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Religious & Mythological Criticism
  • Publication Year : 2020
  • ISBN No : NA
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 185
  • Weight : 400 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹300.00/- Discount : 12% Off
Your Price : ₹264.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

অধুনা ইউরোপ ও আমেরিকায় "স্পিরিচুয়ালিজম্” বা আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে প্রচুর আলোচনা হইতেছে; ইহার অনুকূল ও প্রতিকূল উভয় পক্ষেই অনেক গণ্যমান্য সুশিক্ষিত ও সম্ভ্রান্ত ব্যক্তি আছেন। এ সম্বন্ধে ইউরোপ ও আমেরিকায় নানা ভাষায় বহুবিধ সাময়িক পত্র এবং সুবিখ্যাত দার্শনিক ও বৈজ্ঞানিক পণ্ডিতগণের লিখিত নানাবিধ তথ্যপূর্ণ বহু গ্রন্থ প্রকাশিত হইয়াছে ও হইতেছে। এই সকল আলোচনার ফলে মানবসমাজে আত্মতত্ত্ব সম্বন্ধে বহু অভিনব ও অত্যাশ্চর্য্য ব্যাপার আবিষ্কৃত হইতেছে। এ দেশেও বহুদিন হইতে এই আলোচনার সূত্রপাত হইয়াছে, কিন্তু পাশ্চাত্যদেশের ন্যায় এখনও এ দেশের সুশিক্ষিত ব্যক্তিবর্গের চিত্ত এদিকে সেরূপভাবে আকৃষ্ট হইয়াছে বলিয়া মনে হয় না।

মানবসমাজ প্রাচীনকাল হইতে যত বিষয়ের আলোচনা করিয়া আসিতেছে তন্মধ্যে আধ্যাত্মিকতত্ত্বই সর্ব্বপ্রধানরূপে গণ্য হওয়া উচিত। ভারতীয় আর্য্যগণ আত্মতত্ত্ব সম্বন্ধে বহুল আলোচনা করিয়া গিয়াছেন। সত্য, কিন্তু পাশ্চাত্য স্পিরিচুয়ালিষ্টগণ প্রত্যক্ষভাবে আত্মতত্ত্বের যে সকল গবেষণা করিতেছেন-তাহা অদ্ভুত ও অভিনব। এই স্থূল জড়ীয় দেহত্যাগের সঙ্গে সঙ্গেই যে মানুষের জীবন শেষ হয় না, মানুষের স্বকীয় আকার প্রকার মৃত্যুর পরেও যে অভিনব দেহে বর্তমান থাকে, সেই দেহ যে প্রত্যক্ষ দৃষ্ট হয় এবং জড়দেহমুক্ত পরলোকগত ব্যক্তিবর্গের সহিত যে কথাবার্তা পর্যন্ত হইতে পারে, পাশ্চাত্য স্পিরিচুয়ালিষ্টগণ প্রত্যক্ষভাবেই তাহা সপ্রমাণ করিয়াছেন।

সুতরাং এই বিষয়ের আলোচনা মানবসমাজের পক্ষে একান্ত হিতকর। আমেরিকার সুবিখ্যাত জজ এডমান্ডস্ অতি অল্পকথায় ইহা বিবৃত করিয়াছেন। তিনি যাহা লিখিয়াছেন তাহার মর্ম্ম এইরূপ,- "মানুষের যত প্রকার দুঃখ আছে, তন্মধ্যে মৃত্যুজনিত বিরহ-দুঃখই সর্ব্বাপেক্ষা প্রধান। এই আধ্যাত্মিক-তত্ত্বের আলোচনায় জানা যায়, যাহাকে আমরা মৃত্যু বলি তাহা এই স্থূল জড়দেহের নাশমাত্র। আমাদের আধ্যাত্মিক-দেহ অনেকাংশেই এই দেহের অনুরূপ এবং উহার বিনাশ হয় না। উহা সহসা সকলের নয়নগোচর না হইলেও, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নরনারীগণের (Mediums) প্রত্যক্ষের বিষয়ীভূত হয়; এমন কি উহাদের সঙ্গে কথাবার্তাদিও হইয়া থাকে। কাজেই শোকভার বিদূরিত হয়। যাঁহারা ইহা বিশ্বাস করেন, তাঁহাদের দেহত্যাগের ভাবনা হয় না, এবং মৃত্যুর বিভীষিকাও দূরীভূত হয়। ইহাতে নাস্তিকের চিত্তেও আস্তিক্যের ভাব আসে-পাপপথগামী ব্যক্তিকে ধৰ্ম্মপথে আনয়ন করে। ধার্মিক ব্যক্তি এই জীবনের নানাবিধ দুঃখময় পরীক্ষার মধ্যেও পারলৌকিক সুখময় অবস্থার আশা পাইয়া প্রফুল্ল থাকেন ও সৎকর্ম সম্পাদনে উৎসাহিত হন; এবং মানুষ তাহার জীবনের গতি ও কর্তব্যতার সুস্পষ্ট নিদর্শন পান; এবং ভবিষ্য জীবনের সম্বন্ধে আর তাঁহাদের কোনপ্রকার অনিশ্চয়তা থাকে না।"*

ফলতঃ জড়দেহাতিরিক্ত পৃথক্ জ্ঞানময়ী চেতনা-শক্তিতে বিশ্বাস উৎপন্ন না হইলে, পারলৌকিক অস্তিত্বে বিশ্বাস না থাকিলে, মানুষ কখনও প্রকৃত ধর্মতত্ত্ব বুঝিতে সমর্থ না। পারলৌকিক অস্তিত্বে বিশ্বাসই ধর্মের মূলভিত্তি। আধুনিক পাশ্চাত্য স্পিরিচুয়ালিষ্টগণের যে প্রত্যক্ষ প্রমাণে এই বিশ্বাস জন্মাইতেছে তাহা সকলের পক্ষেই অতীব হিতকর। স্থূল জড়দেহ ত্যাগের পরেও মানুষের সেই আকার-প্রকার ভাব-ভঙ্গী তাহার আধ্যাত্মিক দেহে বর্তমান থাকে। দেহত্যাগের পরেও মুক্তদেহী মানুষের সহিত আমাদের কথাবার্তা চলিতে পারে, এই হইতেছে স্পিরিচুয়ালিষ্টগণের মূলসদ্ধিান্ত। এই সিদ্ধান্ত সকল ধর্ম-সম্প্রদায়ের পক্ষেই অতীব প্রয়োজনীয়। কেবল মাত্র জড়তত্ত্ববিশ্বাসীগণের সিদ্ধান্তের সহিত ইহার সঙ্গতি ও সামঞ্জস্য নাই। আমাদের স্থূল জ্ঞানের অন্তরালেও যে সুবিশাল অন্তর্জগৎ বর্তমান- "স্পিরিচুয়ালিজম্” দ্বারা তাহা প্রতিপন্ন হয়।