Welcome to Dorlink
Selected Books
×
Offside

Writer : Kishore Ghosh

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Itykatha Publication

  • Shipping Time : 7 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Memoire
  • Publication Year : 2025
  • ISBN No : 978-93-93680-75-4
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 120
  • Weight : 200 gms
  • Height x Width x Depth : 07x05x0.5 Inch
MRP : ₹250.00/- Discount : 15% Off
Your Price : ₹213.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

এক অন্য জীবন ছিল আমাদের হাভাতে মফস্সলে। 

ইংলিশ মিডিয়াম ছিল না, ছিল গার্লস স্কুল ভার্সেস বয়েজ স্কুল, শপিং মলের বদলে জলকাদা স্টেশন বাজার, ছিল অরুণদার চায়ের দোকান, দুটোকে চারটে, টাইমকলে স্নানের লাইন, ভাঙা মগ, লাইফবয়, ঝগড়ুটে এ বাড়ি-ও বাড়ির ক্যাচাল, সকাল ভরতি খুঁটে-কয়লা-উনুন-ধোঁয়া, অসুস্থ প্রতিবেশীর জন্য মাঝরাতে হাসপাতালে দৌড়োল পাশের বাড়ির 'বদ' ছেলে, শীতের পিকনিক, হোল নাইট ফাংশন, ডে-নাইট ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, নুন শো, 'অন্ধে গলি কা পেয়ার', শঙ্খলাগা প্রেমিক-প্রেমিকা, রাত করে বাড়ি ফেরা 'বাজে মেয়ে' সংসারের হাল ধরেছে যে, আজীবন রাজনীতি করেও গরিব অবিবাহিত শম্ভুদা আর ওঁর অসুস্থ মা, পুজোর ভাসান, বসে আঁকো, ফিতে-জড়ানো ক্যাসেট, টেপরেকর্ডার, ভিডিয়ো, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, নারী, প্রেম, ঠোঁট, চুমু, জল, জঙ্গল, ঘুড়ি, চাঁদ, সূর্য, আকাশ...।

২০১৮ সালে প্রকাশিত হয়েছিল 'স্বপ্নাদেশ থেকে স্বপ্নদোষ অবধি'। নাম বদলে 'অফসাইড' হলেও এটি সেই গদ্যগ্রন্থেরই পরিবরর্ধিত ও পরিমারর্জিত দ্বিতীয় সংস্করণ। তবে নতুন জন্মে বহিরঙ্গের মতোই অন্তরও খানিক বদলেছে। সংযোজন ও বিয়োজন শেষে ২০টি গদ্যে উঠে এসেছে বঙ্গীয় জীবনের নানা দিক। এখন প্রিয় পাঠকই বিচার করবেন।