Writer : Jahnabi Kumar Chakraborty
- Shipping Time : 7 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Literary Criticism & Linguistic Articles
- Publication Year : 2005
- ISBN No : 978-81-71131-08-2
- Binding : Paste Board (Hard)
- Pages : 254
- Weight : 350 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.75 Inch
If so, it will be notified
About the Book
এ তো অতুল সম্পদ !
ঠিক কী-কী আছে এই সাড়ে চার দশক পুরোনো, আদ্যন্ত সাধু ভাষায় লেখা বইটিতে? স্রেফ সূচিপত্রটি তুলে দিইঃ
- প্রথম অধ্যায়~ পুথি-পরিচয়;
- দ্বিতীয় অধ্যায়~ চর্যার পরমতত্ত্ব এবং 'মহাসুখ';
- তৃতীয় অধ্যায়~ সহজ-সাধন এবং তার বিভিন্ন স্তর;
- চতুর্থ অধ্যায়~ চর্যাগীতির উপর বাঙালির দাবি;
- পঞ্চম অধ্যায়~ চর্যাগীতির ভাষা;
- ষষ্ঠ অধ্যায়~ সন্ধ্যাভাষা ও শব্দার্থ-বিচার;
- সপ্তম অধ্যায়~ চর্যাগীতির অলঙ্কার;
- অষ্টম অধ্যায়~ চর্যার গীতলক্ষণ;
- নবম অধ্যায়~ চর্যাগীতির ছন্দ;
- দশম অধ্যায়~ চর্যাগীতির কাব্যমূল্য ও ঐতিহাসিক মূল্য;
- একাদশ অধ্যায়~ কবি প্রসঙ্গ;
- দ্বাদশ অধ্যায়~ চর্যাগীতির পাঠ;
- ত্রয়োদশ অধ্যায়~ অর্থ ও টীকা-টিপ্পনী
- এছাড়া আছে শব্দনির্ঘণ্ট ও গ্রন্থপঞ্জি।
এই সূচিপত্রে যা ধরা পড়বে না তা হল:
(১) ক্রস-রেফারেন্সিং: এই শ্লোক তথা পদের অর্থ ও পরিপ্রেক্ষিত বোঝার জন্য লেখক কার্যত সমুদ্রমন্থন করেছেন। মহাযান ও বজ্রযান প্রসঙ্গে প্রণীত টীকা থেকে শুরু করে আলীরাজা'র 'জ্ঞানসাগর'— কিছুই বাদ দেননি তিনি। এর ফলে এই বইটি বাঙালির ভাষার উন্মেষ, সমাজজীবন, আধ্যাত্মিকতা এবং চাওয়া-পাওয়া— সবক'টিকেই স্পষ্ট অথচ অনুচ্চ ভাষায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে।
(২) এই বই প্রকাশের পর যে পদগুলো চর্যাপদের অন্তর্ভুক্ত বলে গণ্য হয়েছে, তাদের নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই এখানে নেই। কিন্তু তাদের বাদ দিয়েও এই বইয়ের ভিত্তিতে আমরা তিনটি কথা বলতে পারি~
- ক] চর্যাগীতি ভাষা ও ভাবগতভাবে নিঃসন্দেহে বাঙালিরই ঐতিহ্য। এতে অন্য ভাষার চিহ্ন আছে। কিন্তু আজকের বাংলা ভাষা ও সাহিত্য চর্যাগীতিরই উত্তরাধিকারী।
- খ] প্রান্তিক জীবনের যে সজীব চিত্র এই পদগুলোতে, হয়তো প্রতীকী চেহারাতেই ধরা পড়েছে, গূঢ়ার্থ বাদ দিয়ে শুধু কবিতা হিসেবেও তাদের আস্বাদন করা চলে। তবে হ্যাঁ, আমাদের বোধগম্য ভাষায় তাদের বিধৃত করা আবশ্যক। নইলে কালের দুস্তর পারাবার পেরিয়ে আমাদের পূর্বপুরুষেরা তাঁদের কথা আমাদের শোনাতে পারবেন না।
- গ] কাহ্নপাদ যতই লিখুন "বৃথা গুরু শিষ্যকে উপদেশ দেয়। বাকপথাতীত বলতে কী উপায় নেয়?" (শামসুল আলম সাঈদ-কৃত অনুবাদ), এমন বই পড়লে হয়তো সেই যুগে বাঙালির আধ্যাত্মিকতা ও প্রকৃতিকেন্দ্রিক ধর্মাচরণের একটা ধারণাও আমরা পাই।
সব মিলিয়ে একটিই কথা বলতে চাইব। যদি বাংলা ভাষা ও বাঙালির সেই নবজাত রূপ তথা তার সূতিকাগার সম্বন্ধে জানতে ও বুঝতে চান — এই বইটিকে অবলম্বন করুন। সুকুমার সেন এবং শশিভূষণ দাশগুপ্তের মতো মহাজনেদের স্নেহাশিসধন্য এমন বই উপেক্ষা করলে কিন্তু সত্যিই অনেক কিছু আমাদের বাকপথাতীত থেকে যাবে — চিরতরে।
* NB - this description is copied from a review at Goodreads.
