Welcome to Dorlink
Selected Books
×
Kalchakra Vol-3

Writer : Prithwis Sen

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Self Published by Prithwis Sen

  • Shipping Time : 7 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Historical Fiction
  • Publication Year : 2025
  • ISBN No : 978-93-34182-93-4
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 240
  • Weight : 550 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹475.00/- Discount : 18% Off
Your Price : ₹390.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

বইটির মধ্যে থাকছে সর্বমোট ১৫টি কাহিনী।

কাহিনীগুলিতে বর্ণিত হয়েছে ভারতের ইতিহাসের যুগ সন্ধিক্ষণ। এই সুবর্ণ সময়ে ভারতের বুকে অবস্থিত রয়েছে বিখ্যাত ষোড়শ মহাজনপদ। কিন্তু মহাভারতের সময়ে ছিল আরও অধিক কয়েকটি জনপদ। অবতীর্ণ হয়েছেন অন্যতম সেরা চিকিৎসক জীবক. দ্বৈরথ। দ্বন্ধ বাড়ল বৌদ্ধদের মধ্যে, তথাগত এবং দেবদত্ত দুইজনে প্রবল শত্রুতে পরিণত হলেন। পিতৃহন্তা। সম্রাট বিম্বিসার একদিন বন্দী হলেন কারাগারে, অতঃপর তার মৃত্যু তরান্বিত করার জন্যে নানবিধ ষড়যন্ত্র রচনা করা হল। কেন তিনি এই দুর্ভাগ্যের শিকার হলেন? 

বৈশালীর বিখ্যাত নগরনটি আম্রপালি, একদিন কৌতূহলবশে সম্রাট অজাতশত্রু তাঁর সঙ্গে দেখা করার জন্যে প্রবেশ করলেন বৈশালী নগরী মধ্যে... প্রবল বিরোধ শুরু হল সম্রাট অজাতশত্রুর সঙ্গে আজীবিক ধর্মের প্রবর্তক মক্ষলিপুত্ত গোশালের, সম্রাট সেই সাধককে হত্যা করার জন্যে গুপ্তহত্যাকারি নিয়োগ করলেন। অতঃপর? দ্বিতীয় অধ্যায়ে রয়েছে দেশ বিদেশের মেলানো মেশানো তিনখানি কাহিনী। অভিশপ্ত রাজকুমারী। প্রাচীন মিশরে এক রাজকন্যাকে বলি দেওয়ার কাহিনী। পম্পেই নগরীর দেবী লক্ষ্মী, ভারত থেকে এক বণিক নিয়ে গিয়েছিলেন তাঁর বাণিজ্য লক্ষ্মীকে সঙ্গে নিয়ে সুদূর পম্পেই। তিনি ছিলেন এক সম্পন্ন বণিক। তার পর কি হল? 

কাহিনীর নাম চিত্রকর। প্রায় ২০০০ বৎসর পূর্বে হেরকুলেনিয়াম নামক এক নগরী ছিল পম্পেই নগরীর ঠিক পাশে। সেই নগরীর বুকে বাস করতেন এক চিত্রকর। তাঁর ছবির বিশেষ নাম ছিল, খুব দামে বিক্রয় হত তাঁর আঁকা সমস্ত ছবি। অতঃপর একদিন তিনি আঁকতে গেলেন মাউন্ট ভিসুভিয়াসের চিত্র। কিন্তু সেদিন ঘটল এক ভয়ানক ঘটনা। ঠিক কি ঘটল? 

তৃতীয় অধ্যায়ে বর্ণিত হয়েছে তিনখানি কাহিনী। এক বৈদিক মুহূর্ত, আত্মস্বরূপ উন্মোচনের আলোচনায় মগ্ন ঋষি উদ্দালক এবং পুত্র ঋষি শ্বেতকেতুর কাহিনী। তত ত্বম অসি। মহাভারতের দুটি কাহিনী। বিখ্যাত দুই মামা শকুনি এবং শল্যের কাহিনী। দুই মামা কৌরবপক্ষে যুদ্ধ করেছিলেন। কেন করেছিলেন তারা এরকম? দুই মামা কি সত্যিই কৌরবদের শুভচিন্তক ছিলেন? মামা শল্য। তিনি যাতে তাঁর ভাগ্নেদের বিরুদ্ধে শত্রুপক্ষে যোগদান করেন সেই জন্যে একটি জাল রচনা করা হয়েছিল, মামা শকুনির বিছানো সেই জালে ধরা পড়ে গেলেন মামা শল্য। কিন্তু মামা শল্য এই ঘটনার প্রতিশোধ নিয়েছিলেন, মামা শকুনি। মহাভারতের এক অন্যতম প্রধান চরিত্র, যার নাম শ্রীকৃষ্ণের ঠিক পরেই উচ্চারিত হয়ে থাকে; স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ রদ করার শেষ প্রচেষ্টাটিকে পর্যন্ত তিনি বিফল করে দিতে সক্ষম হয়েছিলেন। কিভাবে করলেন তিনি এই অসাধ্য সাধন? 

সর্বশেষে এক ভ্রমণ কাহিনী। সসিভেকালু গণেশ। কাহিনীটি প্রায় ৭০০ বৎসর পূর্বে প্রাচীন বিজয়নগরের বুকে ঘটে যাওয়া এক সময়ের খণ্ডচিত্র। তখন রাজত্ব করছেন এক বিখ্যাত রাজা নরসিংহ রায় (দ্বিতীয়)। কেমন ছিল রাজার জীবন? পাশাপাশি বর্ণিত হয়েছে এক সাধারন মানুষের কাহিনী। সে ছিল অতি সাধারন এক বণিক, নাম রাঘবন; বাণিজ্য নিয়ে সে প্রবেশ করত বিজয়নগরের বিভিন্ন সম্পন্ন বাজারে। একদিন ঘটে গেল এক অদ্ভুত ঘটনা, সতী হতে চাইলেন সম্পন্ন এক বণিকের গৃহিণী, সারাটা বিজয়নগর নড়ে উঠল সেই ঘটনায়, ঠিক কি হয়েছিল?