Writer : Sanjib Chattopadhyay
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Satire & Humour
- Publication Year : 2020
- ISBN No : 978-9350408377
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 740
- Weight : 1250 gms
- Height x Width x Depth : 9.5x6.5x2.5 Inch
If so, it will be notified
About the Book
চারটি বই গ্রন্থিত হল একটি অবয়বে- রম্যরচনা, কলিকাতা আছে কলিকাতাতেই, রাখিস মা রসেবশে এবং রসেবশে। এদেরই সঙ্গে থাকল সমগোত্রীয় কিছু অগ্রন্থিত রচনা। এগুলির লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় এবং তাঁর লেখা এই চারটি বই পাঠকপ্রিয়তায় সময়-পরীক্ষিত।
তাঁর নিজের রম্যরচনাকে সঞ্জীব চট্টোপাধ্যায় অবশ্য বরাবরই সংযমী পরীক্ষা হিসাবে ভাবতেই ভালবাসেন, যে পরীক্ষায় গভীর প্রসঙ্গকেও রমণীয় করে তোলা যায়। দ্বিতীয় বইটি জুড়ে আছে কলকাতা। আমাদের কতদিনের চেনা শহর- তবু সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথন যেন এ-শহরকে প্রতি পলে নতুন করে চিনিয়ে দেয়। নাগরিক মানুষ তো বটেই, আকাশ ফুঁড়ে ওঠা বাড়িগুলো, তাদের কার্নিশ কোণ লিফট ল্যাম্পপোস্ট- সবাই যেন কথা কইতে শুরু করে পাঠকের সঙ্গে। এটাই বইগুলোর কুটুম্বিতার ধরন। পরের দুটি বইয়ের অগণন চরিত্র, সুখ-আহ্লাদ, রস-বিরসের নানা মুহূর্ত যেন পাঠককে ডেকে নেয় এক অফুরান মজলিশে। হাসির শামিয়ানার তলায় জীবনকে বীক্ষণেরই অনন্ত আয়োজন। রসের বশে থাকার নামই তো জীবন।
