Writer : Bimal Kar
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Child-n-Juvenile>Novels & Short Stories
- Publication Year : 2020
- ISBN No : 978-8177561173
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 812
- Weight : 1050 gms
- Height x Width x Depth : 9.5x6.5x02 Inch
If so, it will be notified
About the Book
গল্পের শুরুতেই কিশোর-মনকে আকর্ষণ করেন বিমল কর।
বৈঠকিচালে, খানিকটা মন্থরভঙ্গিতে যে-গল্প শুরু হয়, তার মধ্যে ছোটরা ঢুকে পড়ে অনায়াসে, অবলীলায়।কাহিনিবিন্যাসের চমকে, অনাবিল হাস্যরসের ধারায়, নিখুঁত চরিত্রচিত্রণে লেখকের কিশোর কাহিনিগুলি ছোটদের হৃদয় জয় করেছে। অথচ বিমল কর ছোটদের জন্য লেখা আখ্যানে কখনও অকারণ রোমাঞ্চের অবতারণা করেন না। শিশুমনে কুপ্রভাব ফেলতে পারে এমন ঘটনা বর্জন করেন। একই সঙ্গে অবাস্তব বিষয়কেও আনেন না গল্পের ত্রিসীমানায়।তাঁর গল্পগুলি ভরপুর বিষয়বৈচিত্র্যে। হাসির ঘটনা কিংবা অলৌকিক কাহিনি যেমন আছে, তেমনই কল্পবিজ্ঞান বা গোয়েন্দারহস্য। এর পাশাপাশি কিশোর-পাঠকদের প্রিয় ডাকাতদের গল্প।
সবধরনের গল্পেই তিনি সার্থক। কিশোরদের জন্য লেখা তাঁর নানা স্বাদের উপন্যাসগুলি এবার এক মলাটে এনে প্রকাশিত হল দশটি কিশোর উপন্যাস। এখানে আছে, ওয়ান্ডার মামা, গজপতি ভেজিটেবল শু কোম্পানি, অলৌকিক, সিসের আংটি, হারানো জীপের রহস্য, কিশোর ফিরে এসেছিল, মন্দারগড়ের রহস্যময় জ্যোৎস্না, কালবৈশাখীর রাত্রে, হারানো ডায়েরির খোঁজে ও রাবণের মুখোশ।
বিমল কর-এর জন্ম ৩ আশ্বিন ১৩২৮ [ইংরেজি ১৯২১]। প্রয়াণ: ২৬ আগস্ট ২০০৩।
শৈশব কেটেছে নানা জায়গায় - জব্বলপুর, হাজারিবাগ, গোমো, ধানবাদ, আসানসোল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কর্মজীবন: ১৯৪২ সালে এ. আর. পি-তে ও ১৯৪৩ সালে আসানসোলে মিউনিশান প্রোডাকশন ডিপোয়। ১৯৪৪-এ রেলওয়ের চাকরি নিয়ে কাশী। মণিলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘পরাগ’ পত্রিকার সহ-সম্পাদক, পরে ‘পশ্চিমবঙ্গ’ পত্রিকা ও ‘সত্যযুগ’-এর সাব-এডিটর। এ-সবই ১৯৪৬ থেকে ১৯৫২ সালের মধ্যে। ১৯৫৪-১৯৮২ সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮২-১৯৮৪ ‘শিলাদিত্য’ মাসিক পত্রিকার সম্পাদক। বহু পুরস্কার। আনন্দ পুরস্কার ১৯৬৭ এবং ১৯৯২। অকাদেমি পুরস্কার ১৯৭৫। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার ১৯৮১। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহদাস পুরস্কার ১৯৮২। ‘ছোটগল্প—নতুন রীতি’ আন্দোলনের প্রবক্তা।
