Welcome to Dorlink
Selected Books
×
Biswasghatak

Writer : Narayan Sanyal

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Deys Publishing

  • Shipping Time : 7 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Thriller (Political & Spy)
  • Publication Year : 2025
  • ISBN No : 978-81-29508-68-3
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 256
  • Weight : 435 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.75 Inch
MRP : ₹300.00/- Discount : 12% Off
Your Price : ₹263.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

বিশ্বাসঘাতক হল পরমাণু বোমা বানানোর ম্যানহাটান প্রজেক্টের উপরে ১৯৭৪ সালে লেখা নারায়ণ সান্যালের তথ্যভিত্তিক রোমাঞ্চকর উপন্যাস। মার্কিন সরকারের অতন্দ্র-প্রহরা ভেদ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জনৈক বৈজ্ঞানিক একক প্রচেষ্টায় একটি গোপন তথ্য রাশিয়ায় পাচার করেন। মানব-সভ্যতার ইতিহাসে আর্থিক মূল্যমানের দিক থেকে এটাই নাকি সবচেয়ে বড় জাতের বিশ্বাসঘাতকতা। 'কী, কেন; কীভাবে ও কে?' সেটাই 'বিশ্বাসঘাতক'-এর মূল উপজীব্য। 

একাধারে অ্যাটম বোমার ইতিহাসে যে অজস্র ছোট বড় খেলোয়াড়দের অবদান, তাদের অদেখা করলে চিত্র অসম্পূর্ণ থেকে যায়। এখানেই নারায়ন সান্যালের দুঃসাহস। সেই সত্তরের দশকে বসে, কেবল খান পঁচিশেক বই পড়ে ও রিসার্চ করে, অজস্র চরিত্রের মাধ্যমে, তিনি বলেছিলেন অ্যাটম বোমার নন-লিনিয়ার ইতিহাস। তাও আবার উপন্যাসের ছলেবইয়ের মূলেই সাজিয়েছেন একখানা জমজমাট এসপিয়নাজ থ্রিলার ! কেবলমাত্র ম্যানহাটান প্রজেক্টের ঘটনাবলী বলেই ক্ষান্ত হননি। বলেছেন দ্বিতীয়-বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীর রাজনৈতিক মেরুকরণের ভিত্তিতে, এক বা একাধিক, বিশ্বাসঘাতকের গল্প। শুরু করেছেন সেই গোড়া থেকে। প্রোফেসর রাদারফোর্ডের প্রোটন আবিষ্কার থেকে এক্কেবারে ঠান্ডা যুদ্ধের প্রাক্কালে এসে থেমেছেন।

মাত্র ২৫০ পৃষ্ঠায় মহাভারত নামিয়ে এনেছেন লেখক। সায়েন্স না বুঝলেও এই বইয়ের আনন্দ ষোলো আনা মিলবে। কারণ কাউকে বঞ্চিত করেননি লেখক। বইটি পুঙ্খানুুঙ্খভাবে ইতিহাস অধ্যুষিত হলেও, লেখক অনেকাংশেই কল্পনার আশ্রয় নিয়েছেন। স্পাই থ্রিলারের ট্র্যাজিক প্রেম সর্বস্ব পরিণতি দিতে গিয়ে, মেলোড্রামার সাহায্য নিয়েছেন লেখক। তবে এর অনেকটাই লেখকের কল্পনা, পরিশিষ্ট অংশে যা তিনি স্বীকার করেছেন।

"অ্যান্ড নাও আই অ্যাম বিকাম ডেথ। দা..." .... ইনস্টাগ্রাম থেকে ইউটিউব, ফেসবুক থেকে টুইটার - সর্বত্র রবার্ট ওপেনহাইমার উচ্চারিত শ্রীমদ্ভগবদগীতা শুনতে শুনতে, ক্লান্ত হয়ে গেছেন হয়তো। রবার্ট ওপেনহাইমার সেদিন ট্রিনিটি সাইটে দাড়িয়ে সংস্কৃতের সহায় হতে বাধ্য হয়েছিলেন, তিনি খোদ 'অ্যাটম বোম্বের জনক'। ঠিক কি বলেছিলেন তিনি সেদিন ? নারায়ণ সান্যাল অনুযায়ী,

"নভঃস্পৃশং দীপ্তমনেকবর্ণং ব্যাত্তাননং দীপ্তবিশালনেত্রম্। 

দৃষ্ট্বা হি ত্বাং প্রব্যথিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি শমং চ বিষ্ণো।"   শ্রীমদ্ভগবদগীতা, অধ্যায় ১১-র, শ্লোক ২৪ ।

শ্রীহরির অপার্থিব বিশ্বরূপ দর্শনে কাতর অর্জুন। বলছেন, "তোমার আকাশষ্পর্শী, তেজোময়, বিবিধ বর্ণযুক্ত, বিস্তৃত মুখমন্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষুবিশিষ্ট। তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে। আমি ধৈর্য ও শম অবলম্বন করতে পারছি না প্রভু।"

এ ঘটনার যথার্থ ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবুও, যদি ধরে নি লেখক ক্রিয়েটিভ লিবার্টির নামে ওপেনহাইমারের মুখে এই শ্লোকটি বসিয়েছেন, তাতে আর যাই হোক, কোনো ক্ষতি দেখি না। এমনটাই তো হওয়া উচিত। অমন পারমাণবিক মারণাস্ত্রের সামনে, ভয়, সংকোচ, দ্বিধাই তো স্বাভাবিক অবস্থান। খোদ স্রষ্টারও। ওপেনহাইমার নোবেল পাননি। তবে টাইমস ম্যাগাজিনের কভারে স্থান পেয়েছিলেন। 'ফাদার অফ্ দা অ্যাটম বোম্ব' হিসেবে জনপ্রিয় স্বীকৃতি। তার সেই অমোঘ উক্তিটি সরাসরি গীতায় পাওয়া যায় না বটে। তবে যা পাওয়া যায়, তা শ্রীমদ্ভগবদগীতার সেই বিশ্বরূপ অধ্যায়েরই (নং ১১) ৩২তম শ্লোকের অনুরূপ - 

"কালোহস্মি লোকক্ষয়কৃৎ প্রবৃদ্ধো লোকান্ সমাহর্তুমিহ প্রবৃত্তঃ।"

যার অর্থ, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং আমিই এক্ষণে এই সমস্ত লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি।

অথবা, ইংরাজিতে বললে, And now, I have became death, the destroyer of Worlds.


NB - this about the book info is re-written from a book review at Goodreads.