Writer : Avijit Panja
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Short Story & Micro/Flash Stories
- Publication Year : 2026
- ISBN No : 978-93-49043-
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 142
- Weight : 450 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
"মিক্সড ভেজ" -- বইটাতে এমন কিছু গল্প আছে যেগুলো আমার আপনার মতো সাধারণ মানুষের জীবন থেকে নেয়া। প্রত্যেকটা গল্পকেই পাঠকরা খুব সহজে তাঁদের নিজেদের জীবনের কোনও না কোনও অধ্যায়ের সঙ্গে রিলেট করতে পারবেন। আমি তো জানি না কোন পাঠক কোন মেন্টাল কন্ডিশনে বইটি পড়ছেন, আমার উদ্দেশ্য -- তিনি ঠিক যে মানসিক অবস্থায় আছেন; বইয়ের একটা গল্প অন্ততঃ তাঁকে এটা মনে করাক যে - "আরেহ! এই গল্পের প্রোটাগনিস্ট তো আমি। এ তো আমার জীবনের গল্প!"
আমাদের প্রায় সকলের জীবনেই এমন কিছু স্মৃতি আছে যেগুলো আমরা আমাদের চেতনার প্রচ্ছন্ন কুঠুরিতে সাদরে লালন করি। কোনও এক বৃষ্টি ভেজা বিকেলে নিজের ঘরের জানালার ধারে একলা দাঁড়িয়ে স্মৃতি রোমন্থন করি। হয়তো নিজের মনে হাসি অথবা একটা হতাশার দীর্ঘশ্বাস ফেলে তারপর আবার মিশে যাই বহতা সময়ের স্রোতে। কিন্তু, হাজার চেষ্টা করেও সেইসব স্মৃতিগুলোকে ভুলে যেতে পারি না। স্মৃতিময় অতীতের গল্প, যে গল্পগুলোর নায়ক-নায়িকা হয়তো আমি অথবা আপনি কিংবা আমাদের এই বিরাট ভিড়ের মধ্যেই কেউ। বড়ো যত্নে সৃষ্টি করা জীবনের বারো আখ্যান দু হাত ভরে সাজিয়ে দিলাম পাঠকদের সামনে। তাঁদের পছন্দ হলেই কেল্লাফতে আর না হলে, চেষ্টা চলবে নিরন্তর।
