Welcome to Dorlink
Selected Books
×
Niren Bhaduri Samagra Vol-2

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Deep Prakashan

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Mystery/Suspense & Paranormal
  • Publication Year : 2024
  • ISBN No : 978-81-19068531
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 248
  • Weight : 600 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x01 Inch
MRP : ₹400.00/- Discount : 18% Off
Your Price : ₹330.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

এ যে আদিগন্ত বিস্তৃত একটা বালিয়াড়ি। মাঝে মাঝে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে কয়েকটা খেজুর গাছ। বালিয়াড়ির মাঝখানে একটা উঁচু ঢিপি আর তার ওপর সেই স্বপ্নে দেখা অদ্ভুত স্ট্রাকচারের মন্দিরটা। চারদিক শুনশান। কেউ কোথাও নেই। শুধু শনশন করে হাওয়া দিচ্ছে। এমন সময় আবার মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এল সেই বিশাল চেহারার সিংহটা। বাদামি কেশর কাঁধ ছাপিয়ে পিঠ ছুঁয়েছে। প্রকাণ্ড বলিষ্ঠ থাবা। এ দিক ও দিক তাকিয়ে অলস ভাবে একটা গর্জন করল সে আর তখনই কে যেন মৃদু শিস দিল মন্দিরের ভেতর থেকে। সেই শিস শুনে পোষা কুকুরের মতো সিংহটা পেছন ফিরে এগিয়ে গেল মন্দিরের দরজার কাছে। ভেতরটা অন্ধকার। স্পষ্ট দেখা যাচ্ছে না। তবু বোঝা গেল, একটা মানুষের অবয়ব এসে দাঁড়িয়েছে সেখানে। সিংহটা সেই ছায়ামূর্তিকে দেখে যেন ভারী আনন্দিত হল। মাথা ঘষতে শুরু করল তার পায়ে। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এল এক রমণীর সুডৌল হাত। বহুমূল্য রত্নরাজিতে খচিত অলঙ্কারে ভূষিত সেই হাত পরম স্নেহে স্পর্শ করল সিংহের কেশরদাম। যেন বিলি কেটে দিল তাতে। তার পর সিংহের গলায় পরিয়ে দিল রত্নখচিত এক কণ্ঠবন্ধনী।

বইটি শুরু হয়েছে ছোট্ট, অথচ মন ভালো করে দেওয়া দুটি গল্প দিয়ে। তারা হল~

১. দৈবী:  ছোট্ট একটি গল্প কিন্তু বেশ মনভালোকরা গল্প।

২. ইদ্রিশ ঠাকুরের থান:  ছোটো হলেও আমাদের লোকদেবতাদের উৎপত্তি হওয়ার কিছুটা ধারণা দেয়।

এরপর এসেছে একটি অত্যন্ত গথিক, আদতে ঘোর মনস্তাত্ত্বিক বড়োগল্প। সেটি হল~

৩. বউকালী-বাড়ির বেত্তান্ত:  রহস্য আছে, গা শিরশিরে অলৌকিক পরিবেশ আছে। গ্রাম বাংলার অপূর্ব পরিবেশ, খাদ‍্যাভ‍্যাস,অলৌকিক কুসংস্কার রয়েছে। আবার শেষে রয়েছে মানব মনের অন্ধকার ,কুটিল দিক ,যা অশরীরী ভৌতিক আঁধারের থেকেও ভয়াল , বিপজ্জনক।

বইয়ের এই অবধি অর্থাৎ তার মোট আয়তনের এক-তৃতীয়াংশের কম অবধি, তারপরেই এসেছে বইয়ের একমাত্র উপন্যাস, যা আবার গোটা উপন্যাসের একটি অংশ মাত্র। সেটি হল~

৪. মহাসিন্ধুর ও'পার থেকে:  মনোজগতের মন্থনের পরিবর্তে আমরা পেয়েছি ভীষণরকম ছকবন্দি কিছু চরিত্র — যারা হঠাৎ নিজস্ব ব্যক্তিত্ব, এমনকি সত্তাকে হারিয়ে হয়ে উঠেছে রঙ্গমঞ্চের কাঠপুতলি। ভয়ের বদলে দেখা দিয়েছে বীভৎসরসের আধিক্য — রগরগে হিংসে, ক্রুরতা, যৌনতা। মানব মনের গহীন কোটরে লুকিয়ে থাকা বাসনা ,কামনা সামান্য অনুকূল পরিস্থিতিতে ,সামান্য দূর্বলতায় যে নিজের মূল‍্যবোধ কতটা বিসর্জন দিতে পারে বা কতটা ভয়ানক কাজ করতে পারে তা অমিয়র মাধ্যমে লেখক বুঝিয়েছেন। উপন্যাসটাকে লেখক নীরেন ভাদুড়ির বাকি গল্প থেকে অনেকটা আলাদা করতে চেয়েছেন। উপন্যাসটা একটা আর্বান ফ্যান্টাসি বলা যেতে পারে।