Writer : Shailendra Narayan Ghoshal Shastri
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Spirituality>Spiritual Expedition & Pilgrimages
- Publication Year : 2022
- ISBN No : NA
- Binding : Paper Back
- Pages : 1785
- Weight : 2550 gms
- Height x Width x Depth : 11x07x3.5 Inch
If so, it will be notified
About the Book
তপোভূমি নর্মদা ২ খণ্ডের বইয়ের সেট —
- উত্তরতট অখণ্ড (পর্ব ১–৫): সংস্করণে এই উত্তর তীরের সম্পূর্ণ পরিক্রমা একত্রিতভাবে তুলে ধরা হয়েছে। উত্তরতট অংশে আগের ১-৫ খন্ডগুলো সংযোজন করে নতুন ভাবে প্রকাশিত হয়েছে।
- দক্ষিণতট অখণ্ড (পর্ব ৬–৮): সংস্করণে এই দক্ষিণ তীরের সম্পূর্ণ পরিক্রমার অভিজন্ঞতা একত্রিতভাবে তুলে ধরা হয়েছে। উত্তরতট অংশে আগের ৬,৭ এবং ৮ খন্ডগুলো সংযোজন করে নতুন ভাবে প্রকাশিত হয়েছে।
শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী (৫ মার্চ ১৯২৮ – ৮ সেপ্টেম্বর ১৯৮৮) ছিলেন একজন বৈদিক পণ্ডিত এবং দ্য ভেদিক রিসার্চ ইনস্টিটিউট-এর পরিচালক। শৈলেন্দ্রনারায়ণ ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কালিয়ারা গ্রামে এক ধর্মপরায়ণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন অগ্নিহোত্রী ব্রাহ্মণ শশীভূষণ ঘোষাল এবং মাতা প্রভাবতী দেবী।
শৈশব থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ম্যাট্রিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। সংস্কৃতে অনার্স ডিগ্রি লাভ করেন। তিনি তাঁর পিতার কাছ থেকে বৈদিক সাহিত্য অধ্যয়ন করতেন। স্নাতক সম্পন্ন করার পর তিনি খালি পায়ে নর্মদা পরিক্রমায় যান — অর্থাৎ নর্মদা নদীর তীরবর্তী অঞ্চলে তীর্থপরিক্রমা করেন। এই সময়ে তিনি বহু সাধুসন্তের সান্নিধ্য লাভ করেন এবং নানা অলৌকিক অভিজ্ঞতা অর্জন করেন। এই তপস্যাময় যাত্রায় তিনি হিন্দু দর্শনের বহু গুপ্ততত্ত্ব আবিষ্কার করেন এবং রুদ্র হৃদয় উপনিষদ বা আগম শাস্ত্রের মতো বহু দুর্লভ সংস্কৃত পাণ্ডুলিপির সন্ধান পান। তাঁর এই সমগ্র যাত্রার অভিজ্ঞতা তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনি ‘তপোভূমি নর্মদা’ গ্রন্থে বর্ণিত হয়েছে।
শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীর ভাষায়, “নর্মদার আশীর্বাদ ধন্য মহামুনি মার্কণ্ডেয়, মহর্ষি ভৃগু, কপিল, কর্দম, পিয়লাদ, অণীমাগুরা শুর প্রাচীন যুগের ব্রহ্মর্ষিগণ আর এযুগের কমলভারতীজী, গৌরীশঙ্করজী, গঙ্গোনাথের ব্রহ্মানন্দ রক্ষার তদীয় শিষ্য বালানন্দ ব্রহ্মচারী এবং মায়ানন্দ সরস্বতী প্রভৃতি সকল নর্মদা পরিক্রমাকারী অগ্রজ তপস্বীবৃন্দ ধূল্যবলুণ্ঠিত প্রণাম জানাই। সেইসঙ্গে আশীর্বাদ জানাই বৈদিক রিসার্চ ইনষ্টিট্যুটের (অধুনা অবলুপ্ত) সেইসব সভ্যবৃন্দকে। জ মাসের পর মাস রোদ, জল, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নিয়মিতভাবে ধৈর্য ধরে শংকরকন্যা নর্মদা আ নর্মদেশ্বর শিবসুন্দরের পুণ্য কথা শুনেছিলেন। যাঁরা তাঁদের বহুমূল্য সময় নষ্ট করে, যথেষ্ট আর্থিক ক্ষ সত্ত্বেও আমার প্রতিটি কথা টেপ রেকর্ডে ধরে রেখেছিলেন এবং প্রতিদিন তাদের নিজস্ব কাজ উপের করে টেপ রেকর্ড-বিধৃত আমার সেইসব বক্তৃতামালা খাতার পর খাতা ভর্তি করে টুকে ফেলেছেন তারপর সহসা একদিন শ্রীমান আনন্দ সেই খাতাগুলি আমার সামনে উপস্থিত করে আবদার বা বই জানালো- 'তোমার ওপর দাদুর হুকুম ছিল, নর্মদা পরিক্রমার কথা পুস্তকাকারে প্রকাশ করতে।' তাঁরা তাকে সমান আগ্রহে ইন্ধন যোগাতে লাগলো। এদের ভালবাসার তাপ এবং চাপ এমনই অপ্রতিরোধ যে আমি নর্মদার কাহিনী গ্রন্থাকারে প্রকাশ করতে বাধ্য হচ্ছি তার ফলে ১৯৫৩ সাল থেকে যে সকল পুণ্য ঘটনা স্মৃতির কোটরে স্বীয় ইষ্টমন্ত্রের মত গোপনে এতকাল লালন, মনন ও রোমন্থন করে এসে তা' আজ সকলের সামনে আত্মপ্রকাশ করছে।”
* NOTE: These original copy of books has - "Newsprint quality pages, Paperback binding and Type-setting looks like it is from old hand printing machine". As Dorlink e-Retail do not sell old books and/or pirated copies, we do not take any responsibility of any unappealing gesture of the original books made & maintained by the publishers.
