Writer : Sankar (Manishankar Mukherjee)
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Novels & Novellas
- Publication Year : 2023
- ISBN No : 978-81-29515-47-6
- Binding : Card Board (Hard)
- Pages : 840
- Weight : 1111 gms
- Height x Width x Depth : 8.5x5.5x03 Inch
If so, it will be notified
About the Book
একালের বাংলা কথাসাহিত্যে নগর-কাহিনীর জয়ধ্বনি সর্বত্র। বাংলার যে কয়েকটি সৃষ্টি এদেশের রসিক পাঠক-পাঠিকাকে বিমুগ্ধ করেছে তার প্রথম সারিতে রয়েছে লেখক শংকর-এর বিশিষ্ট সৃষ্টি ঘরের মধ্যে ঘর। শংকর-এর বৃহত্তম এই উপন্যাসের পটভূমি ভুবনবিদিত পার্ক স্ট্রিট অঞ্চলের একটি সরু রাস্তা, যার অদূরেই জন্মেছিলেন ইংরিজি সাহিত্যের খ্যাতনামা লেখক উইলিয়ম মেকপিস থ্যাকারে। তাঁরই নামাঙ্কিত থ্যাকারে ম্যানসন সাড়ে-আটশ পৃষ্ঠার এই বিচিত্র উপন্যাসের অবিস্মরণীয় পটভূমি, যেখানে পূর্ব ও পশ্চিম মুখােমুখি হয়েও কখনও দ্বিধায়, কখনও লজ্জায়, কখনও কারণে এবং কখনও অকারণে থমকে দাঁড়িয়ে পড়েছে। নগর সভ্যতার এই নব-রামায়ণ স্বাধীনতা-উত্তর বাংলা সাহিত্যকে অতুলনীয় বিশিষ্টতা দিয়েছে। লেখক থ্যাকারে বেঁচে থাকলে এই বিচিত্র ম্যানসনের ঘরগুলি দেখে বিস্ময়ে অভিভূত হয়ে আবার হয়তাে নতুন করে লিখতে শুরু করতেন। বঙ্কিম পুরস্কারে সম্মানিত শংকর-এর এই উপন্যাসের ইংরিজি অনুবাদের জয়যাত্রা আসন্ন। চৌরঙ্গী ও কত অজানারের মতন ঘরের মধ্যে ঘর এবার সারা বিশ্বের পাঠকসমাজের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে।
"কত অজানারে" দিয়ে যে গল্পের শুরু, "চৌরঙ্গী'তে" যার বাক বদল, "ঘরের মধ্যে ঘর-এ" এসে সেই গল্পটা পূর্ণতা পেল যেন, বাংলা সাহিত্যের অসামান্য একটা ট্রিলজি এই বই ত্রিদয়। বইটি হাসাবে,ভাবাবে এবং কখনো কখনো হয়তো চোখের কোণটা ভিজেও আসতে পারে। তিনটিরই কাহিনী আবর্তিত হয়েছে এমন একেকটি স্থান জুড়ে যেখানে সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত আর উচ্চবিত্তরা এসে মিলে যায়--যথাক্রমে কোর্ট, হোটেল আর ফ্ল্যাটবাড়ি বা আমরা যাকে বলি আজকাল এপার্টমেন্ট হাউজিং। শংকরের কৃতিত্ব হলো, এত রকম ধরণের এতগুলো চরিত্রকে বিশাল একেকটা ক্যানভাসে ধারণ করেও তিনি গল্পকে কখনো বাহুল্য হতে দেননি। উঁচুমানের গল্পবলিয়ে না হলে সেটা সম্ভব নয়। তিনটি গল্পের মাঝে মিল হলো--সবক'টিই শেষ হয়েছে ট্রাজেডি দিয়ে।
