Welcome to Dorlink
Selected Books
×
Jana Aranya

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Deys Publishing

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Novels & Novellas
  • Publication Year : 2024
  • ISBN No : NA
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 225
  • Weight : 380 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹300.00/- Discount : 10% Off
Your Price : ₹270.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

সত্তরের দশকের কলকাতা। হাজার হাজার বেকার যুবক চাকরির সন্ধানে ঘুরছে। জন-অরণ্য উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সোমনাথ সেই দলেরই একজন। স্নাতকের পর একটা চাকরির খোঁজে তার অবিরাম সংগ্রাম এই কাহিনির প্রধান উপজীব্য।

দ্বৈপায়ন ব্যানার্জির তিন পুত্র । বড় দুইজনের উপর ঈশ্বরের সুদৃষ্টি পড়লেও ছোটজনের উপর তা মোটেও পড়ে নি বলে সোমনাথের ধারণা । হ্যাঁ সোমনাথ । দ্বৈপায়ন ব্যানার্জির কনিষ্ঠ পুত্র সোমনাথ একাডেমিক পড়াশোনার পার্ট চুকিয়ে বেকার উপাধি নিয়ে ঘরে বসে আছে। হায় হায় কি লজ্জার কথা ! আসলে চাকুরীর চেষ্টা করতে করতে সোমনাথ বুঝে ফেলেছে চাকুরী তার কপালে নেই । কিন্তু তা মানতে রাজী নয় সোমনাথের পরিবারের সদস্যরা । বিশেষ করে বাবা আর বড় বউদি....। আর একজন তারই বেকার বন্ধু সুকুমার । সোমনাথের অবস্থা মোটামুটি ভালো হলেও সুকুমারের অবস্থা কিন্তু খুবই নিস্বা। তার ঘরে তিন বোন আছে যাদের প্রত্যেককেই বিয়ে দিতে হবে আর সুকুমারের বাবাও খুব শীঘ্রই রিটায়ার্ড করতে যাচ্ছেন, প্রকৃতির স্বাভাবিক নিয়মে তখন সংসারের পুরো দায়িত্ব সুকুমারের স্কন্ধেই পড়বে। সংসার চালানোর জন্য যাহোক একটা কর্মের যোগাড় করা চাই তাও বাবার অবসর প্রাপ্তির পূর্বে। কিন্তু কোথায় কী! কলকাতায় তখন বেকারের সংখ্যা পাঁচ কোটির মতো।

সমাজব্যবস্থার ঘুনে ধরা কাঠামোতে একের পর এক প্রতারণার শিকার হয়ে একসময় সোমনাথকে হাল ছেড়ে দিতে হয়। জীবনের টানাপোড়েনে একসময় সে বাধ্য হয় ব্যবসায়িক দালাল হিসেবে কাজ করতে। এই জন- অরণ্যে প্রতিনিয়ত নৈতিকতার সঙ্গে জীবনের বাস্তবতার সংঘাতে দিশেহারা হয়ে পড়ে। জন অরণ্য নিছক কোন উপন্যাস নয়, বরং সময়ের দলিল; স্বাধীনোত্তর ভারতের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বাস্তব প্রতিচ্ছবি। বেকার সমস্যা এবং তার সাথে জড়িত সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক দ্বন্দ্বগুলো এই উপন্যাসের পাতায় এত প্রকট হয়ে ধরা দেয় যে পড়তে গিয়ে থমকে যেতে হয় বারবার।

বইয়ের শেষে লেখক জন-অরণ্যের নেপথ্যের কথা ব্যক্ত করেছেন, তুলে ধরেছেন নিজের অভিজ্ঞতার কথা। আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য ঘটনাগুলো বাস্তব জগত থেকে চিত্রিত, চরিত্রগুলো রক্ত-মাংসের মানুষ থেকে অনুপ্রাণিত- ভাবতেই দম আটকে আসে!

আর হ্যাঁ, সত্যজিৎ রায়ের বিখ্যাত কলকাতা ট্রিলজির চলচ্চিত্র জন-অরণ্য নির্মিত হয়েছে মণিশঙ্করের এই গল্প অবলম্বনেই।