Welcome to Dorlink
Selected Books
×
Kolkata Noakhali Swadhinata - Sangbadpatra O Chithipatrer Aloke

Edited By : Soumya Basu

Compiled By : Soumya Basu

Translated By : NA

Publishers : Shabdo Prokashon

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Judicial / Political / Legislative System Analysis
  • Publication Year : 2026
  • ISBN No : 987-93-94659-54-4
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 280
  • Weight : 460 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹500.00/- Discount : 17% Off
Your Price : ₹413.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

বর্তমান সংকলনে ১৯৪৬-৪৭, এই কালপর্বের দু-টি প্রথম শ্রেণির বাংলা দৈনিক, ‘আনন্দবাজার পত্রিকা’ ও ‘যুগান্তর’ এবং একটি ইংরেজি দৈনিক ‘অমৃতবাজার পত্রিকা’য় প্রকাশিত সম্পাদকীয় চিঠিপত্র স্থান পেয়েছে। 

সংকটকালে সমস্যার ঘনঘটা। ১৯৪৬-এর অগস্ট মাস থেকে ১৯৪৭ সালের আগস্ট মাসে, প্রতিদিন সাম্প্রদায়িক হিংসা প্রত্যক্ষ করেছে যুক্তবঙ্গ। কলকাতা মহানগরীতে একটানা এক বছর দাঙ্গা চলে। স্বাধীনতা লাভের পরের কয়েক সপ্তাহ অভূতপূর্ব মিলন দেখে অনেকে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলেন। শান্তি ক্ষণস্থায়ী। সেপ্টেম্বরের শুরুতে আবার দাঙ্গা। এবার গান্ধীর উপস্থিতিতে দাঙ্গা থেমে যায়। পাশাপাশি পূর্ববঙ্গ থেকে এ বঙ্গে বাস্তুহারার ঢল। সঙ্গে কালোবাজারির শ্রীবৃদ্ধি। এখানেই শেষ নয়, কংগ্রেসি মন্ত্রীসভা ক্ষমতায় আসার এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী (তদানীন্তন মুখ্যমন্ত্রীকে এই উপাধিতে সম্বোধন করা হত) ডাঃ প্রফুল্লচন্দ্র ঘোষের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই মন্ত্রীসভার তিন মন্ত্রী। প্রতিটি বিষয় নিয়ে পাঠক পত্রমারফত তাঁদের মতামত ব্যক্ত করেছেন। 

সংকলনটি ধারাবাহিক ইতিহাস নয়, ইতিহাস রচনার কাঁচা মাল। দাঙ্গায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের ক্ষোভ-অভিযোগ, ছিন্নমূল নাগরিকের কাতর আবেদন, মানুষের আশা-আকাঙ্ক্ষা, প্রতিবাদ-সমর্থন, এমন সব বিষয় নিয়ে লিখিত চিঠি। পাশাপাশি নতুন দেশ গঠনের স্বপ্ন।

আজকের পাঠককে এ সংকলন আলোচ্যকালপর্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে এমন দাবি করা যেতেই পারে।...