Welcome to Dorlink
Selected Books
×
KGB - Utsa Theke Dwitiya Biswayuddha

Writer : Abhinaba Roy

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Shabdo Prokashon

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Judicial / Political / Legislative System Analysis
  • Publication Year : 2026
  • ISBN No : 987-93-94659-59-9
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 204
  • Weight : 415 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹375.00/- Discount : 15% Off
Your Price : ₹319.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

১৯২২ সালে রাশিয়ার নেতৃত্বে ইউনিয়ন অব সোভিয়েত সোসালিস্ট রিপাবলিক গঠিত হয়। আর তার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষ ও বিদেশি শক্তিগুলিকে নজরে রাখার জন্য গঠিত হয় একাধিক গুপ্ত পুলিশ ও গুপ্তচর সংস্থা। সকলের প্রত্যাশাকে ভুল প্রমাণ করে জারের আমলের ওখরানা ও তারও আগের অপ্রচিনিকির মতো অত্যাচারী গুপ্ত পুলিশের দমনপীড়ন মূলক ধারাকে অক্ষুণ্ন রেখে নতুন সরকার চেকার মতো একটি সংগঠন তৈরি করে, যেটি জারের আমলের গুপ্ত পুলিশ সংস্থা গুলির মতো একই ধরনের অত্যাচার অব্যাহত রাখে। শেষ পর্যন্ত ১৯৫৪ সালে ‘Komitet Gosularstvennoy Bezopasnosti’ বা কেজিবি গঠনের মাধ্যমে সেই দমন পীড়ন ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ঐতিহ্যটি পূর্ণতা পায়। কেজিবি, পরবর্তী প্রায় চল্লিশ বছর ধরে সরকারি গুপ্ত সংস্থা হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে এবং ঠান্ডা যুদ্ধে দ্বিধাবিভক্ত পৃথিবীর তথাকথিত পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে লড়াই করে চলে।

স্তালিনের রাশিয়ায় ‘বিশ্বাসঘাতক’ এই শব্দটির সংজ্ঞা প্রায় প্রতিদিনই বদলে বদলে যেত। একসময় এমন অবস্থা দাঁড়়াল যে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়়ে স্তালিন ও তাঁর খুব ঘনিষ্ঠ কয়়েকজন ছাড়়া সোভিয়েত ইউনিয়নের বাকি সবাইকে এই ‘বিশ্বাসঘাতক’ অভিযোোগে গ্রেফতার করা যেতে পারত। এই ভয়ংকর পরিস্থিতির মূল কারণটি ছিলেন স্তালিন ও তার ব্যক্তিগত কিছু অন্ধ বিশ্বাস। স্তালিনের বিশ্বাস ছিল তাঁর কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে সর্বদা চক্রান্ত চলছে। স্তালিনের এই অদ্ভুত আতঙ্কের কারণে সের্গেই কিরোভ সহ রুশ বিপ্লবের বহু গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়।

যেসব মতবাদ রাষ্ট্রদ্রোহমূলক বলে ভাবা হত, সেগুলির শাস্তি হিসেবে অভিযুক্তকে ‘গুলাগ’ নামের কনসেনট্রেশন ক্যাম্পে পাঠান হত। সেখানে তারা বিভিন্ন রকমের কঠিন পরিশ্রমের কাজ করতে বাধ্য থাকত। গুলাগ হল একটি রাশিয়়ান শব্দের সংক্ষিপ্ত রূপ। শব্দটি হল ‘ Glavnoje Upravlenije Lagerej’ ১৯৩০ সালে গুলাগ বা শ্রম শিবিরগুলি চালু হয়। গুলাগগুলি সাধারণ কারাগারে পর্যবসিত না হয়়েঅন্য একটি স্তরে উন্নীত হয়, যেখানে কয়়েদীদের শুধুমাত্র বন্দি করে না রেখে গৃহনির্মাণ ও খনিজ খননের কাজে পাঠান হত। বন্দি বৈজ্ঞানিকদের দিয়়ে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করানো হত। এই গুলাগগুলিতে দাসের মতো কাজ করার জন্য কয়়েক লক্ষ বন্দি মজুত ছিল। এই সব শ্রমশিবিরের বন্দি মানুষদের শ্রম ব্যবহার করেই সোভিয়়েত ইউনিয়নের বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির পরিকাঠামোোটি সস্তায় গড়়ে তোলা হয়। ১৯৩৫ থেকে ১৯৫১ এর মধ্যে তাঁর শুদ্ধিকরণ (Purge) প্রক্রিয়়ার মাধ্যমে স্তালিন যে কতজনকে হত্যা করেছিলেন তার কোনও হিসেব পাওয়়া যায়নি। তবে মনে করা হয় যে এই সময়কালের ভিতরে অন্তত দু'কোটি মানুষকে গ্রেফতার করা হয় এবং তাদের এক তৃতীয়াংশ-কে হত্যা করা হয়।

রাশিয়ার গুপ্ত সংস্থাগুলির বিবর্তন এবং কালক্রমে কেজিবির এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার গুপ্তচরবৃত্তির সাফল্য, ধরা পড়েছে এই গ্রন্থ ‘কেজিবি: উৎস থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ’-এর পাতায়।