Writer : Bibhas Roy Chowdhury
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Judicial / Political / Legislative System Analysis
- Publication Year : 2026
- ISBN No : 987-93-94659-58-2
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 256
- Weight : 530 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
গেরিলা যুদ্ধ এক অসম যুদ্ধরীতি (Asymmetric Warfare), অনিয়মিত বা অপ্রচলিত পদ্ধতিতে লড়াই, যেখানে ছোটো ছোটো সশস্ত্র দল দ্রুত, ক্ষুদ্র আকারের হামলা চালিয়ে সামরিক বা পুলিশ বাহিনীকে দুর্বল করে ফেলে। এই যুদ্ধ-কৌশল এক দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক যুদ্ধ যা আজ হাইব্রিড ওয়ারফেয়ারের সিলেবাসে, মিলিটারি সায়েন্সের অবশ্যপাঠ্য।
এই ধরনের যুদ্ধ সাধারণত দুর্গম পাহাড়ি অঞ্চল, জঙ্গল, গ্রাম বা শহরের ভেতরে গোপন ঘাঁটি থেকে চালানো হয়। যেখানে প্রকৃতি, লোকাল অস্ত্র আর জনসমর্থনকে কৌশলগত ভাবে কাজে লাগানো যায়। তবে গেরিলা সংগঠন জলজ্যান্ত অক্টোপাস’র মতো, এর মস্তিষ্ক বা কেন্দ্রীয় নেতৃত্ব অদৃশ্য থাকে, কিন্তু শাখাগুলি সেল সিস্টেমে সর্বত্র বিস্তৃত। আধুনিক প্রযুক্তি এই কাঠামোকে আরও জটিল করছে, কিন্তু মূল নীতি অপরিবর্তিত — ‘গোপনীয়তা মানে বেঁচে থাকা, অভিযোজন মানে বিজয় !’ "মনে রাখতে হবে, গেরিলারা যুদ্ধ জেতে না, তারা শুধু শত্রুকে হারতে বাধ্য করে" — জেনারেল ভো নগুয়েন গিয়াপ !
গেরিলারা সাধারণত অতর্কিত আক্রমণ, অন্তর্ঘাত হানা, ছোটো হামলা আর হিট অ্যান্ড রান কৌশল ব্যবহার করে। তাদের মূল টার্গেট থাকে শত্রুর যোগাযোগ ব্যবস্থা, রসদ, অস্ত্র ভাণ্ডার, ছোট আউটপোস্ট, টহলদারি দল ইত্যাদিকে ধ্বংস করা। গেরিলা বাহিনীর সংগঠন এবং কমান্ড কন্ট্রোলের রূপ এক দেশে এক কালে একেক রকম। মাও সে তুং তার গেরিলা স্ট্রাইক স্কোয়াডে ৯ থেকে ১১ জনকে রাখতেন। তার মানে এই দল মূলত কোনো ছোট অপারেশনে অংশ নিত। চিনের কমিউনিস্ট পার্টির ক্ষুদ্রতম ইউনিট ছিল কোম্পানি, তার আন্ডারে থাকত ১২০ জন গেরিলা সেনা। ১৯৪০ এর দশকের শেষ দিকে গ্রীক গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তাদের প্রায় চার হাজার কমিউনিস্ট গেরিলাকে ১৫০ থেকে ২৫০ জনের বাটালিয়নে বিভক্ত করা হয়েছিল। মার্শাল টিটো যুদ্ধ শুরু করেছিলেন প্রায় ১৫ হাজার গেরিলা যোদ্ধা নিয়ে আর শেষ যুদ্ধ জয়ের সময় তার অধীনে প্রায় ২,৫০,০০০ সেনা যুদ্ধ করছিল।
আমাদের দেশে মাওবাদী দলের স্কোয়াড গঠিত হয় ৫ থেকে ৯ জন ক্যাডার নিয়ে। তারা থাকে একজন এরিয়া কম্যান্ডারের অধীনে।
