Writer : Soma Mukhopadhyay
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Analysis of Creative Arts & Crafts
- Publication Year : 2026
- ISBN No : 987-93-94659-60-5
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 130
- Weight : 355 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
মানুষের প্রবাহমান জীবনের সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে তার যাপিত জীবনের এক নিবিড় সম্পর্ক রয়েছে। লোকশিল্প সেই জীবনের কথাই তুলে ধরে। প্রয়োজনে শুরু হলেও তার সঙ্গে যে একটা দার্শনিক আর নান্দনিক ভাবনার মেলবন্ধন ঘটেছে সেই বিষয়টাই বিভিন্ন ধরনের লোকশিল্পের আলোচনায় প্রকাশিত হয়েছে এই বইটিতে।
এ কথা কখনও অস্বীকার করছি না যে, লোকশিল্প ব্যবহারের জন্য সৃষ্ট। কিন্তু এর সঙ্গে ‘শিল্প’ শব্দটার যোগ কেন হল? আসলে এখানে এটি দ্ব্যর্থক ভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ এটি যেমন একদিকে কুটির শিল্প (cottage industry), আবার অন্য দিকে নান্দনিক সৌন্দর্যযুক্ত শিল্পকলা। যেমন একজন মৃৎশিল্পী যখন একটি মাটির পাত্র বানান, তখন তাতে তাঁর কারিগরি কৌশল বা জ্ঞানের বহিঃপ্রকাশ দেখি। কিন্তু সেই পাত্রের গায়ে যখন নিজের মতো নকশা করে রং বা রেখায় ভরিয়ে তোলেন, তখন তাতে নান্দনিক সৌন্দর্য যুক্ত হয়ে যায়। অন্য ভাবে বলতে গেলে, কুটির শিল্প থেকে তখন তা শিল্পকলায় পরিণত হয়।
অথচ আমরা এই সূক্ষ্ম পার্থক্যটা (difference between industry and art) না-বুঝেই হরে-দরে সবটাকেই শিল্প অর্থে কুটির শিল্প বা industry বলে দিয়ে একজন সৃষ্টিশীল শিল্পীকে কারিগর আখ্যা দিয়ে দিই কত সহজে, মূলত এই বিষয়ে আলোকপাত করতেই — লোকশিল্পের নন্দনতত্ত্ব একটি বহুধা বিস্তৃত বিষয়। এই বইটিতে সংক্ষেপে তার একটা ধারণা তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। দীর্ঘদিন ধরে গ্ৰামবাংলার বিভিন্ন লোকশিল্পী আর তাঁদের সৃষ্টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রতিফলন ঘটেছে এই বইটিতে।
