Writer : P. C. Sorcar Jr.
Edited By : Ranjini Bandyopadhyay
Compiled By : NA
Translated By : NA
Publishers : Blackletters India
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Autobiography & Biography
- Publication Year : 2026
- ISBN No : 978-93-47837-16-6
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 160
- Weight : 350 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
“...আমি আবার ফিরে আসব এক নওজওয়ানের চেহারা নিয়ে এবং সেটাই হবে আমার দেখানো সর্বশ্রেষ্ঠ ম্যাজিক।…”
১৯৭১ সালে জাপানের শিবেৎসু শহরে 'ইন্দ্রজাল' দেখানোর অব্যবহিত পরেই পৃথিবীর মায়াজগত ছেড়ে তিনি পাড়ি জমিয়েছিলেন কল্পমায়ার জগতে। তারপর কেটে গিয়েছে পঞ্চান্ন বছর। চিরকালের আত্মবিস্মৃত জাতি ভুলতে বসেছে পথেঘাটের মাদারির খেল থেকে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় জাদুকে উন্নীত করার একমেবদ্বিতীয়ম পুরোধা - প্রতুল চন্দ্র সরকারকে।
নিছক জাদু নয়, নিপুণ হাতে তার সঙ্গে জুড়েছেন মঞ্চমায়া, আবহসঙ্গীত, আলোকসম্পাত। পশ্চিমা আদলের কালো টুপি আর কোট সরিয়ে এনেছেন আদ্যন্ত ভারতীয় ঝলমলে রাজপোশাক। নেতাজির প্রিয় শিষ্য প্রতুল পরাধীন ভারতে শাসকের চোখে চোখ রেখে হাতসাফাই করে পৌঁছে দিয়েছেন গুরুত্বপূর্ণ নথি, যথা সময়ে যথা জায়গায়। তাচ্ছিল্যের ধুলো ঝেড়ে ফেলে মায়াদেবীকে সসম্মানে প্রতিষ্ঠা করেছেন বিশ্বদরবারে। পায়ের তলায় সরষে নিয়ে চষেছেন দেশ-বিদেশ। লন্ডন শহরের টেলিফোন লাইন স্তব্ধ হয়ে গেছে তাঁর জাদু-কুশলতায়। ভ্যানিশ করে দিয়েছেন উত্তমকুমারকে।
এই বই শুধুমাত্র সেই বিশাল ব্যাপ্তিকে ছোঁয়ার প্রচেষ্টা।
পি সি সরকার জুনিয়র:
প্রদীপ চন্দ্র সরকারকে পৃথিবী চেনে পি সি সরকার জুনিয়র নামে। জাদুজগতের অন্যতম শ্রেষ্ঠ ঐন্দ্রজালিক তিনি। জাদুকাঠির পাশাপাশি কলমও শানিয়েছেন একই মুনশিয়ানায়; লিখেছেন 'The Moharaja of Magic', 'আমার জীবন আমার ম্যাজিক', 'জাদুবিদ্যার বিদ্যা'র মতো বেশ কিছু বই। পি সি সরকার সিনিয়রের মৃত্যুর অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে বাংলায় এই প্রথম নিজের বাবাকে নিয়ে কলম ধরলেন তিনি।
রঞ্জিনী বন্দ্যোপাধ্যায়:
রঞ্জিনী বন্দ্যোপাধ্যায় ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। অনুবাদ ও সম্পাদনা তাঁর পেশা এবং নেশা। প্রকাশিত হয়েছে বেশ কিছু বিদেশি কবিতা ও গল্পের অনুবাদ। পত্রপত্রিকায় নিয়মিত লেখালিখি এবং বিভিন্ন ভাষাচর্চা করেন। যুক্ত রয়েছেন মফস্সলের একটি শিশু শিক্ষালয়ের সঙ্গেও। রঞ্জিনী এই বইয়ের সম্পাদক ও সহ-লেখক।
