Welcome to Dorlink
Selected Books
×
Mati Ghensha Manush

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : D M Library

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Novels & Novellas
  • Publication Year : 2025
  • ISBN No : 978-81-98955-61-6
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 130
  • Weight : 335 gms
  • Height x Width x Depth : 07x05x0.5 Inch
MRP : ₹250.00/- Discount : 15% Off
Your Price : ₹213.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

'মাটি ঘেঁষা মানুষ' উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আলোচিত কাজ। এতে নিম্নবিত্ত কৃষকদের জীবন সংগ্রাম ও তাদের সামাজিক ও অর্থনৈতিক সংকটের বাস্তবচিত্র ফুটে উঠেছে। এই উপন্যাসে লেখক বাংলাদেশের গ্রামীণ জীবন ও পরিবেশের বিভিন্ন দিককে অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। তাদের সহজ-সরল জীবনযাপন, গ্রামীণ সমাজের বৈষম্য, অভাব-অনটন ও আত্মিক সংকটের যে চিত্র তিনি এঁকেছেন; তা মানবজীবনের প্রাথমিক মূল্যবোধের সাথে মিলে যায়।

উপন্যাসের মূল চরিত্রগুলো অত্যন্ত বাস্তবসম্মত। লেখক দেখিয়েছেন কীভাবে সাধারণ কৃষকরা নিজেরাই প্রকৃতির সাথে একীভূত হয়ে যায় এবং মাটি তাদের জীবনের অংশ হয়ে ওঠে। এই উপন্যাসে 'মাটি' শুধু জমির সীমানা বা কৃষিকাজের অংশ নয়, এটি মানবজীবনের মূল ও গভীরতর সম্পর্কের প্রতীক। এই মাটিই যেন কৃষকদের জীবিকা, আশা, হতাশা, সুখ ও দুঃখের উৎস। রেবতীর লড়াই করে বাঁচার গল্প। সমাজকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজের লক্ষের দিকে এগিয়ে যাওয়ার এক অসাধারণ কাহিনী। এ যেন আরেক সাতকাহনের দীপাবলি। যে নিজেকে প্রমাণ করেছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে।

মানিকের এই উপন্যাস শেষ করা হয়নি। শেষ করেছেন সুধীরঞ্জন মুখোপাধ্যায়, আর এতে উনি অনেকটাই সফল বলা যায়।। প্রকাশকের দাবি ছিল কোনটা কার লেখা মানিকের পাঠকমাত্রই বুঝবেন, যদিও সেটা বোঝা যথেষ্ঠ কঠিন। এখানে লেখকের শক্তিশালী ভাষা ও বর্ণনাশৈলী উপন্যাসের বিষয়বস্তু ও আবহকে আরও গভীর ও তীক্ষ্ণ করে তুলেছে। সামাজিক বৈষম্য, দারিদ্র্য ও কুসংস্কারের কারণে মানুষের ভেতরকার দ্বন্দ্ব, প্রতিরোধ এবং বেঁচে থাকার ইচ্ছা প্রাঞ্জলভাবে ফুটে ওঠে। উপন্যাসটি পড়ার সময় পাঠকরা নিজেদেরও সেই মাটির সাথে একাত্ম অনুভব করবে।

'মাটি ঘেঁষা মানুষ' উপন্যাসে প্রকৃতি ও মানবজীবনের মধ্যে গভীর সম্পর্ককে তুলে ধরে। এটি আমাদের শেখায় কেমন করে কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষের জীবনে আশা ও মানবিকতা টিকে থাকে।