Writer : Dinen Bhattacharya
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Literary Criticism & Linguistic Articles
- Publication Year : 2003
- ISBN No : 81-7113-100-x
- Binding : Normal Jacket with Pasteboard
- Pages : 144
- Weight : 300 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
বানান-বিতর্কের আলোচনায় যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক অনালোকিত.. কিংবা অনালোচিত ছিল - গবেষক দিনেন ভট্টাচার্য পথিকৃৎ-ভাষাতাত্ত্বিক রবীন্দ্রনাথের 'বানান চিন্তন' অবলম্বন করে সেই সব অনালোকিত অংশে আলো নিক্ষেপের চেষ্টা করেছেন 'বানানের রবীন্দ্রনাথ' গ্রন্থে।
তুলনামূলক আলোচনায় কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সমিতি, আনন্দবাজার, সংসদ, প. ব. বাংলা আকাদেমি প্রভৃতি সংস্থার বানানের নির্দেশের উপর যুক্তিপূর্ণ মৌল-প্রশ্নের অবতারণা করেছেন। গ্রন্থে ব্যবহৃত রবীন্দ্র-পান্ডুলিপি চিত্র, প্রত্ন সম্পদের মতোই যা আকর্ষণীয়। রবীন্দ্রচর্চায় ও বাংলা বানানের আলোচনায় এই গ্রন্থ এক উজ্জ্বল দিক্ নির্দেশ।
"বাংলা ভাষার প্রতিটি স্তম্ভের গায়ে যিনি এঁকে দিয়েছেন অফুরান আলোবাতাস, সেই রবীন্দ্রনাথের বানান-চিন্তার হালহদিশ খুঁজতে-খুঁজতে একদিন লেখা হয়ে গেল এ-বই। রবীন্দ্রনাথ 'ভাষাতত্ত্বের আলোচকগণের পথিকৃৎ', সুনীতিকুমারের সুরে এটুকু বললেও, না-বলা থেকে যায় অনেকখানি। দিগন্ত-উন্মোচক প্রবন্ধে শুধু নয়-প্রয়োগেও তিনি অনেক এগিয়ে। বিস্ময়ে বিমূঢ় হই, যখন দেখি, একশো বছর আগেই তিনি ব্যবহারে এনেছেন তৈরি, দাবি, বেশি, খুশি, দুখি অথবা রেডিয়ো, স্টুডিয়ো কিংবা নেমন্তন্ন, সন্ধে, বিদ্যে-র মতো শব্দ। আমাদের আধুনিকতার দাবি অনেকটাই নতজানু থাকে সেই অনন্য মেধাবী-চর্চার সামনে।
নানা অসংলগ্ন ভাবনার আঁধারে চমকি জ্বালানোর কঠিনতম দায় যিনি বইলেন নিতান্তই স্নেহের আতিশয্যে, তিনি ভাষাতাত্ত্বিক সুভাষ ভট্টাচার্য। সত্যি বলাই ভালো, তাঁর নিরন্তর তাড়নাতেই যা-কিছু সৃষ্টি অথবা অনাসৃষ্টি। 'আমার গুরু', এত সংক্ষিপ্ততম শব্দগুচ্ছ মেটাতে অক্ষম তাঁর অপরিশোধ্য ঋণ। তাঁর ভূমিকা এ-গ্রন্থ এবং গ্রন্থকারের সম্মান। রবিজীবনী-কার প্রশান্তকুমার পালের পরামর্শ ও উৎসাহদান ভোলার নয়, যাঁর সক্রিয় সাহায্য ছাড়া এত দূর এগোতে পারতাম না। তথ্যের ভাঁড়ার অনেকখানি বাড়িয়েছেন 'রবীন্দ্র রত্নকোষ' খ্যাত চিত্তরঞ্জন দেব। বিশ্বভারতী রবীন্দ্রভবনের দিলীপ হাজরা, তুষার সিংহ, উৎপল মিত্র ও সুপ্রিয়া রায় পায়ে-পায়ে নিজেদের নিবিড়ভাবে জড়িয়েছেন আমার কাজটির সঙ্গে।
উল্লেখ করতেই হয় তরুণ রুদ্র ও তুষার পণ্ডিতের মতো বন্ধুদের কথা, যাঁদের ব্যক্তিগত সংগ্রহশালা নির্দ্বিধায় উন্মুক্ত হয়েছে আমার সামনে। 'দিবারাত্রির কাব্য' সম্পাদক আফিফ ফুয়াদ ও তথ্য আধিকারিক কল্পেন্দু মুখোপাধ্যায়ের উৎসাহ আমার ক্লান্তিকে দিয়েছে মুক্তি। যেখানে যেমন দরকার, খোলা-আকাশের বন্ধুত্বে পাশে দাঁড়িয়েছে প্রণবেশ সরকার। পাণ্ডুলিপি চিত্রচয়নে রূপক মজুমদারের আন্তরিকতা বাড়িয়ে দিয়েছে তার ওপর আমার অধিকার। আর, আমার এসব আপাত-নীরস বিষয় ঘিরে সেই অনুচ্চ জল-ঝরনার ধ্বনিটির নাম পারমিতা ভট্টাচার্য। এঁদের কৃতজ্ঞতা জানাব, এত স্পর্ধা কোথায়!
এ-বই আলোর মুখ দেখত না প্রসারিতহৃদয় আশিসগোপাল মজুমদারের সাহচর্য ছাড়া। তাঁর প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসার অন্ত নেই।" ~~ দিনেন ভট্টাচার্য
