Welcome to Dorlink
Selected Books
×
Janmabhumi | A Compilation of Three Novels of Sankar

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Nirmal Sahityam

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Novels & Novellas
  • Publication Year : 2020
  • ISBN No : NA
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 449
  • Weight : 650 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x1.2 Inch
MRP : ₹200.00/- Discount : 10% Off
Your Price : ₹180.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

স্থানীয় সংবাদ, সুবর্ণ সুযোগ  এবং বোধোদয় - এই ট্রিলজির এক মলাটে নাম "জন্মভূমি"। কাহিনী পরম্পরায় মিল না থাকলেও তিন উপন্যাসেই একটি মূল বিষয় লক্ষণীয়, তা হচ্ছে ভারতবর্ষের উন্নতি নিয়ে উচ্চশিক্ষিত বাঙালীদের প্রচেষ্টা।

স্থানীয় সংবাদ : ১৯৭০ সালের কলকাতা। একের পর এক বন্ধ হচ্ছে কলকারখানা, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার বেজায় চিন্তিত। সেইসাথে প্রতিদিনই এখানে সেখানে খুনখারাপি হচ্ছে, পরিস্থিতি খুবই অশান্ত। এমন অবস্থায় আমেরিকা প্রবাসী বিখ্যাত অর্থনীতিবিদ সুপ্রকাশ রায় কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে আসলেন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার বিস্তারিত জেনে পরামর্শ দিতে। হরবিলাস কাঞ্জিলাল পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট শিল্পপতি। মধ্যবয়সী শিল্পপতির ঘরে নিরীহ বৌ এবং বিবাহিত সন্তানাদি থাকা সত্ত্বেও তিনি রবীন্দ্রসংগীতশিল্পী মাধুরীর প্রতি আকৃষ্ট। মাধুরী উদ্বাস্তু কলোনীর মেয়ে, হরিবিলাসের রক্ষিতা হওয়ার দরুণ তার পরিবার তাকে ত্যাগ করেছে। সুপ্রকাশ, হরিবিলাস এবং মাধুরী এই তিনের মধ্যে রয়েছে এক নিবিড় যোগসূত্র। কি যোগসূত্র তা পড়লে জানতে পারবেন।

সুবর্ণ সুযোগ : বিদেশে পড়াশোনার পরে শিবসাধন চৌধুরী দেশে ফিরে এমন এক মোটর পাম্প উদ্ভাবনের চেষ্টা করছে যেটা আবিষ্কার হলে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার অগণিত চাষীর পানি সেচ দেয়ার কষ্ট ঘুচে যাবে। ডেনভার ইন্ডিয়া লিমিটেডের প্রধান শিবসাধনের বন্ধু আর্থার নিউম্যান এই প্রকল্পে পূর্ণমাত্রায় সহযোগী। এদিকে ভারত সরকার আইন করেছেন সকল বিদেশী কোম্পানিতে ৪০ ভাগের বেশি বিদেশী শেয়ার থাকা চলবে না। যার ফলে বিশিষ্ট ট্রেড কনসালটেন্ট আইনজীবী পতিত পাবন পাইন উঠে গেছেন খ্যাতির চূড়ায়। এই সুযোগে জনৈক কোটিপতি ঘনশ্যাম কানেড়িয়া পতিত পাবন পাইনকে হায়ার করলেন যেভাবে হোক ডেনভার ইন্ডিয়া লিমিটেড নিজের করায়ত্বে আনতে। তারপরেরটুকু ইতিহাস। আইনের ভয়াবহ মারপ্যাঁচে ভরা এই উপন্যাস থ্রিলারের চেয়ে কোন অংশে কম না। শেষের ট্যুইস্টটা অনুমেয় ছিল তাও পড়তে ভালো লেগেছে।

বোধোদয় : আমেরিকা থেকে ফিরছে অনির্বাণ চ্যাটার্জী। বাবা নিষ্ঠাবান শিক্ষক হরিবিলাসের একমাত্র ছেলেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বোধোদয়' বইয়ের লাইন বাই লাইন মুখস্থ করালেও বাস্তবে তার ছেলে এক নম্বরের বাটপাড়, চরিত্রহীন এবং যাবতীয় ইন্দ্রিয়সুখের সন্ধানী এক পুরুষ। আমেরিকা থেকে দেশে ফেরার পথে অনির্বাণের ফেলে আসা জীবনের স্মৃতিই বোধোদয়ের মূল উপজীব্য।