Writer : Various/Multiple Writers
Edited By : Syed Rejaul Karim & Pundarik Chakraborty
Compiled By : NA
Translated By : NA
Publishers : Nirmal Sahityam
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Thriller (Crime & Detective)
- Publication Year : 2026
- ISBN No : 978-93-62483-56-0
- Binding : Paste Board (Hard)
- Pages : 275
- Weight : 530 gms
- Height x Width x Depth : 8.5x5.5x01 Inch
If so, it will be notified
About the Book
স্বনামধন্য সাহিত্যিক আশাপূর্ণা দেবী (১৯০৫-১৯৯৫) তাঁর 'মেয়ে গোয়েন্দার বাহাদুরি' গল্পে আক্ষেপ করে শুরুতেই বলেছেন, 'কী? মেয়ে গোয়েন্দা' শুনেই একটু অবজ্ঞার হাসি হাসা হল মনে হচ্ছে। তা হাসিটা হতেই পারে গোয়েন্দা গল্পের লেখকরা তো মেয়েদের কখনও তাঁদের আসরে আসতে দেন না বড়ো একটা। যেন গোয়েন্দা হওয়াটা পুরুষদের একচেটিয়া আবিষ্কার।
এ কথাটা যে সবই অসত্য তা বুকে হাত দিয়ে বলার মতো ধৃষ্টতা আমাদের নেই। কারণ পুরোনো বইপত্তর ঘাঁটলে সেসব কথার যথাযথ উপলব্ধি করা যায়। তবে এর যে ব্যতিক্রম নেই সে কথাও জোর দিয়ে বলা যায় না।
আশাপূর্ণা দেবীর প্রায় সমকালীন এক দূরদৃষ্টিসম্পন্ন প্রতিভাবান মহিলা সাহিত্যিক হলেন প্রভাবতী দেবী সরস্বতী (১৯০৫-১৯৭২)। তাঁর সৃষ্ট মহিলা গোয়েন্দা কৃষ্ণা, শিখার মতো চরিত্র কোনোদিন ভোলা সম্ভবপর নয়। তাছাড়া সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়ের (১৮৮৪-১৯৬৬) মতো প্রতিষ্ঠিত সাহিত্যিকও সৃষ্টি করে গেছেন 'বিন্দিপিসি'র মতো গোয়েন্দা চরিত্র। কিন্তু ব্যাপকভাবে তা সাহিত্য আকারে প্রভাব বিস্তার করতে পারেনি।
আসলে আমরা বলে থাকি -- সাহিত্য হল সমাজের দর্পণ। বিশ শতকের প্রথমার্ধে পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা ছিলেন অনেকটা ব্রাত। প্রশাসনিক, সামাজিক কাজেকর্মে মহিলাদের যোগদান, তাঁদের উপস্থিতি ছিল খুবই নগন্য। স্বভাবতই রহস্য অনুসন্ধানী মহিলা গোয়েন্দার চরিত্রচিত্রন ফুটে ওঠেনি তৎকালীন সাহিত্যিকদের কলমে।
তবে সমাজ এখন অনেকটা বদলেছে। বিশ শতকের মাঝামাঝি থেকে অনেক খ্যাত-অখ্যাত সাহিত্যিকদের কলমে মহিলা গোয়েন্দা চরিত্র ফুটে উঠতে দেখা যায়।
