Welcome to Dorlink
Selected Books
×
Sheyal Pandit | Collection of Cartoons of Kafi Khan

Edited By : Nimai Gorai

Compiled By : NA

Translated By : NA

Publishers : Lalmati Prakashan

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Comics>Slice of Life (Stories)
  • Publication Year : 2026
  • ISBN No : 978-81-99413-38-2
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 200
  • Weight : 1200 gms
  • Height x Width x Depth : 8.5x10x01 Inch
MRP : ₹900.00/- Discount : 20% Off
Your Price : ₹720.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

এই বইটিতে রয়েছে কাফী খাঁ চিত্রিত প্রায় দু-হাজার অসাধারণ মজার মজার ছবি, যেগুলি সকলের মন জয় করে। প্রতিটি ছবির সঙ্গে আছে অতি মনোরম ছড়া, এগুলির সিংহভাগ লিখেছেন প্রখ্যাত শিশুসাহিত্যিক হরেন ঘটক, এবং পিসিয়েল নিজেও লিখেছেন কয়েকটি। এই সকল দুষ্প্রাপ্য ছবি ও ছড়াগুলি অধুনালুপ্ত যুগান্তর পত্রিকায় ছোটদের পাতা 'পাততাড়িতে', 'শেয়াল পণ্ডিত' শিরোনামে ধারাবাহিকভাবে প্রকাশ পেয়েছিল। তাই এই সমস্ত ছড়া ও ছবিগুলির ঐতিহাসিক মূল্যও অনেকখানি।

প্রফুল্লচন্দ্র লাহিড়ী এবং হরেন ঘটক উভয়ের যোগ্য সংগতে পশু-পাখিদের মধ্য দিয়ে সমাজের সকল মানুষের কাজকর্ম এবং তাদের চরিত্র যেভাবে দৃশ্যমান হয়, তা আয়নার কাজ করে। সমাজের বিভিন্ন খেলা-মেলা ও উৎসব-অনুষ্ঠানের পঞ্জিগুলির উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ভোট পর্বের বিভিন্ন ঘটনাগুলি বেশ চিত্তাকর্ষক। তাই বইটি বর্তমান সময়ে সকলের কাছে বিশেষ শিক্ষণীয় ও সংগ্রহযোগ্য।


কার্টুন-সম্রাট কাফী খাঁ:

প্রফুল্লচন্দ্র লাহিড়ী (কাফী খাঁ)-র জন্ম ১৯০০ সালে, ঢাকায়। পিতা ফণীন্দ্র লাহিড়ী, মাতা গিরিবালা দেবী। কাফী খাঁর শিক্ষাজীবন শুরু হয় ঢাকাতে। ছোটো থেকেই তিনি ড্রয়িং ও মানচিত্র আঁকায় পারদর্শী ছিলেন। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের প্রতি তাঁর ভালোবাসা ছিল প্রবল। পরবর্তী জীবনে পূর্ববঙ্গের ফেনি কলেজে অধ্যাপনা দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন।

১৯৩০-৩১ সালে শনিবারের চিঠিতে তাঁর প্রথম কার্টুন প্রকাশিত হয়। তারপর ১৯৩৩ সালে অমৃতবাজার পত্রিকায় PICIEL নামে ও ১৯৩৭ সালে যুগান্তর পত্রিকায় কাফী খাঁ নামে তাঁর সৃষ্ট 'শেয়াল পণ্ডিত', 'খুড়ো' এবং রাজনৈতিক ব্যক্তিদের কার্টুনগুলি দীর্ঘদিন যাবৎ সকলকে আনন্দ দিতে থাকে। এইসব কার্টুন সারাবিশ্বে তাঁর বিজয়গৌরব দাবি করে। ১৯৭৫ সালে ২৭ অক্টোবর তিনি পরলোক গমন করেন।

প্রফুল্লচন্দ্র লাহিড়ী, [পিসিয়েল (Piciel)/কাফী খাঁ] আজও আমাদের মনের মণিকোঠায় কার্টুন সম্রাট হয়ে আছেন, থাকবেনও চিরদিন।