Welcome to Dorlink
Selected Books
×
Chhutikhani Mahabharat - Ashwamedh Parva

Writer : Shrikar Nandi

Edited By : Basu Acharya & Riya Mukherjee

Compiled By : NA

Translated By : NA

Publishers : Gandhar Publication

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Epics - The Mahabharata Related
  • Publication Year : 2026
  • ISBN No : 978-81-98251-43-5
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 216
  • Weight : 750 gms
  • Height x Width x Depth : 10x08x01 Inch
MRP : ₹599.00/- Discount : 18% Off
Your Price : ₹492.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

জৈমিনীয় মহাভারত অবলম্বনে "শ্রীকর নন্দী বিরচিত ছুটিখানী মহাভারত"

বিদ্যোৎসাহী মানুষজনের কাছে 'জৈমিনি ভারত' আজও এক প্রহেলিকা বিশেষ। কথিত আছে, নিজের পাঁচ শিষ্যের মধ্যে বেদব্যাস নাকি বৈশম্পায়নের পাঠ সার্বিকভাবে অনুমোদন করেছিলেন, এবং জৈমিনির ক্ষেত্রে অনুমোদন করেছিলেন কেবলমাত্র তাঁর 'অশ্বমেধপর্ব'। তাই বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস যাঁরা লিখেছেন, তাঁদের একাংশ ভারতানুবাদ আলোচনা করতে গিয়ে এই মত ব্যক্ত করেছেন যে, হয় 'জৈমিনি-ভারত'-এর পূর্ণাঙ্গ পাঠ হারিয়ে গেছে, নয়তো জৈমিনি কেবলমাত্র 'অশ্বমেধপর্ব-টুকুই রচনা করেছিলেন। কিন্তু পাথুরে তথ্য অন্য কথা বলে। বঙ্গদেশে মহাভারত অনুবাদ শুরুই হয়েছিল জৈমিনীয় রচনার হাত ধরে।

তবে এখানে মনে রাখা দরকার, বাংলা ভাষায় মহাভারত রচনার যে প্রেক্ষাপট, তা খুব সরল সিধা ছিল না। সেই সময়ে পাঁচালি আকারে পুরাণ পড়ার অল্পস্বল্প চল থাকলেও লোক ভাষায় রামায়ণ-মহাভারত পাঠ ছিল এক নিষিদ্ধ অনুশীলন। কিন্তু তুর্কি আক্রমণের পর থেকে নতুন শাসকেরা দেশীয় তথা বাংলা ভাষায় ধর্মীয় সাহিত্য পাঠের এই নিষেধাজ্ঞাকে ভেঙে দিয়েছিলেন। পরবর্তীকালে স্বধর্ম প্রতিষ্ঠার স্বার্থে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ই বাংলা ভাষাকে নিজেদের বাহন করেছিল, এবং তার পরিণতিতেই জন্ম নেয় উৎকৃষ্ট মানের সাহিত্য। 

এই ধারাতেই অনুদিত হয়েছিল জৈমিনীয় মহাভারত - পরমেশ্বর দাস এবং শ্রীকর নন্দীর কলমে, সুলতান হোসেন শাহর লস্কর পরাগল খান এবং তস্যপুত্র নসরৎ ওরফে ছুটি খানের পৃষ্ঠপোষকতায়। আজকে, সত্য-উত্তর যুগের আগ্রাসী প্রোপাগান্ডার দিনে, তৎকালীন বাংলায় সুলতানি আমলের যে ধর্মনিরপেক্ষ উদার উত্তরাধিকার, তার সঙ্গে পাঠককে পরিচিত করে দেওয়াটা সম্পাদকের মনে হয়েছে সময়ের দাবি এবং সৃজনশীল মানুষের দায়ও বটে।

মধ্যযুগের অনুবাদ সাহিত্যের এক গুরুত্বপূর্ণ রচনা আজকের পাঠকের কাছে নতুনভাবে আবিষ্কৃত হল। সম্পাদনা ও ভূমিকা: বাসু আচার্য - রিয়া মুখার্জি।

~~ বাসু আচার্য  একজন সমাজকর্মী ও রাজনৈতিক ভাষ্যকার তথা অনুবাদক। তিনি ভারতের সাম্যবাদী আন্দোলন প্রসঙ্গে একাধিক গ্রন্থ প্রণয়ন করেছেন। এছাড়াও তিনি ইংরেজি ও বাংলা ভাষায় অনুবাদ করেছেন বিভিন্ন সাহিত্য ও প্রবন্ধের বই। বর্তমানে তিনি 'পরিচয়' পত্রিকার যুগ্ম-সম্পাদক।

~~ রিয়া মুখার্জি  একজন গবেষিকা ও শিক্ষিকা। তাঁর গবেষণার বিষয় বাংলা সাহিত্য ও দলিত সমাজ। বর্তমানে তিনি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কর্মরতা। তিনি নিয়মিত 'পরিচয়', 'অনুষ্টুপ' সহ বিভিন্ন পত্র-পত্রিকায় গবেষণামূলক নিবন্ধ লিখে থাকেন।