Welcome to Dorlink
Selected Books
×
Nijer Haate Saja Dilam

Writer : Pramit Gupta

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Patra Bharati

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Thriller (Psycho)
  • Publication Year : 2026
  • ISBN No : 978-93-47601-59-0
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 192
  • Weight : 450 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹325.00/- Discount : 15% Off
Your Price : ₹277.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

সল্টলেকের এক অভিজাত প্রাসাদে উদ্ধার হল প্রখ্যাত লেখিকা ও প্রাক্তন সাংসদ তোর্সা দেব রঞ্জনের বিকৃত মৃতদেহ। হত্যার বীভৎসতা হার মানায় দুঃস্বপ্নকেও! সবচেয়ে অদ্ভুত ব্যাপার, লাশের পাশে বাজছে এক চেনা গান! তদন্তে নামল কলকাতা পুলিশ। তাদের সঙ্গী গোয়েন্দা বিক্রমজিৎ চক্রবর্তী এবং তার বন্ধু বোধিসত্ত্ব।

কিন্তু এটা সবে শুরু। শহরজুড়ে একের পর এক ঘটতে থাকে নৃশংস সব হত্যাকাণ্ড। প্রতিটা লাশের পাশে বাজছে চেনা সুর আর খুনে অকল্পনীয় নিষ্ঠুরতা। কিন্তু কে এই সিরিয়াল কিলার? কী তার উদ্দেশ্য? হত্যার কোনও প্যাটার্ন নেই কেন? হত্যাক্ষেত্রে গান কেন?

সামান্য সূত্র ধরে বিক্রম আর বোধিসত্ত্ব যখন এগোতে থাকে, তখন পর্দা উন্মোচিত হতে শুরু করে পুরোনো এক অন্ধকার ইতিহাসের। যার পরতে পরতে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা, ক্ষমতা আর রক্তের দাগ। শিকার আর শিকারির এই অদ্ভুত লুকোচুরিতে, প্রতিশোধের এই দাবা খেলায় শেষ চাল দেবে কে?

'নিজের হাতে সাজা দিলাম'-এক রুদ্ধশ্বাস মনস্তাত্ত্বিক থ্রিলার, যা আপনাকে নিয়ে যাবে আলো-আঁধারির এক ধূসর গোলকধাঁধায়। যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করছে এক অমোঘ পরিণতি।


লেখক পরিচিতি:

প্রমিত গুপ্ত-র জন্ম ২৭শে ডিসেম্বর, ১৯৮৫। বেড়ে ওঠা কলকাতার দমদম পার্ক এলাকায়। দমদম পার্কের কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির থেকে মাধ্যমিক এবং বাঙ্গুর হাই স্কুল থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর টেকনো ইন্ডিয়া থেকে মাস কমিউনিকেশনে স্নাতক হন। পরবর্তীকালে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স, গাজিয়াবাদ থেকে এম.বি.এ. শেষ করেন।

প্রথম প্রথম ভূতের গল্প প্রিয় হলেও পরবর্তিতে গোয়েন্দা গল্প, কল্পবিজ্ঞান, হিন্দু পুরাণ, ইতিহাস ও মনোবিজ্ঞানের প্রতি তাঁর প্রবল আকর্ষণ তৈরি হয়। বই পড়া, সিনেমা দেখা এবং বেড়াতে যাওয়া তাঁর অন্যতম শখ। প্রিয় লেখকের তালিকায় রয়েছেন দেশি-বিদেশি দিকপাল সাহিত্যিকরা—আগাথা ক্রিস্টি, সত্যজিৎ রায়, সুকুমার রায়, বাণী বসু, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আর্থার সি. ক্লার্ক, আর্থার কোনান ডয়েল, আইজ্যাক আসিমভ, রবার্ট এ. হেইনলেইন, এইচ. জি. ওয়েলস, রে ব্র্যাডবেরি ও জুল ভার্ন। সমকালীন লেখকদের মধ্যে অভীক সরকার, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, অভীক অর্জুন দত্ত ও অভিজ্ঞান গাঙ্গুলির লেখা পড়তে তিনি বিশেষভাবে ভালোবাসেন।

স্কুল ও পাড়ার গণ্ডিতে নিজের লেখা নাটক মঞ্চস্থ করা এবং কলেজ জীবনে লিটল ম্যাগাজিনে টুকটাক লেখালেখির মাধ্যমেই তাঁর সাহিত্যচর্চার হাতেখড়ি। দীর্ঘদিনের সেই প্রস্তুতি ও অভিজ্ঞতার ফসল হিসেবে গ্রন্থাকারে ‘নিজের হাতে সাজা দিলাম’ তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস।