Welcome to Dorlink
Selected Books
×
Sri Uchhishta Ganapati Rahasya | A Research-based Religious Essay

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Patra Bharati

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Religious & Mythological Criticism
  • Publication Year : 2026
  • ISBN No : 978-93-47601-51-4
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 184
  • Weight : 425 gms
  • Height x Width x Depth : 09x06x0.5 Inch
MRP : ₹325.00/- Discount : 15% Off
Your Price : ₹277.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

যত্রাস্তি ভোগো নতু তত্র মোক্ষঃ যত্রাস্তি মোক্ষো ন তু তত্র ভোগঃ।
উচ্ছিষ্টবিঘ্নেশ্বরপূজকানাং ভোগশ্চ মোক্ষশ্চ করস্থ এব।।

— যেখানে ভোগ আছে, সেখানে মোক্ষ নেই; যেখানে মোক্ষ আছে সেখানে ভোগ নেই। কিন্তু উচ্ছিষ্টবিঘ্নেশ্বরের পূজকের হাতে ভোগ ও মোক্ষ দুইই আছে। শ্রীউচ্ছিষ্টগণেশ হলেন গণপতির 'পারম্যবাদ'।

গণেশ বলতে আমরা যে শিশুসুলভগজবদন দেবতাকে চিনি, শ্রীউচ্ছিষ্টগণেশ তাঁর থেকে যেন একেবারেই আলাদা। তিনি যেন মানবমনের সকল নিষিদ্ধ ইচ্ছার পুঞ্জীভূত এক ধর্মীয় প্রকাশ। উচ্ছিষ্টগণেশের নাম শোনেনি এমন তান্ত্রিক এই জগতে বিরল। বস্তুত যে উচ্ছিষ্টগণেশের প্রসঙ্গ জানে না বা এই দেবতার সাধনা যে তান্ত্রিক করেনি, তন্ত্রসমাজে তাকে অত্যন্ত নিম্নস্তরের এক সাধক বলেই গণ্য করা হয়।

কিন্তু প্রশ্ন ওঠে আমাদের সুপরিচিত গজানন, হরগৌরীপুত্র, মূষিকবাহন গণেশের থেকে এই 'উচ্ছিষ্টগণেশ' কেন এবং কীসে এত স্বতন্ত্র ?

এর উত্তর সরল। সাধারণের মধ্যে প্রচলিত যে গণেশ, তিনি গণেশের নিজস্ব সংস্কৃতির গণেশ নন। তিনি ধার করা গণেশ। শৈব সম্প্রদায় ও শাক্ত সম্প্রদায় যেভাবে গাণপত্য সম্প্রদায়ের গণেশকে আত্তীকরণ করেছে, তারই অভিপ্রকাশ আজকের প্রচলিত গজানন, মূষিকবাহন হরগৌরীর পুত্র গণেশ। কিন্তু গণপতির এই 'পারম্যবাদ' কিন্তু অনেক প্রাচীন। বৈদিক যুগ থেকে এই গণপতির অস্তিত্ব আমরা দেখতে পাই নানাভাবে। কোনো কোনো ঐতিহাসিক বলেন এই গণপতি বেদেরও আগে থেকে ভারতভূমিতে পূজিত হতেন যত অনার্য, শাবর ও নিষাদদের দ্বারা। সেই স্বয়ংসম্পূর্ণ পরব্রহ্ম গণেশের পরম্পরারই একটি শাখা হল এই উচ্ছিষ্টগণেশ পরম্পরা। গাণপত্য সম্প্রদায়ের মুখ্যত ছয়ভাগ — 

  1. মহাগণেশ সম্প্রদায়, 
  2. হরিদ্রাগণেশ সম্প্রদায়, 
  3. নবনীতগণেশ সম্প্রদায়, 
  4. স্বর্ণগণেশ সম্প্রদায়, 
  5. সন্তানগণেশ সম্প্রদায় এবং 
  6. উচ্ছিষ্টগণেশ সম্প্রদায়।

আদি শঙ্করাচার্য যখন সারা ভারতে বেদান্তবাদের নবজাগরণের ঝড় তুলেছিলেন, তখনও এই ছয় সম্প্রদায় ছিল। এদের প্রত্যেকের সঙ্গে নাকি আচার্য শঙ্করের বাদানুবাদও হয়েছিল। শঙ্করাচার্য এদের প্রত্যেককেই নাকি নিজের শ্রৌতস্মার্ত পরম্পরার অন্তর্ভুক্ত করেছিলেন। তবে আর সকল সম্প্রদায়কে শঙ্করাচার্য নিজের শ্রৌতস্মার্ত ছত্রছায়ার অধীনে আনতে পারলেও, উচ্ছিষ্টগণপতি পরম্পরাকে নিয়ন্ত্রণে আনতে তিনি কিছু অসুবিধের মুখোমুখি হয়েছিলেন। কারণ উচ্ছিষ্টগণেশের লীলাকাহিনি থেকে শুরু করে উচ্ছিষ্ট সম্প্রদায়ের দর্শন, চর্যা এবং সাধনা, সবেতেই এত উদগ্র অব্রাহ্মণ্য সংস্কৃতির ছাপ ছিল যে, সেগুলিকে শুদ্ধ করে কোনোভাবে স্মার্ত ব্রাহ্মণ্য সংস্কৃতির পোশাকে তাকে মোড়া সম্ভব ছিল না। ফলে উচ্ছিষ্টগণপতির উপাসনাকে শঙ্করপরম্পরা ক্রমশ 'গুহ্যাতিগুহ্যগোপ্তা'-র আড়ালে অন্তরীণ করতে শুরু করে।

তবে একথা অনস্বীকার্য যে, এই উচ্ছিষ্টগণেশের উপাসনা কখনও অবলুপ্ত হয়নি। শঙ্করপরম্পরাও এই সাধনাকে গ্রহণ করতে বাধ্য হয়েছে।

অথচ, শ্রীউচ্ছিষ্টগণেশ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। বহু গবেষক গণেশকে নিয়ে সবিস্তারে চর্চা করলেও, গণেশের এই রূপ সম্পর্কে বিশেষ কোনো তথ্য আজ অবধি পাঠকের কাছে পৌঁছোয়নি। ঐতিহাসিকদের মতে, উচ্ছিষ্টগণেশের এই উপাসনার সূত্রপাত খুব সম্ভবত সহজিয়া বৌদ্ধদের আমল থেকে। রম্ভভূস্বামী 'উচ্ছিষ্টগণপতিচরিতসংগ্রহ' গ্রন্থের শুরুতে ভূমিকাংশে লিখেছেন, “The followers of Buddhism seem to have worshipped Ganapathi in this form. The Hindus who came to know of the many advantages resulting from the upasana of this deity are said to have been worshipping Him secretly. Though the Pallavas in South India had installed Him at many places in the south, still this form of Lord Ganapathi had not come to the open.”

ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রভাবে এই উপাসনার ব্যাপকতা কমে এলেও, সংগোপনে তাঁর সাধনা অব্যাহত ছিল। দক্ষিণ ভারতের বহু মন্দিরে আমরা এই গণেশের বিগ্রহ দেখতে পাই। সাধারণ মানুষ তাঁকে না চিনতে পারলেও, তাঁর ভক্তরা তাঁকে চিনতে পারত অনায়াসে। সাধারণ গৃহস্থের জন্য এই উপাসনা প্রায় নিষিদ্ধ। যার জন্য উচ্ছিষ্টগণেশের সাধনা কোনো কালেই সর্বজনীন হতে পারেনি।

সেই নিরিখে এই পুস্তক সাহিত্য ও গবেষণার জগতে এমন এক প্রয়াস, যা উচ্ছিষ্টগণেশের রহস্যকে প্রকাশ করেছে যথাযথ শাস্ত্রীয় গবেষণার ভিত্তিতে। অধ্যাত্মমার্গে নিবৃত্তির পরিবর্তে প্রবৃত্তির উদ্যাপন কী করে এই রহস্যময় সাধনার পথ প্রশস্ত করেছে। তার ঐতিহাসিক, মনস্তাত্ত্বিক এবং দার্শনিক বিবর্তনের ধারাই এই পুস্তকের আলোচ্য বিষয়। সেইসঙ্গে উচ্ছিষ্টগণেশের উপাসক সম্প্রদায়ের সংস্কৃতি, চর্যা এবং মন্ত্রসাধনার রহস্যও ব্যাখ্যাত হয়েছে। এককথায়, এই গ্রন্থ উচ্ছিষ্টগণেশ সম্পর্কে গবেষণা ও তাঁর সাধনার এক অবশ্যপাঠ্য পুস্তক।

[Published by SADHANA, a Patra Bharati imprint]


সুরজ কুমার দাস (জন্ম ১০ মে, ১৯৯৬) দি সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। ধর্মতত্ত্ব বিষয়ে তাঁর স্বাধীন গবেষণার জন্য তিনি অতি অল্প বয়সেই সুখ্যাতি অর্জন করেছেন। গাণপত্যদর্শন, তন্ত্রসাধনা এবং ধর্মীয় মনস্তত্ব তাঁর গবেষণার কেন্দ্রীয় বিষয়বস্তু। তাঁর মনস্তাত্ত্বিক উপন্যাস 'শম্ভল' এবং তন্ত্রবিষয়ক গবেষণাগ্রন্থ 'তন্ত্রচর্যা', পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে। তিনি বর্তমানে Kathavachaka: Katha Ananta-Dharma Analyst' শীর্ষক একটি ইউটিউব চ্যানেলকেও পরিচালনা করেন। এছাড়া ধর্মদর্শনের উপর তিনি কোর্সওয়ার্কের মাধ্যমে পাঠদান করে থাকেন।