Writer : Purnendu Pattrea (Samudra Gupta)
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Educational>Media - Film Studies & Film Making
- Publication Year : 2026
- ISBN No : 978-81-99793-03-3
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 258
- Weight : 600 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.75 Inch
If so, it will be notified
About the Book
আমাদের দেশে সিনেমা নিয়ে যত আন্তরিক মাতামাতি, আমাদের ভাষায় সিনেমা বিষয়ে আলোচনা-গবেষণার ক্ষেত্রে ততখানিই অমনোযোগ।
পত্রপত্রিকায় তেমন সমালোচনার সংখ্যা নিতান্তই অঙ্গুলীমেয়, যা কিনা হয়ে উঠতে পারে স্থায়ী মূল্যে তাৎপর্যময়। আবার অন্যদিকে খ্যাতনামা পরিচালকদের রচিত সিনেমা সংক্রান্ত বইয়ে আত্মকথনের অংশ যতটা ব্যাপক, তাত্ত্বিক আলোচনায় ততটাই ফাঁক। ব্যতিক্রম যা, তা চাহিদার তুলনায় যৎসামান্য। পূর্ণেন্দু পত্রীর এই বইটি সেই কারণেই অনুসন্ধিৎসু পাঠকের, জিজ্ঞাসু দর্শকের অনেক ক্ষুধাকে অন্ন জোগাবে নিঃসন্দেহে। কারণ এ বইয়ে তাঁর ভূমিকা অনেকটা যেন গাইডের। অর্থাৎ বিশ্লেষকের। আর যেহেতু তিনি শুধু চিত্র পরিচালক নন, একজন দক্ষ চিত্র শিল্পীও আবার সেই সঙ্গে একজন প্রতিষ্ঠিত কবি, তাই তাঁর রচনায় বিশ্লেষণও পেয়ে যায় সুস্থির সাহিত্যের মর্যাদা।
নিজের চলচ্চিত্র সংক্রান্ত রচনাগুলোকে বাদ দিয়ে তাঁর বাকী সব মূল্যবান প্রবন্ধের এই প্রথম সংকলন চলচ্চিত্রে আগ্রহী পাঠক-দর্শকের কাছে মনে হতে পারে এক বিস্ময়কর উপহার। এ বইটিতে তাঁর গবেষণা ধর্মী আলোচনা শুধুমাত্র বিদেশী বা শুধুমাত্র স্বদেশী চলচ্চিত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্বচলচ্চিত্রের পরিপ্রেক্ষিতেই তাঁর সাহসী এবং প্রশ্নমুখর কথোপকথন।
ছেলেবেলা থেকেই কবিতা। তারই পাশাপাশি ছবি আঁকা। আর পুতুলনাচের আসর বসানো হাতে-গড়া পুতুল নিয়ে। গ্রামের ইস্কুল থেকে পাশ করে ৪৯-এ কলকাতায় পাকাপাকি। তিন বছর ধর্মতলার ইন্ডিয়ান আর্ট স্কুলে কমার্শিয়াল আর্টের ছাত্র। কোস শেষ না করেই রাজনীতি, কফিহাউস, কবিতার কাগজ। নিজের সম্পাদনায় 'অঙ্গীকার'। 'কবিতা পত্র' নামের এক ফর্মা কাগজের অঘোষিত সম্পাদক। প্রথম কবিতার বই 'এক মুঠো রোদ' ১৯৫১য়। ক্রমে গল্প, উপন্যাসে হাত আর সমুদ্রগুপ্ত ছদ্মনামে কলকাতার ইতিহাস চর্চা।
১৯৫৭য় মাণিক স্মৃতি পুরস্কার, 'দাঁড়ের ময়না'-র জন্যে। ধীরে ধীরে কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে নামডাক। বাংলা বইয়ের প্রচ্ছদে সত্যজিৎ রায়ের পর আর এক ওলোট-পালোট। ১৯৬৫তে নতুন বাঁক, চিত্রপরিচালনা। প্রথম চলচ্চিত্র, প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' অবলম্বনে 'স্বপ্ন-নিয়ে'। তারপর পূর্ণাঙ্গ ছবি আরো তিনটে। 'স্ত্রীর পত্র', 'ছেঁড়া তমসুক', 'মালঞ্চ'। তারপর মাণিক বন্দ্যোপাধ্যায়ের 'ছোট বকুলপুরের যাত্রী'। ডকুমেন্টারির সংখ্যা চার। আর অবনীন্দ্রনাথের 'ক্ষীরের পুতুল' নিয়ে ছোটোদের জন্যে একটা ছোটো মাপের টিভি ফিল্ম। এখন কবিতার বইয়ের সংখ্যা নয়। প্রবন্ধ ছয়। ইতিহাস চার। শিশুসাহিত্য সাত।
কবি-শিল্পী-প্রাবন্ধিক-চলচ্চিত্রকার পূর্ণেন্দু পত্রী নিজের সৃষ্টির প্রতিটি ক্ষেত্রেই উজ্জ্বল এবং বিশিষ্ট।
