Writer : Amiya Bhushan Majumder
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Novels & Novellas
- Publication Year : 2025
- ISBN No : 978-93-48051-87-5
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 398
- Weight : 750 gms
- Height x Width x Depth : 8.5x5.5x1.5 Inch
If so, it will be notified
About the Book
অষ্টবসুদের একজন ছিল বলেই তার নামের শেষে বসু যোগ করা হয়, আসলে সে চাঁদবেনে, এমন জনশ্রুতি আছে: নতুবা তাকে চাঁদসদাগরের কাহিনীর মূলচরিত্র মনে করার অন্য কোনো যুক্তি নেই। চন্দ্রশেখর বসু সমতটের অধিবাসী ছিল।
কাহিনীর এই বর্তমানে তার জীবনে এক প্রচণ্ড ঝড় সমাসন্ন, যাকে শতদিবসের ঝঞ্জা বলা হবে: মেঘে কালো দিমণ্ডল: সূর্যকে নিবিয়ে, বায়ুকে স্তম্ভিত করে সে ঝড় ভূমিকেও গ্রাস করবে। চাঁদবেনের শেষ ভরাডুবি। ভরাডুবির মতোই তার সূচনা যেমন আকস্মিক, প্রচণ্ড সেই তাণ্ডবের সমাপ্তি তেমন অপ্রত্যাশিত। তেমন উদাসীন এক ধ্বংস যার কোথাও কিছু কল্যাণ ছিল না। কিন্তু ঝড়-ঝঞ্ঝা দূরদিগন্তে সঞ্চরমান হলেই মানুষ সব সময়ে তাকে গ্রাহ্য করে না।
কোথায় এই সমতট, কেই-বা চন্দ্রশেখর?
খ্রিস্টীয় অষ্টম কি নবম শতাব্দী। মাত্র ৮০০ বছর আগে মানুষী মেরিয়মের গর্ভে সন্তান পাঠিয়েছেন ঈশ্বর জগৎত্রাণের জন্য। মানুষ এই সত্য মানত। এই সময়ে মাত্র ২০০ বছর আগে স্বর্গ থেকে দেবদূত জেব্রাইল নেমে এসে কোরান লেখাচ্ছেন এবং তখনকার মানুষের একটা বড় অংশ এটাকে সত্য বলে স্বীকার করত। এবং এই উপন্যাসের সমসাময়িককালে শঙ্করাচার্য জন্মগ্রহণ করে শিবত্ব লাভ করেছেন, যেমন শোনা যায়।
'চাঁদবেনে' সেই সময়কার মানুষদের কথা, যখন অলৌকিকে বিশ্বাস ও বিজ্ঞান-চেতনা দুই-ই রয়েছে - ম্যাজিক ও রিয়্যালিটির মতো। সেই মানুষদের সম্পর্ক, প্রেম, উচ্চাভিলাষের কথা আছে এখানে। ...এ উপন্যাসে চাঁদের সঙ্গে সাপের যুদ্ধ নেই, যদিও সাপ আছে অনেক। তার সঙ্গে যদি কারো যুদ্ধ হয়ে থাকে, তবে তা ভাগ্যের ও কালের।
