Welcome to Dorlink
Selected Books
×
Ayaner Shri Radhika | আয়ানের শ্রীরাধিকা

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Deys Publishing

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Historical Fiction
  • Publication Year : 2025
  • ISBN No : NA
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 216
  • Weight : 375 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.75 Inch
MRP : ₹399.00/- Discount : 12% Off
Your Price : ₹350.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

গোকুলের এক অতিসাধারণ যুবক পিষ্ট হয়ে গিয়েছিল অপার্থিব লীলার পার্থিব রথের চাকার নীচে। এই আখ্যান সেই আয়ানের, শ্রীরাধিকার স্বামীর মর্মন্তুদ গোপন কান্নার শব্দ।

বৈষ্ণব পদাবলীর রাজ্যে যদি কেউ সত্যিই 'কাব্যে উপেক্ষিত' হয়ে থাকে, তাহলে সে আয়ান। শ্রীরাধার স্বামী। রাধাকৃষ্ণের প্রেমের ভুবনে তার ঠাঁই হয়নি। লোককথায় সে নপুংসক। কিন্তু যদি এমন হয়, সেও রাধাকে ভালোবেসেছিল ?  — আর তাই নিঃশব্দে ক্ষয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল; কিন্তু কখনও ছেড়ে যায়নি রাধাকে।

বৈষ্ণব পদাবলী কে না পড়ে? আর কার না দীর্ঘশ্বাস পড়ে রাধার অনন্ত দুঃখের কথা ভেবে? কারো সঙ্গে তার পরিচয় ঘটে সেই ক্লাস ইলেভেনে — ‘রাধার কী হৈল অন্তরে ব্যথা।’ আমাদের মতো গাঁ-গঞ্জের ছেলেপুলেদের তারও দরকার হত না। এ-বাড়ি ও-বাড়ি থেকে নিত্যি নিত্যি ভেসে আসত কীর্তন — ‘কণ্টক গাড়ী কমল-সম পদতল, মঞ্জীর চীর-হি ঝাঁপি।’ রাধা যাবেন কৃষ্ণের অভিসারে, তারই প্রস্তুতির গান। যাঁদের সঙ্গে বৈষ্ণব ধর্মের বিন্দুমাত্র সম্পর্ক নেই, তারাও চুপ করে শুনতেন — ‘সুন্দরি কৈছে করবি অভিসার, হরি রহে মানস সুরধুনি পার।’

আচ্ছা, সত্যি করে বলুন দেখি, কেউ কখনও সেই মানুষটার কথা একবারও ভেবেছেন, যার পাশ থেকে উঠে রাধা অভিসারে যেতেন?

আয়ান। শ্রীরাধার স্বামী। বড়ু চণ্ডীদাসের কাব্যে সে নপুংসক। নানা অর্বাচীন পুরাণে তার নানা রূপ, নানান অক্ষমতা।

কিন্তু যদি সে একজন অতি সাধারণ মানুষ হত? একজন সাদামাটা মানুষ, যে পরকীয়া প্রেমের তত্ত্ব বোঝে না, পরমাত্মা-জীবাত্মা বোঝে না... যে শুধু নিজের স্ত্রীকে ভালোবেসে, তার ভালোবাসা পেয়ে সুখে থাকতে চায়? সারাদিন যমুনার তীরে গরু চরিয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরে বউয়ের হাসিমুখ দেখতে চায়?

আর... আরও ভয়ানক... সেও যদি সবার মতোই, অন্য সব গোপের মতোই... কৃষ্ণকে খুব ভালবাসে? তার বাঁশি শুনলে...

এইবার গল্পটা বড্ড বিপজ্জনক দিকে চলে যাচ্ছে, না?

সেই বিপজ্জনক গল্পটাই লিখেছি এবার। পড়ে ফেলুন সাহস করে। আজ্ঞে হ্যাঁ, এই বই পড়তে সাহস লাগবে। হলফ করে বলতে পারি।