Writer : Various/Multiple Writers
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Archaeological & Historical Facts
- Publication Year : 2026
- ISBN No : 978-81-99716-38-4
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 130
- Weight : 400 gms
- Height x Width x Depth : 07x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
পয়লা বৈশাখ। বর্ষারম্ভ। নতুন পঞ্জিকা। হালখাতা। বইপাড়ার আড্ডা। মিষ্টিমুখ। রসনাবিলাস।
যা কিছু নতুন, যা কিছু শুভ, তার আবাহনের সঙ্গেই মিশে থাকে পুরানো সেই দিনের কথারা। নতুনের আকস্মিকতা পেরিয়ে নবীন প্রাণের আনন্দ। অতীত ও আগামী ছুঁয়ে থাকা চিরন্তন সে নববর্ষ।
পয়লা বৈশাখ। নববর্ষের সূচনা। বৈশাখ মাসে বছর শুরুর এই রীতি খুব প্রাচীন নয়। সম্ভবত ইংরেজি ৩১৯ সাল থেকে। বৈদিক যুগে পয়লা চৈত্র পালিত হত নববর্ষ। সেইসময় ভারতের মূলনিবাসী অস্ট্রিক সম্প্রদায়ের মানুষেরা বর্ষ গণনা করতেন পয়লা মাঘ থেকে। '১লা মাঘ নূতন বছরের প্রথম দিন' জানিয়েছেন যোগেশচন্দ্র বিদ্যানিধি। আবার 'পূজা-পার্বণ' গ্রন্থেই ব্যক্ত হয়েছে তাঁর অভিমত-'বস্তুতঃ দুর্গোৎসবও এক নববর্ষোৎসব'। অগ্রহায়ণে বর্ষারম্ভের কথা আমরা সকলেই জানি। বাংলা নববর্ষের সূচনালগ্ন বারবার পরিবর্তিত হয়েছে অয়নচলনকে কেন্দ্র করে।
ইংরেজি নববর্ষ একসময় আরম্ভ হত ২৫ মার্চ থেকে। উইলিয়াম ইংল্যান্ড জয় করার পর ১ জানুয়ারিতে শুরু হয় নতুন বছর। অনিলকুমার দাশ 'দেশে দেশে নববর্ষ' লেখায় জানিয়েছেন, ১৭৫২ সালে ইংল্যান্ড স্থায়ীভাবে ১ জানুয়ারিকে নববর্ষের স্বীকৃতি দিয়েছে। চীনদেশে ১ জানুয়ারি প্রচলিত হয় ১৯১১ খ্রিস্টাব্দ থেকে। তার আগে 'সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করার পর শুক্ল পক্ষের প্রথম দিনটিকে নববর্ষ' ধরা হত। এবং সেটি ২১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে কোনো একদিন পড়ত। যাইহোক, চন্দ্র-সূর্যের গতিবিধি, ঋতু পরিবর্তন, কৃষিজীবী সমাজে ফসল উৎপাদন প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে দেশে দেশে বর্ষারম্ভের ধারণা প্রচলিত হয়েছে।
নতুন বছরের সঙ্গেই জড়িয়ে আছে সনের হিসেব। ব্যক্তিবিশেষের ভূমিকার সূত্র ধরে দেখা যেতে পারে খ্রিস্টাব্দকে। হজরত মহম্মদের মক্কা থেকে মদিনায় আগমনকে স্মরণে রেখে হিজরি সাল গণনা শুরু হয়। কণিষ্কের রাজত্বকাল থেকে সূচনা ঘটে শকাব্দের। কোনো কোনো ঐতিহাসিকের মতে, রাজা শশাঙ্কের নেতৃত্বে গুপ্ত অধীনতা থেকে মুক্ত হয়ে গৌড়বঙ্গে স্বাধীন রাজত্বের সূচনা ও বঙ্গাব্দের গণনা শুরু হয়েছে একইদিনে। ৫৯৪ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল, সোমবার ছিল ১ বৈশাখ। ভারতবর্ষে তিরোধান বা নির্বাণ থেকে রচিত হয়েছে কয়েকটি অব্দ। যেমন-কল্যব্দ, বীরনির্বাণ অব্দ, বুদ্ধনির্বাণ অব্দ ইত্যাদি। ইংরেজ আসার আগে আমাদের দেশে প্রধানত তেত্রিশটি সংবৎ বা সনের উল্লেখ পাওয়া যায়। প্রাবন্ধিক নিতাই জানা 'বাংলা সনের কথা' প্রবন্ধের অংশবিশেষ উদ্ধৃত করছি-"মেষরাশিতে সূর্যের প্রবেশ এবং বর্ষ সূচনা নিয়ে বাঙালির বঙ্গাব্দ। অনুরূপ ঘটনা ঘটে তামিলনাড়ু ও কেরলে। আমাদের বৈশাখ তামিল ভাষায় Puthandu আর মালয়ালমে Medam। পাঞ্জাবেও বর্ষ সূচনা বৈশাখ মাসে।
এই সংকলন নববর্ষের বহুমাত্রিক ইতিহাস ও দর্শনকে ফিরে দেখতে চায়। স্মৃতির সূত্রে যেখানে ধরা পড়ে বেদনার উত্তরাধিকার। নিতান্ত আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে আবহমান বাংলা ও বাঙালির অস্তিত্বের অনন্য দর্পণ হিসেবেই 'নববর্ষের প্রাঙ্গণে'-র প্রকাশকে দেখা যেতে পারে। এই বইয়ের সিংহভাগ লেখা যুগান্তর পত্রিকায় প্রকাশিত।
দেবায়ন চৌধুরী: জন্ম আসামের তেজপুরে। কোচবিহারে কেটেছে স্কুল ও কলেজবেলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর পাঠ। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি.। বর্তমানে হুগলি মহসিন কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
কবিতার বই: 'যা কিছু আজ ব্যক্তিগত'। গদ্যগ্রন্থ: 'হরেক মাল দশ টাকা'। সম্পাদিত গ্রন্থ: 'দুর্গামঙ্গল', 'শুভ নববর্ষ', 'উত্তরবঙ্গের ইতিহাস', 'উত্তরীয়' (১,২,৩), 'উত্তর উত্তর: এখন ডুয়ার্স গল্প সংকলন', 'কোচবিহারের রাণী নিরুপমা দেবীর নির্বাচিত রচনা', 'কোচবিহার: ইতিহাস ও সাহিত্য', 'বন্দে মাতরম্ ১৫০', 'মহারাজা শশাঙ্ক: ইতিহাস ও উত্তরাধিকার' ইত্যাদি।
যা হারিয়ে যায় তাকে আগলে রাখতে ভালোবাসেন।
