Writer : Barun Sengupta
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Judicial / Political / Legislative System Analysis
- Publication Year : 2023
- ISBN No : 978-81-77566-77-2
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 812
- Weight : 1350 gms
- Height x Width x Depth : 9.5x6.5x2.5 Inch
If so, it will be notified
About the Book
এই উপমহাদেশের রাজনীতি সবসময়েই বিচিত্র পথ ধরে এগিয়ে চলেছে। সাংবাদিকদের চোখে তার দিকবদল আর বাঁকগুলো স্পষ্ট ধরা পড়ে। একই সঙ্গে সত্তরের দশক থেকে নানা কারণে নতুন মাত্রা পেতে শুরু করে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি। রাজনীতিতে নানা ভাঙন অনিবার্য হয়ে ওঠে যেমন, তেমনই মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রগুলোও তছনছ হয়ে যায়। নতুন চিন্তাভাবনা ব্যাহত হয় রাজনীতির অভিঘাতে। এমনকী নেতাজির অন্তর্ধান নিয়ে যে-রহস্য, তার উদ্ঘাটনের জন্য গঠিত কমিশনও সরকারের ইচ্ছা-অনিচ্ছা প্রতিফলনের জায়গা হয়ে দাঁড়ায়।
সেই সময় কী কংগ্রেস কী বামদলগুলো রাজনীতিতে যে-ভূমিকা নেয়, তার বিচিত্র পরম্পরা ছবির মতো নিখুঁত ধরে রেখেছেন বিশিষ্ট সাংবাদিক বরুণ সেনগুপ্ত সমসময়ে লেখা তাঁর কয়েকটি বিখ্যাত বইয়ে। বইগুলি হল: পালাবদলের পালা, সব চরিত্র কাল্পনিক, বিপাক-ই-স্তান, নেতাজির অন্তর্ধান রহস্য, ইন্দিরা একাদশী, অন্ধকারের অন্তরালে এবং দিল্লির পালাবদল।
সাংবাদিকের কলমে লেখা অথচ সাহিত্য-স্বাদে ভরপুর ও বহমান রাজনৈতিক ইতিহাসে সমৃদ্ধ এই জনপ্রিয় গ্রন্থগুলি এবার একটি খণ্ডে সংগৃহীত হল।
বরুণ সেনগুপ্তঃ
বরুণ সেনগুপ্ত সাংবাদিক হিসাবে খ্যাত ছিলেন ১৯৬০-এ আনন্দবাজারে যোগ দেওয়ার আগে থেকেই। জন্ম ১৯৩৪, বরিশাল জেলায়। সংবাদপত্রের কাজে বরুণবাবু বাইরে ঘুরেছেন বহুবার — বলতে গেলে গিয়েছেন পৃথিবীর সব বড় দেশে। ১৯৮৪-তে তিনি ‘বর্তমান’ পত্রিকা প্রকাশ করেন। আমৃত্যু সেই পত্রিকার প্রধান পরিচালক ছিলেন তিনিই। প্রয়াণ: ১৯ জুন, ২০০৮।
