Welcome to Dorlink
Selected Books
×
Brahma Rabindranath Bratya Rabindranath

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Personality Analysis
  • Publication Year : 2024
  • ISBN No : 978-93-54250-25-5
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 256
  • Weight : 499 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹500.00/- Discount : 15% Off
Your Price : ₹425.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

ব্রাহ্ম পরিবারে জন্মেছিলেন রবীন্দ্রনাথ। কৈশোরে তিনি যেমন দেখেছিলেন ব্রাহ্ম পরিমণ্ডলের বিস্তার, তেমনি প্রত্যক্ষ করেছিলেন ব্রাহ্মসমাজের অনিবার্য ভাঙনের ছবিও। কখনও ব্রাহ্মসমাজের পত্রিকা-সম্পাদনার কাজে, কখনও হিন্দু-ব্রাহ্ম বিতর্কে তিনি সক্রিয় ছিলেন। প্রায় তিন দশক ছিলেন আদি ব্রাহ্মসমাজের সম্পাদক। ব্রহ্মসংগীতের জগতে এক আশ্চর্য শিখরকে স্পর্শ করতে পেরেছিল তাঁর গান। বহু বিচিত্র ব্রাহ্ম-অনুষঙ্গ ছড়িয়ে আছে তাঁর সৃষ্টির জগতে। তারপরেও তিনি জানিয়ে দিতে পেরেছিলেন: ‘আমার কথা ব্রাহ্মসমাজের কথা নয়, কোনও সম্প্রদায়ের কথা নয়।’ 

ব্রাহ্মরাও কি সব সময় দ্বিধাহীন প্রসন্নতায় গ্রহণ করতে পেরেছিলেন রবীন্দ্রনাথকে ?

— তিনি নিজেই বলেছিলেন, ব্রাহ্মরা তাঁকে ‘বিশেষ অনুকূল দৃষ্টিতে কোনওদিন দেখেননি’। ব্রাহ্মধর্মকে হিন্দুধর্মের প্রকাশ বলে মনে করেছিলেন রবীন্দ্রনাথ। 

হিন্দুরাও কি তাঁকে গ্রহণ করতে পেরেছিলেন স্বতঃস্ফূর্ত মনে ?

— ‘সাধারণে আমায় অহিন্দু বলে অবজ্ঞা করেছে’, এ-আক্ষেপোক্তিও তো তাঁরই। 

সম্প্রদায়গত বাইরের ধর্মটা তাঁর কাছে ছিল ‘অভ্যাসের ধর্ম’। অভ্যাসের ধর্মকে অতিক্রম করে নিজের ‘অন্তর্নিহিত প্রাণধর্ম’-এর সন্ধান করে চলাই ছিল তাঁর আজীবনের ব্রত। ব্রাহ্মসমাজকে তিনি সাম্প্রদায়িকতার আবরণ ঘুচিয়ে দিয়ে মানব-ইতিহাসের বিরাট ক্ষেত্রে বৃহৎ করে উপলব্ধি করার আহ্বান জানিয়েছিলেন। ব্রাহ্মসমাজ তাঁর আহ্বানে সাড়া না-দেওয়ায়, তিনি নিজেই হাঁটতে শুরু করেছিলেন সে-পথে। কৈশোরে অপৌত্তলিক ব্রাহ্মমতে উপনীত রবীন্দ্রনাথ জীবনের উপান্তে স্পর্শ করতে চেয়েছিলেন মন্ত্রহীনতার মাধুর্যকে। ‘ব্রাহ্ম’ থেকে হয়ে উঠতে চেয়েছিলেন ‘ব্রাত্য’, ‘মন্ত্রহীন’। এ-বই সেই যাত্রাপথেরই আলোকগাথা।


রামানুজ মুখোপাধ্যায়ঃ

রামানুজ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশুনো করেছেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গবেষণার কাজ সমাপ্ত করেছেন বিশ্বভারতী থেকে। তাঁর আগ্রহের বিষয় রবীন্দ্রচর্চা, ব্রাহ্মসমাজের বিবর্তন, রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতি। পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের অধীনে রবীন্দ্রবিষয়ক একটি গবেষণা প্রকল্পে যুক্ত ছিলেন। ‘Rabindranath & His Many Abodes’ বইটির অন্যতম সহলেখক। বর্তমানে বোলপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।