Writer : Indranil Sanyal
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Romance (Story & Novels)
- Publication Year : 2022
- ISBN No : 978-93-54250-36-1
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 272
- Weight : 425 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
চিকিৎসক দম্পতি উজান এবং জাগরীর কলেজ জীবনের প্রথম দিন থেকে প্রেম। একসঙ্গে ওরা পড়াশুনো এবং বামপন্থী রাজনীতিও করেছে। পরবর্তীকালে উজান কলকাতার এক নম্বর শিশুবিশেষজ্ঞ এবং পুরোদস্তুর কর্পোরেট চিকিৎসক। জাগরী নিজেকে যুক্ত রেখেছে নবোদয় হাসপাতালের সঙ্গে, যেটির পরিচালন ক্ষমতা অতি বাম মনোভাবাপন্ন চিকিৎসকদের হাতে। ওদের একমাত্র সন্তান রোহনের হাঁপানি আছে। মধ্যবয়সে এসে উজান আর জাগরীর দাম্পত্য এসে দাঁড়িয়েছে খাদের কিনারে। বাইরে থেকে দেখলে মনে হয় মূলে আছে আদর্শগত সংঘাত, কিন্তু দু’জনেই জানে, তাদের সম্পর্ক মরে যাচ্ছে। ভালবাসা আবার খুঁজে নেওয়ার জন্যে দু’জনে পুরী বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। সেই সময়েই পুরীতে আছড়ে পড়ছে সাইক্লোন ফণী।
আদর্শের, সম্পর্কের আর প্রকৃতির ঘূর্ণিঝড় থেকে উজান আর জাগরী কি বেরোতে পারবে?
বাপ-মা হারা স্বদেশ সাইমন বিশ্বাসের কাছের মানুষ বলতে দিদা কমলা আর প্রেমিকা লহমা। সঙ্গে রয়েছে জটিল অসুখ আর বিষণ্ণতা। দাদু মাইকেল কানাই বিশ্বাস ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম। হঠাৎ দাদুর ঘরে একটি ডায়েরি খুঁজে পায় স্বদেশ। ডায়েরির মালিক ভিয়েতনামে যুদ্ধ করতে যাওয়া মার্কিন সেনা, মেজর টম, যিনি একজন শল্যচিকিৎসক। কী আছে সেই ডায়েরিতে? গত শতকের সত্তরের দশকের ভিয়েতনাম যুদ্ধের নাপাম বোমা, টানেল ওয়ার, এজেন্ট অরেঞ্জ আর নতুন শতকের দুইয়ের দশকের কলকাতা শহরের জাতিবিদ্বেষ, ধর্মীয় অসহিষ্ণুতা, হিংসা কীভাবে যুক্ত হয়ে যাচ্ছে ডায়েরির সূত্র ধরে?
যুদ্ধ এবং প্রেমের টানাপোড়েেন কার জয় হচ্ছে?
ইন্দ্রনীল সান্যাল
ইন্দ্রনীল সান্যালের জন্ম হাওড়ার বালিতে, ১৯৬৬ সালে। নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে এম বি বি এস। প্যাথলজিতে এম ডি, পিজি হাসপাতাল থেকে।সরকারি চাকরির সূত্রে কাজ করেছেন সুন্দরবনের প্রত্যন্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মহাকরণের ডিসপেনসারিতে, লালবাজার সেন্ট্রাল লকআপ থেকে গঙ্গাসাগর মেলার হেল্থ ক্যাম্পে। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের সঙ্গে যুক্ত।প্রথম প্রকাশিত গল্প ২০০৪ সালে ‘উনিশকুড়ি’ পত্রিকায়।শখ: বই পড়া, ফেসবুকে ফার্মভিল এবং হ্যাপি অ্যাকোয়ারিয়াম খেলা, সুদোকু সমাধান।
