Writer : Rajatkanta Roy
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Archaeological & Historical Facts
- Publication Year : 2023
- ISBN No : 978-81-72151-65-2
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 314
- Weight : 485 gms
- Height x Width x Depth : 8.5x5.5x01 Inch
If so, it will be notified
About the Book
পলাশীর যুদ্ধ ও তার ভিতরকার ষড়যন্ত্র নিয়ে বিতর্কের ঝড় আজও মেটেনি।
- ইংরেজরা কেন মুর্শিদাবাদের তখত ওল্টাবার ষড়যন্ত্র করল?
- শুধুই সাম্রাজ্যবিস্তারের কারণে, না কি সে-চিন্তা আরও পরের?
- মীরজাফর, রায়দুর্লভ এমন কিছু জানা নাম ছাড়াও আর কারা লিপ্ত ছিলেন ষড়যন্ত্রে? কেন?
- কীভাবে গঠিত হল চক্র?
— এ-সব প্রশ্ন রাষ্ট্রীয় অদলবদলের গোড়ার প্রশ্ন। সমকালীন দলিল ঘেঁটে এই সব প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বার করার চেষ্টা এই বইতে।
ইতিহাসের অধ্যাপক রজতকান্ত রায় একটা সামাজিক প্রেক্ষাপটে এই ষড়যন্ত্রকে বিচার করেছেন। যে-প্রেক্ষাপটে রয়েছে অষ্টাদশ শতকের বাঙালী সমাজ, সংস্কৃতি ও সাহিত্য। সন্ধান দিয়েছেন চক্রের ভিতরের চক্রের। দেখিয়েছেন যে, এই নাটকের কুশীলবদের মধ্যে আছেন রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়, রানী ভবানী ও তাঁর বিধবা মেয়ে তারাসুন্দরী, সাধক রামপ্রসাদ ও তাঁর প্রতিদ্বন্দ্বী আজু গোঁসাই। চমকপ্রদ নানান তথ্যের উদ্ধার এখানে। ইতিহাস ডিটেকটিভ উপন্যাস নয়। কিন্তু ষড়যন্ত্রের রহস্যভেদ করা যেখানে মূল উদ্দেশ্য, সেখানে ঐতিহাসিককেও কিঞ্চিৎ গোয়েন্দাগিরি করতে হয়। এখানেও সেই জাতীয় গোয়েন্দাগিরিরই অনন্য, তারিফ-যোগ্য নিদর্শন।
রজতকান্ত রায়-এর জন্ম: ৬ মে, ১৯৪৬ খ্রীস্টাব্দ।
পড়াশুনা প্রেসিডেন্সি কলেজে, ইতিহাসচর্চার হাতেখড়িও এই কলেজেই। পরবর্তীকালে গবেষণা করে আসেন কেমব্রিজ থেকে। পরিবর্ধিত আকারে গবেষণাপত্রটি 'সোশ্যাল কনফ্লিক্ট এন্ড পোলিটিক্যাল আনরেস্ট ইন বেঙ্গল ১৮৫৭-১৯৭৭' নামে প্রকাশিত হয়।
পি এইচ ডি শেষ করে একবছর কলকাতার ইন্ডিয়ান ইনস্টিট্যুট অফ ম্যানেজমেন্টে অধ্যাপনা করেন। অবশেষে প্রেসিডেন্সি কলেজে যোগ। এখন ওই কলেজেই ইতিহাস বিভাগের প্রধান। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগেও পড়িয়ে আসছেন। ইউনান, তুরস্ক, মিশর, পারস্য, যবদ্বীপ, বলীদ্বীপ ইত্যাদি ঘুরে এসেছেন। সেই সঙ্গে বুদ্ধাং-এর জং ও কচ্ছের রণ।
অন্যান্য প্রকাশিত গ্রন্থ: আরব্যান রুটস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ইন্ডস্ট্রিয়ালাইজেশন ইন ইন্ডিয়া ১৯১৪-১৯৪৭, ইন্ড্যাস্ট্রি এন্ড অনট্রপ্রেনিয়রশিপ।
